Connect with us

রাজনীতি

পোস্টার লাগানো নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

Published

on

বিএসইসি

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ৪জন। ‎ ‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ‎

‎আহতরা হলেন- ওই এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, ভবানীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরে ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন ও অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন। ‎ ‎

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জামায়াতকর্মী ফিরোজ আলম বলেন, আমরা সকালে রিফিইজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির কর্মী কাশেম মাঝি বাধা দেয়। একপর্যায়ে আমরা সেখান থেকে সরে গিয়ে বাজারে অন্য পাশে ফেস্টুন লাগানোর সময় কিছুক্ষণ পর পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে। ‎

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

‎আহত বিএনপিকর্মী মো. শাহাজান বলেন, জামায়াতের লোকজন আমাদের বিএনপির অফিসে সামনে ফেস্টুন লাগাতে এলে আমি নিষেধ করি। কিন্তু তারা আমার ওপর হামলা করে আমাকে গুরুতর আহত করে। ‎ ‎

বিএনপিকর্মী কামাল হোসেন বলেন, সকালে জামায়াতের লোকজন বিএনপির অফিসে সামনে ফেস্টুন লাগানো সময় বিএনপির কর্মী শাহাজান বাধা প্রদান করলে তারা হামলা করে। ‎ ভবানীগঞ্জ ‎ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন, বিগত সময়ে রিফিউজি মার্কেট এলাকায় এ শাহজাহান দুবার ড. রেজাউল করিমের পোস্টার ছিঁড়েছে। আজকে আমাদের লোকজনকে লাঠিসোঁটা দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায় ও বাধা দেয়।

তিনি আরও বলেন, শাহাজান মানসিকভাবে কিছুটা অসুস্থ। তাই এ ঘটনায় আমরা ক্ষমা চাচ্ছি। তবে কেউ উসকানি দিয়ে তাকে দিয়ে যদি এ ঘটনা ঘটিয়ে থাকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ‎ ‎জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের লোকজন তাকে মেরে রক্তাক্ত করেছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ বলেন, একটা মানসিক অসুস্থ লোককে জামায়াতের কর্মীরা মেরে রক্তাক্ত করেছে। এটা নিন্দনীয়। তবে এ ঘটনায় জামায়াতের কেউ কোনোভাবে আহত হয়নি। ‎ ‎লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি

Published

on

বিএসইসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে সর্তক করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘সালাউদ্দিন আম্মারকে স্মরণ করিয়ে দিচ্ছি— ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়/রাজশাহী জেলা, মহানগর ইউনিটে সমৃদ্ধ নয়, আম্মারের জন্মস্থান যেখানে তার শ্রদ্ধেয় পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন, সেখানে যেমন ছাত্রদল রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, উপজেলায় ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মী রয়েছে।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ৫ আগস্টের পর এই সালাউদ্দিন আম্মারদের আবির্ভাব, কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সাড়ে ১৫ বছর হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে উত্তীর্ণ। তারা মজলুম, তারা নির্যাতিত, তারা নিপীড়িত। অথচ সেই মজলুমদের নিয়েই ৫ আগস্টের পরবর্তী সময়ে আবির্ভাব সালাউদ্দিন আম্মার আজ এ ধরনের অশ্রাব্য ভাষায় প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে, চরিত্র হনন করে যাচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও লেখেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীসহ ছাত্র সমাজের কাছে নিবেদন রাখলাম, সেই সঙ্গে যে ছাত্রসংগঠন আম্মারকে বি টিম হিসেবে প্রতিনিয়ত ব্যবহার করছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। সালাউদ্দিন আম্মারকে বলছি, কোনো মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি।

ছাত্রদল সভাপতি লেখেন, অত্যন্ত পরিতাপের বিষয়, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রতিনিয়ত সেই পরিস্থিতি তৈরি করছে। আজ উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার আবারও সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। বিগত সময়ে বিকৃত মানসিকতার সালাউদ্দিন আম্মার জিয়া পরিবারকে নিয়ে বিভিন্ন অশ্লীল, নোংরা স্ট্যাটাসই শুধু নয়, আজ ছাত্রদলকে…….ভাষায় গালি দিয়ে স্ট্যাটাস দিয়েছে।

এদিকে ছাত্রদল সভাপতি রাকিবের ফেসবুক পোস্ট শেয়ার করে সালাউদ্দিন আম্মার লেখেন, উপরে আল্লাহ আর নিচে আমি। এর মাঝে আর বিন্দুপরিমাণ ভয় নাই রাকিব সাহেব। আল্লাহর জিনিস আল্লাহ সময় মতো নিয়ে যাবে। আপনারও বয়স হইছে, এই বয়সে এসে জালিমের খাতায় নাম না উঠুক। আল্লাহ সবাইরে ভালো চিন্তা করার তাওফিক দিক।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

Published

on

বিএসইসি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ঘোষণা দেওয়া হয়। মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব গণমাধ্যমে জানান, মনিরা শারমিনের আপিল করার সুযোগ আছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংরক্ষিত আসনের মনোনয়নের বিষয়ে ইসিতে আপিল দায়েরের তারিখ ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। ১২ মে হবে ভোট।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন।

মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্ন দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত রেখে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এসব নথি দাখিলের সময় দেওয়া হয়েছিল।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

প্রবাসীদের পাসপোর্ট জটিলতা দ্রুত সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের

Published

on

বিএসইসি

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতা দূর করতে সরকারের প্রতি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ডা. শফিকুর রহমান এই আহ্বান জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডা. শফিকুর রহমান লিখেছেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে নানা দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে অনেকেই প্রতিকার চেয়ে যোগাযোগ করেছেন। তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের এই জরুরি সমস্যার দিকে দ্রুত নজর দিয়ে আশু সমাধান করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে। প্রবাসী ভাই-বোনদের প্রতি দোয়া, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।’

ডা. শফিকুর রহমানের এই স্ট্যাটাসের নিচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘পুরানো পাসপোর্ট দিয়ে যেনো নতুন পাসপোর্ট করা যাই এমন একটা ব্যবস্থা করলে পাসপোর্ট এর সমস্যা সমাধান হয়ে যেতো।’

অন্য আরেকজন লিখেছেন, ‘আপনার কথার সাথে একমত। প্রবাসীরা আসলেই দেশের রেমিট্যান্সযোদ্ধা। পাসপোর্ট নবায়ন নিয়ে হয়রানি হলে সবচেয়ে বেশি বিপদে পড়েন তারাই। ভিসা, আকামা, কাজ, চিকিৎসা, এমনকি দেশে আসা-যাওয়া সবকিছু আটকে যায় একটা পাসপোর্টের জন্য। অথচ তাদের পাঠানো রেমিট্যান্সেই দেশের রিজার্ভ সচল থাকে। অনেক দেশে দূতাবাসে লোকবল কম, সার্ভার ডাউন, অ্যাপয়েন্টমেন্ট পেতে মাসের পর মাস লাগে। মালয়েশিয়া, সৌদি, দুবাই, ইতালি থেকে প্রায়ই এই অভিযোগ আসে।

একটা জরুরি সেবা এভাবে ধীরগতি হলে পরিবারগুলোও দুশ্চিন্তায় পড়ে যায়। সরকারের উচিত ই-পাসপোর্ট সেবা আরও বিকেন্দ্রীকরণ করা, জনবল বাড়ানো, আর জরুরি কেসের জন্য ফাস্ট-ট্র্যাক চালু করা। ডিজিটাল সিস্টেম করেও যদি মানুষ লাইনে দাঁড়িয়ে কষ্ট পায়, তাহলে লাভ কী। প্রবাসী ভাই-বোনদের কষ্ট মানে দেশের অর্থনীতির চাকা স্লো হয়ে যাওয়া। তারা ভালো থাকলেই দেশ ভালো থাকবে, এটা ১০০% সত্যি। আপনার মতো করে সবাই আওয়াজ তুললে হয়তো নজর পড়বে। দোয়া রইল সকল প্রবাসীর জন্য, যেন দ্রুত এই জটিলতা কাটে।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Published

on

বিএসইসি

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টায় বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি; ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম, এমপি; এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংসদীয় গণতন্ত্র সুসংহত করা, জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে মতবিনিময় হয়। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে।

বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, দেশে টেকসই পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার জরুরি, যাতে ভবিষ্যতে একদলীয় শাসনব্যবস্থা ফিরে না আসে।

এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তালিকায় যারা

Published

on

বিএসইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৮ প্রার্থীকে মনোনীত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যে। এছাড়াও এনসিপিসহ অন্যান্য দল থেকে ৫ জনকে তালিকায় রাখা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মনোনয়ন তালিকায় যারা আছেন-

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১. কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা,
২. সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম
৩. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি
৪. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ
৫. মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু,
৬. সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা
৭. বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ
৮. খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার
৯. এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন
১০. নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু
১১. জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান
১২. বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম
১৩. জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার33 minutes ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত দুটি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

এনার্জিপ্যাক পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

আইপিও অর্থের ব্যবহারে প্রকৃত উপযোগিতা যাচাই জরুরি: তপন চৌধুরী

পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার প্রকৃত উপযোগিতা ও প্রকল্পের লাভজনকতা যাচাই করা জরুরি বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল ডিপোজিটরি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার19 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো জাহিন স্পিনিং

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
বিএসইসি
রাজনীতি43 seconds ago

সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি

বিএসইসি
ক্যাম্পাস টু ক্যারিয়ার13 minutes ago

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

বিএসইসি
পুঁজিবাজার33 minutes ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

বিএসইসি
আন্তর্জাতিক52 minutes ago

হরমুজ প্রণালি থেকে ২ বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান

বিএসইসি
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

বিএসইসি
অর্থনীতি18 hours ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
রাজনীতি43 seconds ago

সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি

বিএসইসি
ক্যাম্পাস টু ক্যারিয়ার13 minutes ago

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

বিএসইসি
পুঁজিবাজার33 minutes ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

বিএসইসি
আন্তর্জাতিক52 minutes ago

হরমুজ প্রণালি থেকে ২ বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান

বিএসইসি
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

বিএসইসি
অর্থনীতি18 hours ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
রাজনীতি43 seconds ago

সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি

বিএসইসি
ক্যাম্পাস টু ক্যারিয়ার13 minutes ago

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

বিএসইসি
পুঁজিবাজার33 minutes ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

বিএসইসি
আন্তর্জাতিক52 minutes ago

হরমুজ প্রণালি থেকে ২ বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান

বিএসইসি
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

বিএসইসি
অর্থনীতি18 hours ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা