পুঁজিবাজার
ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৫৯ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৯ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৭ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫১ ও ২০০৬ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪২টি, কমেছে ৭৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৯ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) কোম্পানিগুলোর মোট ৮১ লাখ ৭৬ হাজার ৯২২ টি শেয়ার ১১০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৯ কোটি ২৬ লাখ ৪৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৫ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার টাকার ও তৃতীয় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ৫ কোটি ৪১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইতে সর্বোচ্চ ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার দর ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মীর আক্তার, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, রেনউইক যোগেশ্বর, আইএফআইসি, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং আলহাজ্ব-টেক্সটাইলের দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইতে সর্বোচ্চ জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফীড মিল লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনডেক্স এগ্রো, হাক্কানি পাল্প, ফার কেমিক্যাল, এনসিসি ব্যাংক, মুন্নু সিরামিক্স, আমান ফিড এবং ইস্টার্ণ ক্যাবলসের শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইতে সবোর্চ্চ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৩৯ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ৪২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৭৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, মীর আক্তার হোসেন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, টেকনো ড্রাগ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৪টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৮৭৬ কোটি ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১০৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ২০২৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৮৭৬ কোটি ৯৫ লক্ষ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮২৯ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৪টি কোম্পানির, বিপরীতে ১৫৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




