Connect with us

জাতীয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনে খসড়া অনুমোদন

Published

on

এম

সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এখন রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। তবে শুরুতে যে কাঠামোতে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার কথা ছিল সেখান থেকে ‘ইউটার্ন’ নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের পরিমার্জিত খসড়ায় সরকার চেষ্টা করেছে—শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা ক্যাডার সব পক্ষের স্বার্থ রক্ষার একটি সমঝোতামূলক মডেল দাঁড় করাতে। যেখানে উচ্চশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সাত কলেজের ঐতিহ্য রক্ষার চেষ্টাও হয়েছে।

রাজধানীর সাতটি বড় সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে। শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা ক্যাডার—তিন পক্ষের আপত্তিতে দানা বাঁধে বড় আন্দোলন। সেই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক খসড়া থেকে সরে এসে অধ্যাদেশের কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুরুর খসড়া এবং গতকাল পাস হওয়া খসড়া বিশ্লেষণে দেখা গেছে, প্রথম খসড়ায় চারটি অনুষদে ২৩টি বিষয়ে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করানোর কথা বলা হলেও এখন সেখান থেকে সরে এসে যে কলেজ যেভাবে আছে, তা ঠিক রেখেই নতুন বিশ্ববিদ্যালয় হবে। অনুষদের পরিবর্তে স্কুলভিত্তিক একাডেমিক ব্যবস্থার কথা বলা হয়েছে। এতে সাত কলেজের নিজস্ব পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি অক্ষুণ্ন থাকবে। কলেজগুলোর শিক্ষা কার্যক্রমও চলবে বর্তমানে যেভাবে চলছে অনেকটা সেভাবেই। প্রথম খসড়ায় সাত কলেজকে কার্যত ইন্টিগ্রেটেড ক্যাম্পাস বা এক ক্যাম্পাসে সব ধরনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল। চূড়ান্ত অধ্যাদেশে—কলেজগুলোকে ‘সংযুক্ত কলেজে’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রথম খসড়ায় একেকটি কলেজকে নিয়ে আলাদা স্কুলভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা ছিল। যেমন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ক্যাম্পাসে ‘স্কুল অব সায়েন্সের’ কার্যক্রম চালুর কথা বলা হয়েছিল। সরকারি বাঙলা কলেজে ‘স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ’, সরকারি তিতুমীর কলেজে ‘স্কুল অব বিজনেস স্টাডিজ’ এবং কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ‘স্কুল অব ল অ্যান্ড জাস্টিস’ পরিচালিত হবে বলে বলা হয়েছিল। তবে নতুন খসড়ায় সে ব্যবস্থা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, যেখানে যে বিভাগ আছে সেখানে সেভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের খসড়ায় সাত কলেজকে চারটি ‘স্কুলে’ ভাগ করে পাঠদান ও গবেষণা পরিচালনার পরিকল্পনা ছিল। নির্দিষ্ট কলেজে নির্দিষ্ট স্কুলের কার্যক্রম স্থায়ীভাবে পরিচালনার প্রস্তাব ছিল। শিক্ষক নিয়োগ সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের সিলেকশন বোর্ডের মাধ্যমে করার কথা বলা হয়েছিল। এতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় দেড় হাজার পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক স্বাতন্ত্র্য হারানোর অভিযোগ তোলেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই কাঠামোর বিরোধিতা করে শিক্ষার্থীরা রাজপথে নামেন। পাশাপাশি শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে ধারাবাহিক আন্দোলন শুরু করেন। সেই প্রেক্ষাপটে খসড়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এগুলো হলো—সাত কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে থাকবে, কলেজগুলোর অভ্যন্তরীণ প্রশাসন আগের মতোই অধ্যক্ষের অধীনে পরিচালিত হবে। আগের খসড়ার মতো কলেজভিত্তিক স্কুল চাপিয়ে দেওয়ার প্রস্তাব বাদ দিয়ে এখন স্কুল থাকবে বলে বলা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সমন্বয় কাঠামো হিসেবে পরামর্শমূলক সংস্থা হিসেবে কাজ করবে বিশ্ববিদ্যালয়। খসড়া আইনে সরাসরি ক্যাডার পদ সংরক্ষণের ঘোষণা নেই, তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষা ক্যাডারের পদ যাতে বিলুপ্ত না হয় তা বিবেচনায় রাখা হয়েছে।

প্রথম খসড়ায় বলা ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা হবে ইন্টারডিসিপ্লিনারি (একাধিক শাখার মধ্যে সমন্বয়) ও হাইব্রিড (অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিকে এক করে সমন্বয়) ধাঁচের, যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইন এবং বাকি ৬০ শতাংশ হবে অফলাইনে হবে। তবে সব পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে। শিক্ষার্থীরা প্রথম চার সেমিস্টারে নন-মেজর কোর্স এবং পরবর্তী চার সেমিস্টারে পড়বেন মেজর কোর্স। অনুমোদিত খসড়ায় সেই ধারাগুলো বাদ দেওয়া হয়েছে।

গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন অধ্যাদেশের মাধ্যমে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় হলেও কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ন থাকবে। অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। আচার্য হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দেবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং চারুকলাসহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে নেতৃত্ব দেবেন একজন ‘হেড অব স্কুল’। সংযুক্ত কলেজগুলোয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কলেজগুলোয় কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে। কলেজগুলোয় আবাসিক হল সুবিধা, ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষার্থীদের জন্য সহপাঠ্যক্রমিক কার্যক্রম চালুর বিশেষ বিধান রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

সাত কলেজের সাবেক সমন্বয়ক ও ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার কালবেলাকে বলেন, নতুন কাঠামোতে সবার দাবি ও মন রক্ষার একটি চেষ্টা হয়েছে। অনেক ক্ষেত্রেই এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছায়া রয়ে গেছে। ফলে ভবিষ্যতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হলেও পুরোপুরি নতুনত্ব আনতে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও নতুন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতে ভালোভাবে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন:-

জাতীয়

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

Published

on

এম

ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে কোনো দলীয়করণ হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অর্থমন্ত্রী আমীর খসরু বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়নি। স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জনগণের ঘরে অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা বহুদিন ধরে বলে আসছি- বাংলাদেশের অর্থনীতির সুফল সব মানুষের ঘরে পৌঁছাতে হবে। কিন্তু বাস্তবে সেটা করা সহজ নয়। দেশের অর্থনৈতিক সক্ষমতা মাথায় রেখে বড় কোনো সামাজিক কর্মসূচি হাতে নেয়াও সহজ নয়।

অর্থমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে। পরে ধাপে ধাপে দেশের সব নারী প্রধান পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, প্রকল্পটি বাংলাদেশের বাজেটের একটি বড় অংশের সঙ্গে সম্পৃক্ত। তাই প্রকল্প পরিকল্পনার সময় থেকেই আমরা কীভাবে এ ব্যয় সামাল দেয়া যাবে, সে বিষয়েও বিস্তর কাজ করেছি।

এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিলিত হামলার ঘটনায় অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‌‘যুদ্ধে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা মাথায় রেখেই সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। শুধু চীন নয়, যেসব দেশে জ্বালানির সাপ্লাই রয়েছে, সব জায়গায়ই সহযোগিতা চাওয়া হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

দেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

এম

দেশে ‘মব কালচার’ কোনোভাবেই চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে মব সংস্কৃতি বন্ধ করা হবে এবং তা একসময় সম্পূর্ণ বিলুপ্ত হবে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে মব কালচারকে আর কখনো এগোতে দেওয়া হবে না। এটি বন্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হবে।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সারা দেশে সাম্প্রতিক মব জাস্টিস এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে সংঘবদ্ধ কোনো অপরাধী, চাঁদাবাজ বা অস্ত্রধারীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সব ঘটনাকে ‘মব’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। তার মতে, অনেক ঘটনা বিচ্ছিন্ন অপরাধ, যেগুলো নির্দিষ্ট অপরাধের সংজ্ঞার মধ্যেই পড়ে। কেউ কাউকে আটক করে নির্যাতন করলে সেটি মব নয়, বরং একটি নির্ধারিত অপরাধ যার আলাদা সংজ্ঞা ও শ্রেণিবিভাগ রয়েছে। তবে সড়কে কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।

মব সংস্কৃতি যাতে বাংলাদেশে আর বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জন্মস্থান কক্সবাজার সফরে আসেন তিনি।

প্রেস ব্রিফিংকালে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১২টায় শুরু হয় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা; যা চলে দীর্ঘ ২ ঘণ্টা পর্যন্ত। সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ডিসি সম্মেলন শুরু ৩ মে

Published

on

এম

ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৩ মে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩-৬ মে চলবে এই সম্মেলন।

এ অবস্থায় সোমবার (৯ মার্চ) ডিসি সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিতে সব সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩-৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জেলা প্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবেরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয় সম্পর্কিত অধিবেশন হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Published

on

এম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আরও দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ মার্চের পর দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী বন্ধ থাকা জেদ্দা, মদিনাসহ চারটি রুটে ফ্লাইট চালু হয়েছে জানিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দুবাইয়েও চালুর চেষ্টা চলছে। নিরাপত্তা মাথায় রেখে অন্য রুটে চিন্তা করা হচ্ছে।

সোমবার (৯ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ থাকা জেদ্দা, মদিনাসহ চারটি রুটে ফ্লাইট চালু হয়েছে। দুবাইয়ে চালুর চেষ্টা চলছে। নিরাপত্তা মাথায় রেখে অন্য রুটে চিন্তা করা হচ্ছে।

এ সময় রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ বিমানকে ঢেলে সাজাতে উদ্যোগ নেয়া হচ্ছে। জনগণের স্বার্থে বিমানের সার্ভিস নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনসাধারণের ভোগান্তি কমাতে স্ক্যানার মেশিন তিনটি করা হচ্ছে।

‘টিকিটের দাম সহনীয় পর্যায়ে আনতে কাজ হচ্ছে। ভঙ্গুর অবস্থায় ছিল, আইন মেনে কিছু করা হয়নি আগে’, যোগ করেন তিনি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

Published

on

এম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সোমবার (৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

এম এম
পুঁজিবাজার17 hours ago

এম ক্যাশে ২৪৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

মোবাইল আর্থিক সেবা সম্প্রসারণে বড় ধরনের বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘এম ক্যাশ’–এ কৌশলগত...

এম এম
পুঁজিবাজার17 hours ago

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২...

এম এম
পুঁজিবাজার17 hours ago

দরপতনের শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স...

এম এম
পুঁজিবাজার17 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ৩৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

এম এম
পুঁজিবাজার17 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

এম এম
পুঁজিবাজার18 hours ago

সূচকের উত্থানে লেনদেন কমেছে আরও

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে ৩৫১...

এম এম
পুঁজিবাজার21 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৮০ শেয়ারদর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এম
অর্থনীতি10 hours ago

আল-আরাফাসহ চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

এম
রাজনীতি11 hours ago

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে সরকার: ড. হেলাল উদ্দিন

এম
আইন-আদালত11 hours ago

শরীয়তপুরের আশিনগরে কেমিক্যাল মিশিয়ে শিশু খাদ্য তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এম
জাতীয়15 hours ago

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

এম
জাতীয়15 hours ago

দেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এম
জাতীয়16 hours ago

ডিসি সম্মেলন শুরু ৩ মে

এম
অর্থনীতি16 hours ago

দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

এম
জাতীয়16 hours ago

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এম
কর্পোরেট সংবাদ16 hours ago

সিটি ব্যাংক ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এম
আন্তর্জাতিক16 hours ago

ইরানের বিরুদ্ধে কাতারের প্রধানমন্ত্রীর ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ

এম
অর্থনীতি10 hours ago

আল-আরাফাসহ চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

এম
রাজনীতি11 hours ago

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে সরকার: ড. হেলাল উদ্দিন

এম
আইন-আদালত11 hours ago

শরীয়তপুরের আশিনগরে কেমিক্যাল মিশিয়ে শিশু খাদ্য তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এম
জাতীয়15 hours ago

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

এম
জাতীয়15 hours ago

দেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এম
জাতীয়16 hours ago

ডিসি সম্মেলন শুরু ৩ মে

এম
অর্থনীতি16 hours ago

দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

এম
জাতীয়16 hours ago

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এম
কর্পোরেট সংবাদ16 hours ago

সিটি ব্যাংক ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এম
আন্তর্জাতিক16 hours ago

ইরানের বিরুদ্ধে কাতারের প্রধানমন্ত্রীর ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ

এম
অর্থনীতি10 hours ago

আল-আরাফাসহ চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

এম
রাজনীতি11 hours ago

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে সরকার: ড. হেলাল উদ্দিন

এম
আইন-আদালত11 hours ago

শরীয়তপুরের আশিনগরে কেমিক্যাল মিশিয়ে শিশু খাদ্য তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এম
জাতীয়15 hours ago

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

এম
জাতীয়15 hours ago

দেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এম
জাতীয়16 hours ago

ডিসি সম্মেলন শুরু ৩ মে

এম
অর্থনীতি16 hours ago

দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

এম
জাতীয়16 hours ago

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এম
কর্পোরেট সংবাদ16 hours ago

সিটি ব্যাংক ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এম
আন্তর্জাতিক16 hours ago

ইরানের বিরুদ্ধে কাতারের প্রধানমন্ত্রীর ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ