Connect with us

সারাদেশ

দীর্ঘ এক মাস পর উৎপাদনে ফিরেছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

Published

on

ব্লক

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় চালু হয়েছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (৬৬০ মেগাওয়াট) পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার বিকেল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এমএন

শেয়ার করুন:-

সারাদেশ

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঈদযাত্রায় স্বস্তি

Published

on

ব্লক

পবিত্র ঈদুল ফিতরের আর দুই দিন বাকি। এতে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার দেখা মিলেছে স্বস্তিদায়ক যাত্রার। দীর্ঘদিনের চিরচেনা যানজটের দুর্ভোগ পেছনে ফেলে অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছেন যাত্রীরা।

বুধবার (১৮ মার্চ) সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, চিটাগাং রোড, কাঁচপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও দীর্ঘ যানজট বা স্থবিরতা নেই। সড়ক অনেকটাই ফাঁকা থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছেন। সরকার ঘোষিত টানা সাত দিনের ছুটির দ্বিতীয় দিনে এমন চিত্র দেখা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে চাপ না পড়ে ধাপে ধাপে মানুষ ঢাকা ছাড়ায় সড়কে অতিরিক্ত ভিড় তৈরি হয়নি। অন্যদিকে শিমরাইল মোড়ের বাস কাউন্টারগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যান্য বছরের মতো উপচে পড়া ভিড় নেই। ফলে অনেকটা অলস সময় পার করছেন টিকিট কাউন্টারের কর্মীরা। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কে বিশেষ নজরদারি চালাচ্ছে র‍্যাব, পুলিশ ও হাইওয়ে পুলিশ।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে এই রুটে ১২৪ জন পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন।

যাত্রীদের জানমালের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি নেই। আশা করছি, পুরো ঈদযাত্রা নির্বিঘ্নই থাকবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত অর্ধশতাধিক

Published

on

ব্লক

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস আন্ত নগর ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলন্ত ট্রেনটি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়।মুহূর্তেই কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে যাত্রীদের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয় এবং অনেকে আতঙ্কে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদেও বিপুলসংখ্যক যাত্রী অবস্থান করছিলেন, ফলে হতাহতের আশঙ্কা আরো বেড়ে গেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে নেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

Published

on

ব্লক

বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুসময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ট্রেনে উপচেপড়া ভিড়, জায়গা না পেয়ে ছাদে উঠছেন যাত্রীরা

Published

on

ব্লক

আসন্ন ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাসের তুলনায় ট্রেনে যাত্রার বাড়তি আগ্রহের কারণে স্টেশনে সৃষ্টি হয়েছে তিল ধারণের ঠাঁই নেই অবস্থা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই পরিবার-পরিজন এবং ব্যাগ-পত্র নিয়ে স্টেশনে ভিড় জমান যাত্রীরা। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গ ও চট্টগ্রামগামী ট্রেনগুলোতে তিল ধারণের জায়গা ছিল না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনসহ মোট ছয়টি ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে গেছে। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও আসন না পাওয়া যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

রাজশাহীগামী যাত্রী আহমেদ আরিফ জানান, বাসের বাড়তি ভাড়া ও মহাসড়কের চাপের কারণে তিনি ট্রেন বেছে নিয়েছেন। তবে পরিবারের সদস্যদের ভেতরে বসিয়ে দিলেও নিজে জায়গা না পেয়ে বাধ্য হয়ে ছাদে উঠেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন জুড়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যাব, পুলিশ, আনসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশপথ ও প্ল্যাটফর্মে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। রেলওয়ে সংশ্লিষ্টরা যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার এবং নির্ধারিত টিকিট নিয়ে সুশৃঙ্খলভাবে যাতায়াতের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

সৌদিতে মিসাইল হামলায় আরেক বাংলাদেশি যুবকের মৃত্যু

Published

on

ব্লক

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তার বাবা শহীদ সওদাগর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিবারের সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে মামুন গুরুতর আহত হন। এরপর থেকে তিনি আল খারিজ শহরের ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। নিহত মামুনের মামাতো ভাই শাওন মড়ল জানান, আমার ভাই মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার একটি ছেলে সন্তান রয়েছে।

আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এর আগে ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে একই বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেনের মৃত্যু ঘটে। মামুন মিয়াসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। হামলায় মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে যায়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধি শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা ৭ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার। ছুটি শেষে আগামী ২৪...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
আন্তর্জাতিক1 hour ago

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

ব্লক
জাতীয়1 hour ago

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা

ব্লক
জাতীয়1 hour ago

দু-একটি বাস ভাড়া কম নিচ্ছে, সার্বিক ঈদযাত্রা স্বাভাবিক: সড়ক পরিবহনমন্ত্রী

ব্লক
সারাদেশ1 hour ago

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঈদযাত্রায় স্বস্তি

ব্লক
জাতীয়1 hour ago

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত?

ব্লক
সারাদেশ2 hours ago

বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত অর্ধশতাধিক

ব্লক
অন্যান্য2 hours ago

জুনের শেষেই চালু হচ্ছে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

আবাসিক হল থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্লক
জাতীয়2 hours ago

আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’, যা বলছে পুলিশ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

ব্লক
জাতীয়1 hour ago

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা

ব্লক
জাতীয়1 hour ago

দু-একটি বাস ভাড়া কম নিচ্ছে, সার্বিক ঈদযাত্রা স্বাভাবিক: সড়ক পরিবহনমন্ত্রী

ব্লক
সারাদেশ1 hour ago

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঈদযাত্রায় স্বস্তি

ব্লক
জাতীয়1 hour ago

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত?

ব্লক
সারাদেশ2 hours ago

বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত অর্ধশতাধিক

ব্লক
অন্যান্য2 hours ago

জুনের শেষেই চালু হচ্ছে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

আবাসিক হল থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্লক
জাতীয়2 hours ago

আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’, যা বলছে পুলিশ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

ব্লক
জাতীয়1 hour ago

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা

ব্লক
জাতীয়1 hour ago

দু-একটি বাস ভাড়া কম নিচ্ছে, সার্বিক ঈদযাত্রা স্বাভাবিক: সড়ক পরিবহনমন্ত্রী

ব্লক
সারাদেশ1 hour ago

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঈদযাত্রায় স্বস্তি

ব্লক
জাতীয়1 hour ago

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত?

ব্লক
সারাদেশ2 hours ago

বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত অর্ধশতাধিক

ব্লক
অন্যান্য2 hours ago

জুনের শেষেই চালু হচ্ছে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

আবাসিক হল থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্লক
জাতীয়2 hours ago

আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’, যা বলছে পুলিশ