Connect with us

পুঁজিবাজার

ইস্টার্ন ব্যাংকের বন্ড অনুমোদন

Published

on

লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংকপিএলসির বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বন্ড ইস্যু করে ব্যাংকটি ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮৮তম কমিশন বৈঠকে আলোচিত বন্ডের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, অনুমোদিত বন্ডটি হচ্ছে নন-কনভার্টিবল, আনসিকিউরড ফ্লোটিং রেট, ফুললি রিডিমেবল কুপনযুক্ত সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেট+৩%। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠানের বিপরীতে ইস্যু করা হবে। এর প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটি তার টিয়ার-টু মূলধনভিত্তিকে শক্তিশালী করার কাজে ব্যবহার করবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স। আর এর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

শেয়ার করুন:-

পুঁজিবাজার

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে এবি ব্যাংক

Published

on

লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্তি এবি ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বিএসইসির শর্ত অনুযায়ী পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ রবিবার (৩ মে) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।

নাইম

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Published

on

লভ্যাংশ

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১৫টি কোম্পানি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘোষণাকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘোষণা অনুযায়ী, অধিকাংশ কোম্পানি নগদ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স ১৫ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১৪ শতাংশ এবং স্ট্যান্ডার্ড, ফিনিক্স ও প্রভাতী ইন্স্যুরেন্স ১২ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া, মার্কেন্টাইল ইসলামী, প্রাইম ইসলামী, রিপাবলিক ও মেঘনা ইন্স্যুরেন্স ১০ শতাংশ বা তার বেশি হারে নগদ লভ্যাংশ দিয়েছে। কন্টিনেন্টাল ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৫ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রূপালী ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশের পাশাপাশি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে এবং সে অনুযায়ী রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

Published

on

লভ্যাংশ

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংক ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষণাকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও এনসিসি ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘোষণা অনুযায়ী, ট্রাস্ট ব্যাংক ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৩ শতাংশ লভ্যাংশ দেবে। পূবালী ব্যাংক দিয়েছে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। উত্তরা ব্যাংক ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যাংক এশিয়া ঘোষণা করেছে ৮.৫০ শতাংশ নগদ ও ৮.৫০ শতাংশ স্টক লভ্যাংশ। যমুনা ব্যাংক দিয়েছে ২৯ শতাংশ নগদ লভ্যাংশ। ব্র্যাক ব্যাংক ঘোষণা করেছে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। ঢাকা ব্যাংক দেবে ১০ শতাংশ নগদ লভ্যাংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে, ডাচ-বাংলা ব্যাংক ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে এবং এনসিসি ব্যাংক দিয়েছে ১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ।

ব্যাংকগুলোর ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

Published

on

লভ্যাংশ

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে। এর মধ্যে দুটি কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কোম্পানিগুলো হলো রবি আজিয়াটা, আইডিএলসি ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর মধ্যে জনতা ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে। অন্যদিকে রবি আজিয়াটা, আইডিএলসি ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স শুধু প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কোম্পানিগুলোর বোর্ড সভার সময়সূচি অনুযায়ী, ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ০৫ মে ২০২৬ বিকাল ৩টায়।

০৬ মে ২০২৬ আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৩টায়।

০৭ মে ২০২৬ রবি আজিয়াটার বোর্ড সভা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়, একই দিনে জনতা ইন্স্যুরেন্সের আরেকটি সভাও বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

Published

on

লভ্যাংশ

চলতি সপ্তাহে (০৩–০৭ মে ২০২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে। রেকর্ড ডেটকে কেন্দ্র করে এ সময়ে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। রেকর্ড ডেট পর্যন্ত যেসব বিনিয়োগকারীর কাছে শেয়ার থাকবে, তারাই সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে গণ্য হবেন। একই সঙ্গে রেকর্ড ডেটের আগে শেয়ার ক্রয়কারীরাও লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যে তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে, সেগুলো হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক এবং সিটি ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর মধ্যে সিটি ব্যাংকের এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ০৩ মে শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ২০২৫ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৭ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ০৭ জুন বিকাল ৩টায়।

ওয়ালটন হাইটেকের ক্ষেত্রে ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ২৯ এপ্রিল শেয়ার লেনদেন স্থগিত ছিল। কোম্পানিটি একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করছে। প্রস্তাবিত একীভূতকরণ বিষয়ে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধাপ সম্পন্ন হচ্ছে। কোম্পানিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২১ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে।

অন্যদিকে ইস্টার্ন ব্যাংকের এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ০৬ মে শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ব্যাংকটি ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে ইপিএস হয়েছে ৫ টাকা ২৩ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৮ পয়সা। ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে ১১ জুন দুপুর ১২টায়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার1 minute ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে এবি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্তি এবি ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।  AdLink...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১৫টি কোম্পানি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংক ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষণাকারী ব্যাংকগুলোর...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে। এর মধ্যে দুটি কোম্পানি...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

চলতি সপ্তাহে (০৩–০৭ মে ২০২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে। রেকর্ড ডেটকে কেন্দ্র করে এ সময়ে কোম্পানিগুলোর...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার22 hours ago

সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক

দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে নতুন করে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক এবং পূবালী ব্যাংক।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার22 hours ago

লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক

খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতার কারণে ব্যাংক খাতে লভ্যাংশ বিতরণে কঠোর অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ২০২৫ সালে দেশের...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
লভ্যাংশ
পুঁজিবাজার1 minute ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে এবি ব্যাংক

লভ্যাংশ
আবহাওয়া12 minutes ago

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

লভ্যাংশ
জাতীয়27 minutes ago

ডিসি সম্মেলন শুরু আজ, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

লভ্যাংশ
আন্তর্জাতিক37 minutes ago

ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের

লভ্যাংশ
জাতীয়17 hours ago

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

লভ্যাংশ
অর্থনীতি18 hours ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

লভ্যাংশ
আন্তর্জাতিক19 hours ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

লভ্যাংশ
আইন-আদালত19 hours ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

লভ্যাংশ
পুঁজিবাজার1 minute ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে এবি ব্যাংক

লভ্যাংশ
আবহাওয়া12 minutes ago

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

লভ্যাংশ
জাতীয়27 minutes ago

ডিসি সম্মেলন শুরু আজ, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

লভ্যাংশ
আন্তর্জাতিক37 minutes ago

ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের

লভ্যাংশ
জাতীয়17 hours ago

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

লভ্যাংশ
অর্থনীতি18 hours ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

লভ্যাংশ
আন্তর্জাতিক19 hours ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

লভ্যাংশ
আইন-আদালত19 hours ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

লভ্যাংশ
পুঁজিবাজার1 minute ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে এবি ব্যাংক

লভ্যাংশ
আবহাওয়া12 minutes ago

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

লভ্যাংশ
জাতীয়27 minutes ago

ডিসি সম্মেলন শুরু আজ, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

লভ্যাংশ
আন্তর্জাতিক37 minutes ago

ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের

লভ্যাংশ
জাতীয়17 hours ago

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

লভ্যাংশ
অর্থনীতি18 hours ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

লভ্যাংশ
আন্তর্জাতিক19 hours ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

লভ্যাংশ
আইন-আদালত19 hours ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা