Connect with us

অন্যান্য

‘আমার পে’ গেটওয়ে ব্যবহার করে অবৈধ লেনদেন-অর্থপাচার

Published

on

সপ্তাহ

অবৈধ অনলাইন জুয়ার লেনদেন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনা ও সতর্কতা জারি করার পরেও তা বন্ধ হচ্ছে না। দেশি পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করে অবৈধ পর্ন ও জুয়ার অ্যাপ গুলোতে অর্থ লেনদেন ও বিদেশে অর্থ পাচার হচ্ছে। এরমধ্যে অন্যতম একদিন অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘আমার পে’। সম্প্রতি প্রতিষ্ঠানটির গেটওয়ে ব্যবহার করে অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র জানায়, জুয়া ও বিভিন্ন ডেটিং অ্যাপসের মাধ্যেমে অনলাইনে অবৈধ লেনদেন হয়। এজন্য ব্যবহার করা হয় দেশি গেটওয়ে। সম্প্রতি অনলাইন ডেটিং অ্যাপস ও পর্নোগ্রাফির অবৈধ লেনদেন করা হয় ‘আমার পে’ গেটওয়ের মাধ্যেমে। অবৈধ অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির লেনদেন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ থাকা শর্তেও এ গেটওয়ে ব্যবহার করে লেনদেন ও পাচার হচ্ছে দেশের অর্থ। তবে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানটির দাবি এসব অ্যাপস তাদের মাধ্যমে শুধুই লেনদেন করে এর বেশি কি জানে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এবিষয়ে জানতে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অর্থসংবাদ থেকে ‘আমার পে’র এমডি এ.এম. ইশতিয়াক সারোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, ডেটিং অ্যাপসের নামে অবৈধ পর্নোগ্রাফি অনুসন্ধানে নামে একটি মিডিয়া টিম। অনুসন্ধানে উঠে আসে ডেটিং অ্যাপসের নামে পর্নোগ্রাফি ও অবৈধ লেনেদেন। এসব অ্যাপসের লেনদেন হয়ে থাকে দেশি পেমেন্ট গেটওয়ে সফট টেক ইনোভেশন ‘আমার পে’র মাধ্যমে। এ গেটওয়ে ব্যবহার করে অবৈধ কাজের সঙ্গে জড়িত এসব অ্যাপেস সহজেই লেনদেন সম্পন্ন করছে। যা বেআইনি ও অবৈধ।

তবে সফট টেক ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ.এম. ইশতিয়াক সারোয়ার ডেটিং অ্যাপসের কথা অস্বীকার করেন। তিনি জানান, লেনদেন তাদের প্রতিষ্ঠান থেকে হলেও ডেটিং অ্যাপসের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। কোনো মার্চেন্ট এমনটা করতে পারে।

পর্নোগ্রাফি ও জুয়ার মতো অবৈধ কাজের সঙ্গে জড়িত অ্যাপসকে কেনো তার পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো মার্চেন্ট যদি এমন সার্ভিস দিয়ে থাকে তাহলে সেখানে আমার কিছু করার নেই। আমার কোন মার্চেন্ট এমন কাজে জড়িত সেটা আমি জানি না, এটা দেখে বলতে পারবো।

এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। মতামত তাদের, দেশি এসব পেমেন্ট গেটওয়েগুলোকে জবাবদিহিতার আওতায় এনে এই চক্র শনাক্ত ও অর্থপাচার বন্ধ করা সম্ভব।

এসএম

শেয়ার করুন:-

অন্যান্য

সখিপুরের তারাবুনিয়ায় বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

Published

on

সপ্তাহ

শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী সরকারের গ্রামে বিষধর সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফজিলতুন নেছা (৬০) মহর আলী গাজীর স্ত্রী এবং মাস্টার ওমর আলী গাজীর মা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির আঙিনায় কাজ করার সময় হঠাৎ ইঁদুরের গর্ত থেকে বের হওয়া একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অন্যান্য

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

Published

on

সপ্তাহ

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এডভোকেট আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট এস এম কামাল উদ্দিন, সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট আবু বক্করসহ প্যানেলের সকল পদের প্রার্থীগণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বক্তরা বলেন, ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। তারা আশঙ্কা প্রকাশ করেন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, নিরপক্ষে ও গ্রহনযোগ্য হবে কি-না। বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে নির্বাচনের জন্য গঠিত কমিশন দুই প্যানেলের সমান সংখ্যক সদস্য দিয়ে গঠন করার নিয়ম সেখানে বিএনপি শুধুমাত্র তাদের প্যানেলের এবং তাদের দলীয় আইনজীবীদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। পাশাপাশি পক্ষপাতিত্ব করা হচ্ছে। বক্তরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব মূলক ভূমিকা বন্ধ না হলে আইনজীবীরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে বাধ্য হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অন্যান্য

অনলাইনে জ্ঞানী-গুণীদের উক্তি লিখে জিতুন পুরস্কার

Published

on

সপ্তাহ

জ্ঞানী-গুণীদের উক্তি লিখে এবার জিতে নেওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার। উইকিউক্তিতে তথ্যসমৃদ্ধ ভুক্তি সংখ্যা বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী ‘উক্তি প্রতিযোগিতা ২০২৬’। বাংলা উইকিসংযোগ দলের আয়োজনে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলাভাষী স্বেচ্ছাসেবক ও অবদানকারীরা এতে অংশ নিতে পারবেন। অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিখ্যাত ব্যক্তিদের উক্তি সংকলনে অবদান রাখার পাশাপাশি জিতে নিতে পারবেন বিভিন্ন পুরস্কার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিযোগিতায় মূল আকর্ষণ হিসেবে শীর্ষ ১০ জন বিজয়ীর জন্য রয়েছে গিফট ভাউচার ও সার্টিফিকেট। প্রথম স্থান অধিকারী পাবেন ৬,০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার। এছাড়া দ্বিতীয় থেকে পঞ্চম স্থান পর্যন্ত যথাক্রমে ৪,০০০, ৩,০০০, ২,৫০০ ও ২,০০০ টাকার সমমূল্যের গিফট ভাউচার। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীরা পাবেন ৫০০ টাকা করে গিফট ভাউচার। পাশাপাশি সেরা ১০ জনকে দেওয়া হবে বিশেষ মুদ্রিত সনদপত্র এবং অন্তত একটি ভুক্তি গৃহীত হলে অংশগ্রহণকারীদের জন্য থাকবে অনলাইন সনদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীদের নাটক, চলচ্চিত্র, গান বা সাহিত্যের নির্দিষ্ট কিছু ক্ষেত্র ব্যতীত উল্লেখযোগ্য যেকোনো ব্যক্তি বা বিষয়ে নতুন উক্তির পাতা তৈরি করতে হবে। প্রতিটি নতুন পাতায় কমপক্ষে ১৫০টি শব্দ এবং নির্ভরযোগ্য উৎসসহ অন্তত ৩টি উক্তি থাকা বাধ্যতামূলক। বিদেশি ব্যক্তিদের উক্তির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-মুক্ত সাবলীল বাংলা অনুবাদ ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, উইকিপিডিয়ার সহপ্রকল্প উইকিউক্তি মূলত বিখ্যাত ব্যক্তিদের অমর বাণীর একটি মুক্ত ভাণ্ডার। বর্তমানে বাংলা উইকিউক্তিতে আড়াই হাজারের মতো উক্তির পাতা রয়েছে। এই জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার নিয়মাবলি ও নিবন্ধ জমা দেওয়ার বিস্তারিত তথ্য জানা যাবে উইকিউক্তির নির্ধারিত প্রকল্প পাতায়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অন্যান্য

‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের আশপাশে থাকবে: ট্রাম্প

Published

on

সপ্তাহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি ‘প্রকৃত চুক্তির’ শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ভেতরে এবং আশপাশে অবস্থান করবে। তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্প বলেন, এই অবস্থানে থাকবে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক সদস্যরা। সেই সঙ্গে থাকবে অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় সকল সরঞ্জাম, যা ‘ইতোমধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়া শত্রুর’ ওপর চূড়ান্ত আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালানোর জন্য সহায়ক হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্প আরও উল্লেখ করেন, এই চুক্তি লঙ্ঘন হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ‘যেকোনো কারণে’ চুক্তি ভঙ্গ করা হয়, তবে এমনভাবে ‘যুদ্ধ বা গোলাবর্ষণ শুরু হবে’ যা আগে কেউ কখনো দেখেনি। এই হামলা হবে আগের চেয়ে অনেক বড়, কার্যকর এবং শক্তিশালী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও দাবি করেন, অনেক আগে থেকেই এ বিষয়ে সমঝোতা হয়েছে—ইরান কোনো ‘পারমাণবিক অস্ত্র’ তৈরি করবে না এবং হরমুজ প্রণালি ‘উন্মুক্ত ও নিরাপদ’ থাকবে।

তার মতে, এর বিপরীতে যতোই বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হোক না কেন, এটাই মূল সিদ্ধান্ত।

ট্রাম্প তার পোস্টের শেষে লিখেছে, ‘এরই মধ্যে আমাদের মহান সামরিক বাহিনী রসদ মজুত করছে এবং বিশ্রাম নিচ্ছে। তারা প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য মুখিয়ে আছে। আমেরিকা ফিরে এসেছে।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অন্যান্য

অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

Published

on

সপ্তাহ

পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির সোমবার (৬ এপ্রিল) স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অফিস আদেশ অনুযায়ী, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দফতরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পারসোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।

একই আদেশে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে। পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দাফতরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার18 hours ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১৫টি কোম্পানি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার18 hours ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংক ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষণাকারী ব্যাংকগুলোর...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার19 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে। এর মধ্যে দুটি কোম্পানি...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার19 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

চলতি সপ্তাহে (০৩–০৭ মে ২০২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে। রেকর্ড ডেটকে কেন্দ্র করে এ সময়ে কোম্পানিগুলোর...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার21 hours ago

সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক

দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে নতুন করে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক এবং পূবালী ব্যাংক।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার21 hours ago

লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক

খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতার কারণে ব্যাংক খাতে লভ্যাংশ বিতরণে কঠোর অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ২০২৫ সালে দেশের...

সপ্তাহ সপ্তাহ
পুঁজিবাজার21 hours ago

বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমলো আড়াই হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) দরপতনের মধ্য দিয়ে সময় পার করেছে দেশের শেয়ারবাজার। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমায়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
সপ্তাহ
জাতীয়16 hours ago

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তাহ
অর্থনীতি17 hours ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

সপ্তাহ
আন্তর্জাতিক18 hours ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সপ্তাহ
আইন-আদালত18 hours ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

সপ্তাহ
পুঁজিবাজার18 hours ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহ
পুঁজিবাজার18 hours ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সপ্তাহ
আবহাওয়া19 hours ago

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সপ্তাহ
পুঁজিবাজার19 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

সপ্তাহ
পুঁজিবাজার19 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

সপ্তাহ
জাতীয়19 hours ago

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সপ্তাহ
জাতীয়16 hours ago

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তাহ
অর্থনীতি17 hours ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

সপ্তাহ
আন্তর্জাতিক18 hours ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সপ্তাহ
আইন-আদালত18 hours ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

সপ্তাহ
পুঁজিবাজার18 hours ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহ
পুঁজিবাজার18 hours ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সপ্তাহ
আবহাওয়া19 hours ago

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সপ্তাহ
পুঁজিবাজার19 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

সপ্তাহ
পুঁজিবাজার19 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

সপ্তাহ
জাতীয়19 hours ago

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সপ্তাহ
জাতীয়16 hours ago

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তাহ
অর্থনীতি17 hours ago

ভ্যাট হয়রানির অভিযোগে বারভিডার ক্ষোভ, ব্যবসাবান্ধব নীতিমালার দাবি

সপ্তাহ
আন্তর্জাতিক18 hours ago

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সপ্তাহ
আইন-আদালত18 hours ago

আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী

সপ্তাহ
পুঁজিবাজার18 hours ago

সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহ
পুঁজিবাজার18 hours ago

সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সপ্তাহ
আবহাওয়া19 hours ago

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সপ্তাহ
পুঁজিবাজার19 hours ago

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ

সপ্তাহ
পুঁজিবাজার19 hours ago

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

সপ্তাহ
জাতীয়19 hours ago

ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা