Connect with us

কর্পোরেট সংবাদ

ইস্টার্ন ব্যাংক ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতল নগদ

Published

on

ডিবিএইচ

দেশের অন্যতম সেরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এর (ইবিএল) কাছ থেকে এক্সিলেন্স ইন বিজনেস পে-আউট পুরস্কার পেয়েছে নগদ। প্রতিষ্ঠানটি তাদের ব্যাংকের প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ৪০টি সহযোগী মার্চেন্ট প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এবার দ্বিতীয়বারের মতো ইবিএল এই আয়োজন করেছে। এবারের অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘স্কাইস্ফ্রি: ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’। গত রোববার ঢাকার একটি কনভেনশন হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইবিএল তার ব্যবসায়ীক সহযোগীদের সম্মাননা জানায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। নগদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ ও নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইবিএলের এবারের আয়োজনে নগদ পে-আউট ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে, কারণ বাংলাদেশের ডিজিটাল লেনদেনকে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছে প্রতিষ্ঠানটি। নগদ পে-আউট সল্যুশন ও ইভুল্যুশনে তাদের প্রভাব ও বিস্তৃত নেওটওয়ার্কের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

এমকে

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Published

on

ডিবিএইচ

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৯ মে) চট্টগ্রামের ও. আর. নিজাম রোডে অবস্থিত বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ২০২৫ সালে স্বল্প ও সুদবিহীন আমানত সংগ্রহ, সিএমএসএমইসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায়, বৈদেশিক রেমিট্যান্স এবং অটোমেটেড চালান সংগ্রহসহ বিভিন্ন সূচকে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই সঙ্গে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এস. এম. দিদারুল ইসলাম।

এ সময় চট্টগ্রাম বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

Published

on

ডিবিএইচ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামসুদ্দীন জিয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় কমিটির সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইনও সভায় অংশ নেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

বিএবি’র নতুন ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির

Published

on

ডিবিএইচ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। নবনির্বাচিত এই দুই ভাইস চেয়ারম্যান বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাশেদ আহমেদ চৌধুরী বর্তমানে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং শরীফ জহির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন এবং বিএবি’র কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রাজধানীর নিকুঞ্জে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

Published

on

ডিবিএইচ

গ্রাহকদের সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা দিতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় নতুন এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে এই এটিএম বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. এবতাদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিবিএলের এমডি ও সিইও মো. আব্দুল মোতালেব, সিসিবিএলের ভারপ্রাপ্ত এমডি ও সিইও এ.এস.এম খায়রুজ্জামান এবং অ্যারিস্টোক্র্যাট অ্যাডভাইজার্স অ্যান্ড অ্যারেঞ্জার্সর চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজসহ অন্যান্য অতিথি, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন এই এটিএম বুথ চালুর ফলে নিকুঞ্জ ও আশপাশের এলাকার গ্রাহকগণ এটিএম বুথটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ করা ও পিন পরিবর্তন সহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক, নিরাপদ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যেই আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করে আসছে।

উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংক টাওয়ারে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

Published

on

ডিবিএইচ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়াওে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) মহড়ায় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) কে এফ এ সোহেলসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন ও আশেক আল মারুফ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে মোকাবিলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ডিবিএইচ ডিবিএইচ
পুঁজিবাজার1 hour ago

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

ডিবিএইচ ডিবিএইচ
পুঁজিবাজার1 hour ago

ব্যক্তিগত লেনদেনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ব্রোকারেজ হাউজকে ব্ল্যাকমেইলের চেষ্টা!

দেশের পুঁজিবাজার যখন নানা প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনকে একটি স্বনামধন্য ব্রোকারেজ হাউজের...

ডিবিএইচ ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৮০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায়...

ডিবিএইচ ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

ডিবিএইচ ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

ডিবিএইচ ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

ডিবিএইচ ডিবিএইচ
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ডিবিএইচ
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ

ডিবিএইচ
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল

ডিবিএইচ
আইন-আদালত1 hour ago

গর্ভে থাকা সন্তানের লিঙ্গ প্রকাশ বন্ধে হাইকোর্টের নির্দেশনা

ডিবিএইচ
পুঁজিবাজার1 hour ago

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

ডিবিএইচ
পুঁজিবাজার1 hour ago

ব্যক্তিগত লেনদেনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ব্রোকারেজ হাউজকে ব্ল্যাকমেইলের চেষ্টা!

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৮০ কোটি টাকা

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ

ডিবিএইচ
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল

ডিবিএইচ
আইন-আদালত1 hour ago

গর্ভে থাকা সন্তানের লিঙ্গ প্রকাশ বন্ধে হাইকোর্টের নির্দেশনা

ডিবিএইচ
পুঁজিবাজার1 hour ago

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

ডিবিএইচ
পুঁজিবাজার1 hour ago

ব্যক্তিগত লেনদেনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ব্রোকারেজ হাউজকে ব্ল্যাকমেইলের চেষ্টা!

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৮০ কোটি টাকা

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ

ডিবিএইচ
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল

ডিবিএইচ
আইন-আদালত1 hour ago

গর্ভে থাকা সন্তানের লিঙ্গ প্রকাশ বন্ধে হাইকোর্টের নির্দেশনা

ডিবিএইচ
পুঁজিবাজার1 hour ago

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

ডিবিএইচ
পুঁজিবাজার1 hour ago

ব্যক্তিগত লেনদেনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ব্রোকারেজ হাউজকে ব্ল্যাকমেইলের চেষ্টা!

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৮০ কোটি টাকা

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার2 hours ago

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ