পুঁজিবাজার
ডিএসইর নতুন এমডি নুজহাত আনোয়ার
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছে নুজহাত আনোয়ার। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার রিয়োগ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনে (আইএফসি) কাজ করেছেন। যেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক সিনিয়র নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তার পদগুলোর মধ্যে রয়েছে লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান এবং নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারী এবং পরবর্তী ক্রান্তিকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার।
তিনি বতসোয়ানা এবং নামিবিয়ায় আইএফসি কান্ট্রি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি গ্যাবোরোনে আইএফসির বর্তমান প্রতিষ্ঠা এবং বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগসহ একটি টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি এবং তরলতা, লেনদেন পরিষেবা, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং বাজার অ্যাডভোকেসিতে গভীর দক্ষতা প্রদান করেন। তার কর্মজীবনের শুরুতে, তিনি সিটি ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন উচ্চপদস্থ ব্যবস্থাপনা পদে ১৬ বছর অতিবাহিত করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য (অর্থ) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন নুজহাত আনোয়ার।
পুঁজিবাজার
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, ইফাদ অটোস পিএলসি এবং ফার্মা এইডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য রহিমা ফুড কর্পোরেশনের ২ শতাংশ, ইফাদ অটোসের ২ শতাংশ এবং ফার্মা এইডস লিমিটেডের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি কোম্পানির ১৩কোটি ৯৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ১৯ লাখ ৫৮ হাজার ৪১২টি শেয়ার ৬৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৯৫ লাখ ১৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের ৬ কোটি ৪৬ লাখ ১১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার ও তৃতীয় স্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (০২ ফেব্রুয়ারি) মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর দশমিক ২ টাকা ২ পয়সা বা ৭ দশমিক ৮ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৬.৬৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ারদর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ারের ২.৫৩ শতাংশ, এপেক্স ট্যানারি ৩.৬৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ৩.৬৬ শতাংশ, হামিদ ফেব্রিক্স পিএলসি ১.৬৪ শতাংশ,ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৮ শতাংশ, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২.৬৪ শতাংশ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ০.০০ শতাংশ।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২১৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসি দর বেড়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস লিমিটেডের ৭.৫ শতাংশ, এবি ব্যাংকের ৬.৯৮ শতাংশ, এস্কোয়ার নিট কম্পোজিটের ৬.৫৬ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.৫১ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.৩২ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৬.০২ শতাংশ এবং এনআরবিসি ব্যাংক পিএলসির ৫.৩৬ শতাংশ।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংক পিএলসি কোম্পানিটি ২৯ কোটি ৮১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৭ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এমএন



