পুঁজিবাজার
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি, ক্রাউন সিমেন্ট পিএলসি এবংরংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশনের ২ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্সের ১১ শতাংশ, ক্রাউন সিমেন্টের ২১ শতাংশ এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২১৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসি দর বেড়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস লিমিটেডের ৭.৫ শতাংশ, এবি ব্যাংকের ৬.৯৮ শতাংশ, এস্কোয়ার নিট কম্পোজিটের ৬.৫৬ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.৫১ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.৩২ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৬.০২ শতাংশ এবং এনআরবিসি ব্যাংক পিএলসির ৫.৩৬ শতাংশ।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংক পিএলসি কোম্পানিটি ২৯ কোটি ৮১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৭ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ৭৪৬ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৫টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৭৪৬ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১০৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২০১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৪৬ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬২৬ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫টি কোম্পানির, বিপরীতে ১০৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন
পুঁজিবাজার
অগ্নি সিস্টেমসের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য অগ্নি সিস্টেমস পিএলসি কোম্পানিটি ২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
ওয়াটা কেমিক্যালসের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ওয়াটা কেমিক্যালস লিমিটেড কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন



