Connect with us

রাজনীতি

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

Published

on

লভ্যাংশ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে দল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় তিনি আরও বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেবো না৷

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের দেয়া নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল এ কথা জানিয়ে আমির বলেন, চীন বিগত দিনের চেয়ে আরো বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে এ প্রত্যাশা করি।

তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত বলেও জানান তিনি।

এমএন

শেয়ার করুন:-

রাজনীতি

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

Published

on

লভ্যাংশ

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (১ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দলীয় সূত্র জানায়, প্রার্থিতা চূড়ান্ত হলেও আগামী এক-দুই দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সাদিক কায়েম কোনো মন্তব্য করেননি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাদিক কায়েম নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও এখনো বড় ধরনের প্রকাশ্য প্রচারণা শুরু হয়নি, তবে তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন-উভয়ের জন্যই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।

দলীয় পর্যবেক্ষণে বলা হচ্ছে, সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করায় এবং তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিত হওয়ায় তাকে ঘিরে নির্বাচনী কৌশল সাজানো হচ্ছে। জামায়াত মনে করছে, তার গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও শক্তিশালী করা সম্ভব।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু

Published

on

লভ্যাংশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় পহেলা মে উপলক্ষে শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম বক্তব্য হবে বলে জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দুপুর ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এতে পুরুষ শ্রমিকদের পাশাপাশি কর্মজীবী নারীরাও অংশ নেন।

দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ ও নেতাকর্মী এই সমাবেশে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, সমাবেশে লাখো মানুষের উপস্থিতি ঘটবে।

এদিকে সমাবেশ ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি জরুরি অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রাখা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

সংস্কারের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হচ্ছে সরকার: নাহিদ ইসলাম

Published

on

লভ্যাংশ

জাতির কাছে দেওয়া সংস্কারসংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে ইইউ প্রতিনিধিরা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বর্তমান অগ্রগতি জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও আন্তরিকতার অভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সামনে যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের হাতে তুলে দেয়।

নাহিদ ইসলাম আরও জানান, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের দাবিতে এনসিপি সংসদের ভেতরে ও বাইরে সক্রিয় ভূমিকা পালন করবে।

বৈঠকে ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবস-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপ-প্রধান বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম।

এনসিপির পক্ষে নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক অনুষ্ঠিত

Published

on

লভ্যাংশ

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৮ এপ্রিল) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ইভারস আইজবস বিরোধীদলীয় নেতার ইতিবাচক ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের একটি পর্যবেক্ষণ প্রতিবেদন ডা. শফিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সফররত প্রতিনিধি দল জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও সর্বশেষ তথ্য জানতে চায়। জবাবে বিরোধীদলীয় নেতা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট, গণভোটসহ বিভিন্ন বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে সেগুলোর বাস্তবায়নে গড়িমসি করছে, যা অব্যাহত থাকলে জনগণ রাজনৈতিক নেতৃত্বের ওপর আস্থা হারাতে পারে।

তিনি দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় নেতা-কর্মীদের সহিংসতা, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা এবং জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনাও তুলে ধরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালীকরণ, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কিছু সুপারিশও উপস্থাপন করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

Published

on

লভ্যাংশ

তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

এনআরবিসি ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৫% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

শাশা ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

কাসেম ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

প্রভাতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
লভ্যাংশ
ক্যাম্পাস টু ক্যারিয়ার5 minutes ago

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

লভ্যাংশ
জাতীয়19 minutes ago

নয়াপল্টনের সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লভ্যাংশ
স্বাস্থ্য23 minutes ago

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

লভ্যাংশ
মত দ্বিমত35 minutes ago

রূপপুরের আলো: ১৯৬১ সালের স্বপ্ন থেকে আধুনিক বাংলাদেশের পারমাণবিক বাস্তবতা

লভ্যাংশ
আন্তর্জাতিক43 minutes ago

ইরান যুদ্ধে প্রাথমিক হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের

লভ্যাংশ
জাতীয়55 minutes ago

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা

লভ্যাংশ
আন্তর্জাতিক1 hour ago

১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের

লভ্যাংশ
জাতীয়1 hour ago

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

লভ্যাংশ
জাতীয়1 hour ago

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ‘প্রতিষ্ঠিত সত্য’: আইনমন্ত্রী

লভ্যাংশ
রাজনীতি2 hours ago

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

লভ্যাংশ
ক্যাম্পাস টু ক্যারিয়ার5 minutes ago

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

লভ্যাংশ
জাতীয়19 minutes ago

নয়াপল্টনের সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লভ্যাংশ
স্বাস্থ্য23 minutes ago

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

লভ্যাংশ
মত দ্বিমত35 minutes ago

রূপপুরের আলো: ১৯৬১ সালের স্বপ্ন থেকে আধুনিক বাংলাদেশের পারমাণবিক বাস্তবতা

লভ্যাংশ
আন্তর্জাতিক43 minutes ago

ইরান যুদ্ধে প্রাথমিক হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের

লভ্যাংশ
জাতীয়55 minutes ago

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা

লভ্যাংশ
আন্তর্জাতিক1 hour ago

১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের

লভ্যাংশ
জাতীয়1 hour ago

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

লভ্যাংশ
জাতীয়1 hour ago

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ‘প্রতিষ্ঠিত সত্য’: আইনমন্ত্রী

লভ্যাংশ
রাজনীতি2 hours ago

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

লভ্যাংশ
ক্যাম্পাস টু ক্যারিয়ার5 minutes ago

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

লভ্যাংশ
জাতীয়19 minutes ago

নয়াপল্টনের সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লভ্যাংশ
স্বাস্থ্য23 minutes ago

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

লভ্যাংশ
মত দ্বিমত35 minutes ago

রূপপুরের আলো: ১৯৬১ সালের স্বপ্ন থেকে আধুনিক বাংলাদেশের পারমাণবিক বাস্তবতা

লভ্যাংশ
আন্তর্জাতিক43 minutes ago

ইরান যুদ্ধে প্রাথমিক হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের

লভ্যাংশ
জাতীয়55 minutes ago

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা

লভ্যাংশ
আন্তর্জাতিক1 hour ago

১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের

লভ্যাংশ
জাতীয়1 hour ago

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

লভ্যাংশ
জাতীয়1 hour ago

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ‘প্রতিষ্ঠিত সত্য’: আইনমন্ত্রী

লভ্যাংশ
রাজনীতি2 hours ago

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম