Connect with us

আন্তর্জাতিক

হাসনাতের হুঁশিয়ারিতে আসামের মুখ্যমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

Published

on

এপেক্স

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী মন্তব্য এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুঁশিয়ারির বিরুদ্ধে কঠোর সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে সংযুক্ত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ অরুচিকর, দায়িত্বজ্ঞানহীন এবং বিপদজনক।

শর্মা বলেন, গত এক বছরে বারবার বলা হয়েছে যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। কিন্তু ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন কথা ভাবতে পারে? তিনি আরও হুঁশিয়ার করে বলেন, যদি এমন শত্রুতাপূর্ণ মনোভাব চলতে থাকে, ভারত চুপ থাকবে না। প্রয়োজনে সঠিক শিক্ষা দেওয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ প্রসঙ্গে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে—তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শর্মা এই মন্তব্যের জবাবে জানান, বাংলাদেশের রাজনীতিকরা যদি ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে অনধিকার চর্চা অব্যাহত রাখে, তবে ভারতও চুপ থাকবে না, উচিত শিক্ষা দেবে।

ঘটনায় প্রতিক্রিয়ায়, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাইকমিশনারকে তলব করা হয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানোর জন্য।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

Published

on

এপেক্স

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানে পরিচালিত ক্লিয়ারেন্স অভিযানে নিরাপত্তা বাহিনী অন্তত ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ভারত সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংগঠনের সন্ত্রাসীরা ৩১ জানুয়ারি কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় একযোগে একাধিক হামলা চালায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ১৮ জন নিরীহ বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে। আইএসপিআর জানায়, গোয়াদার ও খারানে সাধারণ মানুষের ওপর চালানো এসব হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা।

হামলার পর নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে সারা প্রদেশে ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান শুরু করে। এতে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯২ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়।

এদিকে বেলুচিস্তানজুড়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি-বিএলএ। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালিয়ে ছয় শিশুসহ ১৯ জনকে হত্যা

Published

on

এপেক্স

যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় আবারও হামলা চালিয়ে ছয় শিশুসহ ১৯ জনকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার ভোরে গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এসব হামলা চালানো হয়। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এদিকে এই হামলার একদিন পরই গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার কথা রয়েছে। রোববার সীমান্তটি চালু হলে ২০২৪ সালের মে মাসের পর এই প্রথমবারের মতো এটি ব্যবহারযোগ্য হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর থেকে গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর ফলে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে লড়াই মূলত বন্ধ থাকলেও উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজার ৭৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিপুলসংখ্যক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন। ওই সময় প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

একযোগে পাকিস্তানের ১২ স্থানে হামলা, নিহত ৪৭

Published

on

এপেক্স

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ১২টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলেছে, ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানজুড়ে ১২টি স্থানে হামলা চালিয়েছে। তবে, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তাদের সব হামলাই ব্যর্থ করে দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওই সূত্র বলেছে, ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ৩৭ জন সন্ত্রাসীকে ‘নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ দেশটির অপর এক নিরাপত্তা সূত্র বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ১০ সদস্য নিহত হয়েছেন।

এদিকে রেডিও প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও চলছে। এই অভিযানে আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

আরেকটি নিরাপত্তা সূত্র বলেছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলুচিস্তানের হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও গণমাধ্যমবিষয়ক বিশেষ সহকারী রিন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, গত দুই দিনে প্রদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত হওয়ার পরপরই এসব হামলা হয়েছে।

ডন বলছে, হামলার পর কুয়েটা, সিবি ও চামানে মোবাইল ফোন সেবা চালু থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি সরকারি সম্পদের ক্ষতি এবং নাগরিকদের মাঝে আতঙ্ক সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এই সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না। জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

২০০ বছরের ইতিহাসে রাশিয়ায় সর্বোচ্চ তুষারপাত

Published

on

এপেক্স

রাশিয়ার রাজধানী মস্কোতে এই মাসে যে পরিমান তুষারপাত হয়েছে তা দেশটির বিগত ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বেশ কিছু এলাকায় তুষারের স্তর ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত গভীর বলে জানা গেছে।

মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়া বিশেষজ্ঞরা এমন তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের শহর মস্কো। শহরের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ছবিতে ভারী তুষারপাত স্পষ্ট বুঝা যাচ্ছে। এমন তুষারপাতে মস্কোতে বসবাস করা নাগরিকরা উভয় সংকটে পড়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মস্কো এলাকা জুড়ে কমিউটার ট্রেনের সময়সূচি বিলম্ব এবং অনেক ক্ষেত্রে তা বাতিল করা হয়েছে। এছাড়া রাস্তা জুড়ে গাড়ির দীর্ঘ যানজট দেখা গেছে। শহরের কিছু অংশে মানুষের দেখাই পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

রাশিয়ার পরিবর্তে অন্য দেশ থেকে ভারতকে তেল কেনার প্রস্তাব ট্রাম্পের

Published

on

এপেক্স

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জেরে ভারতের ওপর আরোপিত চড়া শুল্ক কমাতে নতুন প্রস্তাব দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নয়াদিল্লি এই প্রস্তাবে রাজি হলে ভারতীয় পণ্যের ওপর থেকে মার্কিন শুল্ক কমতে পারে এবং দীর্ঘ প্রতীক্ষিত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিও চূড়ান্ত হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০২৫ সালে ভেনেজুয়েলা ও রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে দুই দফায় ২৫ শতাংশ করে মোট ৫০ শতাংশ শুল্ক ভারতের ওপর আরোপ করে আমেরিকা। এই চড়া শুল্কের প্রভাবে দুই দেশের বাণিজ্যিক লেনদেন দীর্ঘ দিন ধরে তলানিতে ঠেকেছে। মূলত রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমিয়ে মস্কোর রাজস্ব আয়ে ধাক্কা দেওয়াই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য, যাতে ইউক্রেন যুদ্ধে পুতিন অর্থায়ন করতে না পারেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যে ভেনেজুয়েলার তেল কেনার কারণে এক সময় শুল্ক আরোপ করা হয়েছিল, এখন সেই দেশ থেকেই তেল কেনার প্রস্তাব দিচ্ছে ওয়াশিংটন। এর নেপথ্যে রয়েছে ভূ-রাজনৈতিক পটপরিবর্তন। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহণ করার পর দেশটির বিশাল তৈলভান্ডার এখন আমেরিকার পরোক্ষ নিয়ন্ত্রণে। ফলে আমেরিকা এখন চাইছে ভারত রাশিয়ার বদলে তাদের নিয়ন্ত্রিত ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করুক।

সূত্র মতে, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সমঝোতার পথ প্রশস্ত করতে ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করেছে। জানুয়ারি মাসে প্রতিদিন ১২ লক্ষ ব্যারেল রুশ তেল কিনলেও ফেব্রুয়ারি মাসে তা ১০ লক্ষ্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এমনকি আগামীতে এই আমদানির পরিমাণ প্রতিদিন ৫ থেকে ৬ লক্ষ ব্যারেলে নামিয়ে আনা হতে পারে বলে দাবি করা হচ্ছে।

যদিও এই কৌশলগত পরিবর্তন বা বাণিজ্যচুক্তি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এমএন 

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

এপেক্স এপেক্স
পুঁজিবাজার4 minutes ago

এপেক্স স্পিনিংয়ের আয় কমেছে ৩০ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং মিলস অ্যান্ড নিটিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক...

এপেক্স এপেক্স
পুঁজিবাজার14 hours ago

মনোস্পুল বাংলাদেশের আয় বেড়েছে ৩ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

এপেক্স এপেক্স
পুঁজিবাজার15 hours ago

লোকসান বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

এপেক্স এপেক্স
পুঁজিবাজার15 hours ago

মাগুরা মাল্টিপ্লেক্সের আয় বেড়েছে ৩ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

এপেক্স এপেক্স
পুঁজিবাজার15 hours ago

সামিট অ্যালায়েন্সের আয় কমেছে ৪৯ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

এপেক্স এপেক্স
পুঁজিবাজার18 hours ago

গোল্ডেন সনের লোকসান বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

এপেক্স এপেক্স
পুঁজিবাজার18 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (২৫ জানুয়ারি-২৯ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
এপেক্স
পুঁজিবাজার4 minutes ago

এপেক্স স্পিনিংয়ের আয় কমেছে ৩০ শতাংশ

এপেক্স
আন্তর্জাতিক13 minutes ago

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

এপেক্স
জাতীয়19 minutes ago

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি

এপেক্স
অর্থনীতি28 minutes ago

জ্বালানি তেলের দাম কমলো, কোন তেলের লিটার কত

এপেক্স
অর্থনীতি14 hours ago

দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার বিষয়ে আপত্তি আইএমএফের

এপেক্স
পুঁজিবাজার14 hours ago

মনোস্পুল বাংলাদেশের আয় বেড়েছে ৩ শতাংশ

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

লোকসান বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

মাগুরা মাল্টিপ্লেক্সের আয় বেড়েছে ৩ শতাংশ

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

সামিট অ্যালায়েন্সের আয় কমেছে ৪৯ শতাংশ

এপেক্স
জাতীয়16 hours ago

বাতিল হলো ১২ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

এপেক্স
পুঁজিবাজার4 minutes ago

এপেক্স স্পিনিংয়ের আয় কমেছে ৩০ শতাংশ

এপেক্স
আন্তর্জাতিক13 minutes ago

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

এপেক্স
জাতীয়19 minutes ago

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি

এপেক্স
অর্থনীতি28 minutes ago

জ্বালানি তেলের দাম কমলো, কোন তেলের লিটার কত

এপেক্স
অর্থনীতি14 hours ago

দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার বিষয়ে আপত্তি আইএমএফের

এপেক্স
পুঁজিবাজার14 hours ago

মনোস্পুল বাংলাদেশের আয় বেড়েছে ৩ শতাংশ

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

লোকসান বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

মাগুরা মাল্টিপ্লেক্সের আয় বেড়েছে ৩ শতাংশ

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

সামিট অ্যালায়েন্সের আয় কমেছে ৪৯ শতাংশ

এপেক্স
জাতীয়16 hours ago

বাতিল হলো ১২ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

এপেক্স
পুঁজিবাজার4 minutes ago

এপেক্স স্পিনিংয়ের আয় কমেছে ৩০ শতাংশ

এপেক্স
আন্তর্জাতিক13 minutes ago

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

এপেক্স
জাতীয়19 minutes ago

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি

এপেক্স
অর্থনীতি28 minutes ago

জ্বালানি তেলের দাম কমলো, কোন তেলের লিটার কত

এপেক্স
অর্থনীতি14 hours ago

দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার বিষয়ে আপত্তি আইএমএফের

এপেক্স
পুঁজিবাজার14 hours ago

মনোস্পুল বাংলাদেশের আয় বেড়েছে ৩ শতাংশ

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

লোকসান বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

মাগুরা মাল্টিপ্লেক্সের আয় বেড়েছে ৩ শতাংশ

এপেক্স
পুঁজিবাজার15 hours ago

সামিট অ্যালায়েন্সের আয় কমেছে ৪৯ শতাংশ

এপেক্স
জাতীয়16 hours ago

বাতিল হলো ১২ ‘জুলাই যোদ্ধার’ গেজেট