Connect with us

জাতীয়

সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতিতেই জ্বালানির সংকট হয়েছিল: জ্বালানিমন্ত্রী

Published

on

সপ্তাহ

সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতির কারণেই জ্বালানির সংকট হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাজধানীর বিয়াম মিলনায়তনে শনিবার (২ মে) বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি দাবি করেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম’ কারণ ছিল। এতে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারলে এ লাইনও থাকত না।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ২০ বছর ধরেই মেগা বাজেট হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গবেষণায় কত টাকা দেওয়া হচ্ছে। যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।

শেয়ার করুন:-

আইন-আদালত

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

Published

on

সপ্তাহ

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এ ধরনের অভিযোগ তদন্তের বিষয়টি সরকারের নয়, বরং সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল এটা দেখবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২ মে) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে হাইকোর্টের এক বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘এই বিষয়টি আইন মন্ত্রণালয়ের বিষয় না। কারণ এটা সুপ্রিম কোর্টের একজন বিচারকের বিষয়ে যদি মিসকন্ডাক্টের অভিযোগ আসে, সেটা সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল দেখবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইন মন্ত্রণালয় বা সরকারের কোনো রকম কর্তব্য, দায়িত্ব, সম্পৃক্ততা নেই।’

ব্র্যাক সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং ওই প্রতিবন্ধকতাসমূহ নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গবেষণাটি চালানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শ্রেণিকক্ষে এক শিক্ষকের সঙ্গে এক শিক্ষার্থীর ‘অপ্রীতিকর’ ঘটনা ও তার পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শ্রেণিকক্ষের ওই ঘটনার পর শিক্ষার্থীর বাবা হাইকোর্টের এক বিচারক মাধ্যমিক শাখার ওই শিক্ষককে বাসভবনে ডেকে নিয়ে নাজেহাল করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষোভ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা চলছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

Published

on

সপ্তাহ

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা অনুমোদিত নয়। তবে কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২ মে) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বার্তায় উল্লেখ করা হয়, ভিজিটর ভিসায় (বি১/বি২ ভিসা) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়; যেমন, চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

দেশেই লন্ডন-ইউরোপের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

Published

on

সপ্তাহ

সরকার দেশেই লন্ডন ও ইউরোপের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট নগরীর সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জলাবদ্ধতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অতি বৃষ্টিতে জলাবদ্ধতা রোধে ও শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, আমরা মাটির নিচ থেকে পানি তুলছি, কৃষিকাজের জন্যও পানি তুলছি। এটি ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে আমাদের প্রথম কাজটি হচ্ছে খাল খনন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমান আরও বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করছে সরকার। সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে এক হাজার ২০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখাই মানুষের লক্ষ্য।

এ সময় ঢাকা-সিলেট রেললাইন ডাবল লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরকারপ্রধান। এক দিনের এই সফরে সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তারেক রহমানের।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

Published

on

সপ্তাহ

সিলেটের সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী এসময় প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিসিক জানায়, সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন নদীভাঙন রোধ হবে, অন্যদিকে নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়বে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

পে স্কেলের বাস্তবায়ন চেয়ে কর্মসূচি ঘোষণা

Published

on

সপ্তাহ

আসন্ন বাজেট সামনে রেখে ৯ম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২ মে) সংগঠনের আহবায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন বাজেট সামনে রেখে ৯ম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে সরকারের নজরে কর্মচারীদের দীর্ঘ দিনের চাওয়া-পাওয়াকে গুরুত্ব সহকারে নেয়ার জন্য গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ মে মাসকে গুরুত্ব দিয়ে ৮ মে পটুয়াখালী, ৯ই মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সর্বশেষ ১৬ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি।

আরও বলা হয়েছে, দীর্ঘ ১১ বছরে দুটি পে স্কেল হবার কথা থাকলেও একটি ও পাননি তারা। আকাশচুম্বী দ্রব্যমূল্যে দিশেহারা নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা।বেশিরভাগ কর্মচারী ঋণের দায়ে জর্জরিত।

ঋণ কর্তন করে মাসে শেষে যে বেতন হাতে পান, তাতে ১০-১৫ দিন চলতে পারেন না। পরবর্তীতে তারা আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।

এ অবস্থায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দ রেখে পে স্কেল বাস্তবায়ন না করলে সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ এবং প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হতে পারে, যা কাম্য নয়।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাড়া ঋণ করে যদি সব কাজ চলে, তাহলে ২২ লাখ কর্মচারীর ৪৪ লাখ হাত সরকারের উন্নয়নের জন্য কাজ করে, সে মানুষগুলোর যদি ভাগ্য উন্নয়নে আরো কিছুটা ঋণী হয়, তাতে ক্ষতি কি?

আসন্ন বাজেটে বরাদ্দ রেখে সরকার ২২ লাখ পরিবারের মুখে হাসি ফোটাবেন বলে প্রত্যাশা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এ জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন তারা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার56 minutes ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১৫টি কোম্পানি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার60 minutes ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংক ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষণাকারী ব্যাংকগুলোর...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার2 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে। এর মধ্যে দুটি কোম্পানি...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার2 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

চলতি সপ্তাহে (০৩–০৭ মে ২০২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে। রেকর্ড ডেটকে কেন্দ্র করে এ সময়ে কোম্পানিগুলোর...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার4 hours ago

সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক

দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে নতুন করে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক এবং পূবালী ব্যাংক।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার4 hours ago

লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক

খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতার কারণে ব্যাংক খাতে লভ্যাংশ বিতরণে কঠোর অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ২০২৫ সালে দেশের...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার4 hours ago

বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমলো আড়াই হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) দরপতনের মধ্য দিয়ে সময় পার করেছে দেশের শেয়ারবাজার। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমায়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
সপ্তাহ
অর্থনীতি12 minutes ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

সপ্তাহ
আন্তর্জাতিক37 minutes ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সপ্তাহ
আইন-আদালত39 minutes ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

সপ্তাহ
পুঁজিবাজার56 minutes ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহ
পুঁজিবাজার60 minutes ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সপ্তাহ
আবহাওয়া2 hours ago

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সপ্তাহ
পুঁজিবাজার2 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

সপ্তাহ
পুঁজিবাজার2 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

সপ্তাহ
জাতীয়2 hours ago

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সপ্তাহ
জাতীয়2 hours ago

সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতিতেই জ্বালানির সংকট হয়েছিল: জ্বালানিমন্ত্রী

সপ্তাহ
অর্থনীতি12 minutes ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

সপ্তাহ
আন্তর্জাতিক37 minutes ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সপ্তাহ
আইন-আদালত39 minutes ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

সপ্তাহ
পুঁজিবাজার56 minutes ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহ
পুঁজিবাজার60 minutes ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সপ্তাহ
আবহাওয়া2 hours ago

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সপ্তাহ
পুঁজিবাজার2 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

সপ্তাহ
পুঁজিবাজার2 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

সপ্তাহ
জাতীয়2 hours ago

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সপ্তাহ
জাতীয়2 hours ago

সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতিতেই জ্বালানির সংকট হয়েছিল: জ্বালানিমন্ত্রী

সপ্তাহ
অর্থনীতি12 minutes ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

সপ্তাহ
আন্তর্জাতিক37 minutes ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সপ্তাহ
আইন-আদালত39 minutes ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

সপ্তাহ
পুঁজিবাজার56 minutes ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহ
পুঁজিবাজার60 minutes ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সপ্তাহ
আবহাওয়া2 hours ago

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সপ্তাহ
পুঁজিবাজার2 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

সপ্তাহ
পুঁজিবাজার2 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

সপ্তাহ
জাতীয়2 hours ago

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সপ্তাহ
জাতীয়2 hours ago

সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতিতেই জ্বালানির সংকট হয়েছিল: জ্বালানিমন্ত্রী