কর্পোরেট সংবাদ
এসআইবিএলের এজেন্ট আউটলেটের এজেন্টদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময়
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল নিরবিচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষ্যে এজেন্ট আউটলেটের এজেন্টদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে জুম প্ল্যাটফর্মে এজেন্টদের সাথে ব্যাংকের অপারেশনাল কার্যকমকে নির্বিঘ্ন ও গতিশীল করতে করণীয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন প্রশাসক দল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সর্বজনাব মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্মপরিচালক রওশন আক্তার।
জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত, এছাড়াও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মশিউর রহমান উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলে ব্যাংকের সকল এজেন্ট আউটলেটের এজেন্টবৃন্দ এবং ২৪টি শাখার শাখা ব্যবস্থাপকগণ।
প্রশাসক টিম শাখাসমূহের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং গ্রাহকসেবা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সেবা প্রদানেপেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রশাসক মো. সালাহ উদ্দীন বলেন, সমন্বিত এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের আস্থা নিশ্চিত করাই মূল লক্ষ্য। এছাড়া, আমানত বীমা সুরক্ষা তহবিলের আওতায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ সময়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আমানত তুলতে পারবে মর্মে গ্রাহকের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন। এজেন্টবৃন্দ ব্যাংকের সেবা আরও উন্নত করা এবং গ্রাহকদের আস্থা সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্পোরেট সংবাদ
ঈদে ‘রিয়া’ মানি ট্রান্সফার থেকে বিকাশে রেমিটেন্সে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের যেকোনো দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘রিয়া মানি ট্রান্সফার’ এর মাধ্যমে পাঠানো রেমিটেন্স বিকাশে গ্রহণ করলে মিলছে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই অফারের আওতায় সরকারি ২.৫ শতাংশ প্রণোদনা বাদে ন্যূনতম ২০ হাজার টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করলে গ্রাহকরা একবারের জন্য ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিটেন্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই রিয়া মানি ট্রান্সফার ও বিকাশ এই যৌথ ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১লা মে এবং চলবে ২৫ মে ২০২৬ পর্যন্ত।
রিয়া মানি ট্রান্সফার ও এর অ্যাপের মাধ্যমে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের বিকাশ অ্যাকাউন্টে একাধিকবার রেমিটেন্স পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রবাসীরা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২৫০,০০০ টাকা পাঠাতে পারছেন।
রিয়া মানি ট্রান্সফার থেকে বৈধপথে পাঠানো রেমিটেন্সের উপর হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল হয়ে মুহূর্তেই নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। পাশাপাশি, রিয়া মানি ট্রান্সফার অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠিয়ে দেয়া যাচ্ছে সেরা এক্সচেঞ্জ রেটে। এসব সুবিধার কারণে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে বিকাশ-এ রেমিটেন্স পাঠানোর এই সেবা দ্রুতই প্রবাসী ও তাঁর স্বজনদের কাছে নির্ভরতা ও আস্থা অর্জন করেছে।
এদিকে, রেমিটেন্সের টাকা এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা।
এছাড়া, ক্যাশ আউট না করেও প্রবাসীর প্রিয়জনরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, ব্যাংকে সেভিংস খোলা, যাত্রার টিকেট-টোল, অনুদান প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারছেন ঘরে বসেই।
এমএন
কর্পোরেট সংবাদ
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী
এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার আবদুল কাইয়ুম চৌধুরী। এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি দ্যা প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিন দশকেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে সফলভাবে কাজ করে নেতৃত্ব ও পেশাদারিত্বের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে দীর্ঘ আট বছরেরও অধিক সময় কর্মরত ছিলেন।
পরবর্তীতে তিনি সাউথইস্ট ব্যাংকে দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে প্রিন্সিপাল ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এবং ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০২৩ সালের জানুয়ারিতে দ্যা প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন এবং সাফল্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ।
দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং পেশায় আবদুল কাইয়ুম চৌধুরী পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, কার্যকর নেতৃত্ব প্রদান ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি সম্পদের গুণগত মান নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান উল্লেখযোগ্য। ব্যাংকিং খাতে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এবং একাধিকবার সেরা ব্যবস্থাপকের সম্মাননা অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংক ও এইচএসবিসির মধ্যে চুক্তি স্বাক্ষর
কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সিটি ব্যাংক পিএলসি ও এইচএসবিসি বাংলাদেশ এমপ্লয়ি ব্যাংকিং সেবা প্রদানে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার (৪ মে) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় সিটি ব্যাংক এইচএসবিসি ব্যাংকের কর্মীদের জন্য বিভিন্ন ধরনের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা প্রদান করবে।
সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদের উপস্থিতিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং এইচএসবিসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার এবং এমপ্লয়ি ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৩ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম (এফসিএ, এফসিএস), রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ (এফসিএ), স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান।
সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ভিসা স্টুডেন্ট কার্ড চালু
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ. কাশেম, সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ভাইস-চেয়ারপারসন রেহানা রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নেছার ইউ আহমেদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি এর সদস্য বেনজীর আহমেদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এই উদ্যোগের অংশ হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট ও প্রিপেইড কার্ড চালু করেছে। শিক্ষক ও কর্মকর্তারা তাদের ক্রেডিট কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ সুবিধা পাবেন, পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত ক্রেডিট লিমিট প্রদান করা হবে। এছাড়া শিক্ষার্থীরা তাদের প্রথম প্রিপেইড কার্ড লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফ সুবিধা পাবে।
এই কার্ডগুলো দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন, যেমন টিউশন ফি প্রদান এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি পরিশোধ সহজ ও সুবিধাজনক করার জন্য ডিজাইন করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবাকে আরও সহজলভ্য করে তুলবে।
এছাড়াও অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনটি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন, যার লক্ষ্য একাডেমিক কমিউনিটির জন্য নিরাপদ, সহজ এবং ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ করা।




