Connect with us

রাজধানী

পুরান ঢাকায় ভয়াবহ আগুন

Published

on

ঈদ

পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এমকে

শেয়ার করুন:-

রাজধানী

গভীর রাতেও ঈদ উপহার নিয়ে ছিন্নমূলবাসীর ধারে-ধারে জামায়াত নেতৃবৃন্দ

Published

on

ঈদ

পবিত্র ঈদুল ফিতরের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ গভীর রাতেও ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। গত বুধবার (১৮ মার্চ) রাজধানীর পল্টন-শাহবাগ এলাকা এবং ঢাকা-৪ আসনের বিভিন্ন স্থানে শাড়ি, লুঙ্গি-পাঞ্জাবি এবং অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন।

ড. হেলাল উদ্দিন বলেন, রাষ্ট্রী অব্যবস্থাপনা, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, ক্ষমতাসীনদের দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের কারণে রাষ্ট্র ও সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের কোনো নাগরিক রাস্তার ধারে ফুটপাতে থাকতে হবে। প্রতিটি মানুষের দায়িত্ব রাষ্ট্র পালন করবে এবং মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি ঢাকাবাসীকে আহ্বান জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনও দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ উপহার বিতরণ করেন। তিনি জানান, এই কার্যক্রম মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ তহবিলের অর্থায়নে পরিচালিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি। কিন্তু জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে দলীয় অর্থায়নে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এই কার্যক্রম চলতেই থাকবে, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, যাত্রাবাড়ী-শ্যামপুর থানা আমীর অধ্যক্ষ যাকীর হুসাইন, শ্যামপুর দক্ষিণ থানা সেক্রেটারি ইব্রাহিম খলিল, কদমতলী মধ্য থানা সেক্রেটারি আশরাফুল আলম সুমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে

Published

on

ঈদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কেন্দ্রীয় ঈদ জামাত ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, আমাদের কেন্দ্রীয় ঈদ জামাতে মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয়, নারী-পুরুষ সবাই যেন স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বছর ডিএনসিসির পক্ষ থেকে ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নগরবাসীর জন্য ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে।
ঈদের দিন সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, এবার ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা বৃষ্টি হতে পারে ধরে নিয়ে প্রস্তুতি নিয়েছি। আমরা স্টিলের স্ট্রাকচার দিয়ে শেড তৈরি করেছি। বৃষ্টিতেও ঈদ জামাতে আগত মুসল্লিদের কোনো অসুবিধা হবে না।

ঈদ জামাতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং তাদের জন্য আলাদা প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে।

ঈদ জামাতের নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে প্রশাসক বলেন, আমরা দশ হাজার মানুষের নামাজের ব্যবস্থা নিয়েছি। আরো মুসল্লি হলে তাৎক্ষণিকভাবে যেন নামাজের ব্যবস্থা করা যায়, সে প্রস্তুতিও রাখা হয়েছে।

এই বিশাল সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে থাকবে এবং নামাজিদের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

প্রশাসক এ সময় নগরবাসীকে এই ঈদ জামাতে নামাজ আদায় করতে আসার আহ্বান জানান।

পরিদর্শনে ঢাকা মেট্রপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

ঈদের ছুটিতে চেনা ছন্দে ফিরেছে সদরঘাট

Published

on

ঈদ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় আজ বুধবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে চিরচেনা উপচেপড়া ভিড় আর ব্যস্ততা।

গত কয়েক বছরের নিস্তব্ধতা ভেঙে সদরঘাট যেন আবার তার পুরোনো রূপ ফিরে পেয়েছে। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই নৌ-বন্দরে ভোর থেকেই যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেউ পরিবারের হাত ধরে, কেউ বা পিঠে বিশাল ব্যাগ নিয়ে ছুটছেন প্রিয় লঞ্চের পন্টুনে। সাধারণ সময়ে যাত্রী খরা থাকলেও ঈদের এই বিশেষ সময়ে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরগামী লঞ্চগুলোতে তিল ধারণের জায়গা নেই। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, যাত্রীসেবার মান বাড়াতে এবার বিআইডব্লিউটিএ বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবীণ, নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি সেবা এবং হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যা ২৮ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে যাত্রীদের পক্ষ থেকে কিছু অভিযোগও পাওয়া গেছে।

অতিরিক্ত ভিড়ের কারণে পন্টুনে ওঠার সময় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে লঞ্চের ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলার প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের এই ভিড়ের মধ্যে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কড়া নজরদারিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা সেতু চালুর পর সাধারণ সময়ে যাত্রী চাপ কম থাকলেও ঈদের সময় নৌপথের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আজ সারাদিনে সদরঘাট থেকে প্রায় ৭০ থেকে ৭৫টি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সাধারণ সময়ে বরিশাল রুটে এক বা দুটি লঞ্চ চলাচল করলেও বর্তমানে যাত্রীর চাহিদা বাড়ায় চারটি লঞ্চ ছাড়ছে।

ভাড়ার ক্ষেত্রে দেখা গেছে মিশ্র চিত্র। লঞ্চ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-বরিশাল রুটে ডেক ভাড়া ৩০০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ টাকা এবং ডাবল কেবিন ২ হাজার ৪০০ টাকা। ভিআইপি কেবিনের ভাড়া ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা-মুলাদি ও ভাসানচর রুটে ডেক ভাড়া ৪০০ টাকা এবং কেবিন ভাড়া ১ হাজার থেকে ২ হাজার টাকা। চাঁদপুর রুটে ডেক ভাড়া ২০০ টাকা এবং কেবিন ভাড়া ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে রয়েছে।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাত্রীদের চাহিদা মেটাতে একের পর এক লঞ্চ ছেড়ে গেছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলীয় জেলাগুলোর উদ্দেশে নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করছে লঞ্চগুলো। স্বস্তির বিষয়, অন্যান্য সময়ের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়াতেই যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা।

নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঘাটজুড়ে তৎপর রয়েছে নৌ পুলিশ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে কিছুটা ভিড় আর চাপ থাকলেও, নিরাপত্তা ও স্বস্তির মধ্যে দিয়েই নদীপথে ঈদযাত্রা শুরু করেছেন ঘরমুখো মানুষ।

সদরঘাটের প্রতিটি লঞ্চের কেবিন কয়েকদিন আগেই বুক হয়ে গেছে, এখন মূলত ডেকই যাত্রীদের প্রধান ভরসা। বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে মালামাল বহনের জন্য নতুন ট্রলি সরবরাহ করা হয়েছে। ঘরমুখো মানুষের চোখেমুখে ছিল বাড়ি ফেরার আনন্দ আর স্বস্তি। কষ্ট হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারার প্রত্যাশায় সবটুকু ক্লান্তি ভুলে নদীপথের এই চিরাচরিত ঈদযাত্রায় শামিল হয়েছেন হাজারো মানুষ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

রাজধানীতে আজ কোথায় কী

Published

on

ঈদ

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

মঙ্গলবার (১৭ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে ঈদ উপহার পৌঁছে দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জামায়াত আমিরের কর্মসূচি

মঙ্গলবার ১৭ মার্চ বেলা ১১টায় অসহায় দরিদ্রদের মাঝে ফুড প্যাকেট উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হবে।

ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হবে।

নগর ভবনে বেলা ১১টায় এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরামের নতুন কমিটি গঠন

Published

on

ঈদ

রাজধানী ঢাকায় বসবাসরত ফুলবাড়ীয়াবাসীদের সংগঠন ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরাম-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাজধানীর নাবিস্কো এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ২০২৬–২০২৭ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৬, ফুলবাড়ীয়া আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় সংসদীয় ধারায় হ্যাঁ–না ভোটের মাধ্যমে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। উপস্থিত জনতার পক্ষ থেকে কেউ কোন নাম প্রস্তাব করলে তার উপর হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হয়। এভাবে সর্বসম্মতিক্রমে এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে ঢাকাস্থ ফুলবাড়ীয়া ফোরামের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নবগঠিত কমিটির সদস্যরা হলেন—

  • সভাপতি: মো. সাঈদুর রহমান
  • সহ-সভাপতি: শায়খুল সাকিব
  • সেক্রেটারি: এইচ এম জোবায়ের
  • সহকারী সেক্রেটারি: মাসুদ রানা
  • সাংগঠনিক সম্পাদক: মেজর (অব.) মো. রাজিবুল হাসান
  • কোষাধ্যক্ষ: মো. এনামুল হক
  • দপ্তর সম্পাদক: আবু হাসানাত
  • আইন সম্পাদক: অ্যাডভোকেট খাদেমুল ইসলাম
  • প্রচার ও মিডিয়া সম্পাদক: কাজিম ফরহাদ
  • সমাজসেবা সম্পাদক: মো. সুরুজ্জামান
  • ছাত্রকল্যাণ সম্পাদক: মো. রেজাউল করিম

জানা গেছে, নবগঠিত এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ফুলবাড়ীয়া উপজেলা নানা দিক থেকে সম্ভাবনাময় একটি এলাকা। কর্মসংস্থানের কারণে উপজেলার বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে বসবাস করেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের মাঝে সম্পর্ক বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং এলাকার উন্নয়নে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে এই ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরাম। এ সময় তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।

কমিটি গঠন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি ব্যাংকার মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠক মোতাসিম বিল্লাহ, বিশিষ্ট আইনজীবী এ্যাড. রেজাউল করিম প্রমুখ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ঈদ ঈদ
পুঁজিবাজার3 hours ago

ঈদ আমেজে পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ৭ শতাংশ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটির আমেজে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ঈদের আগের মাত্র দুই কার্যদিবস...

ঈদ ঈদ
পুঁজিবাজার3 days ago

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

ঈদ ঈদ
পুঁজিবাজার3 days ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

ঈদ ঈদ
পুঁজিবাজার3 days ago

দর বৃদ্ধি শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ঈদ ঈদ
পুঁজিবাজার3 days ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

ঈদ ঈদ
পুঁজিবাজার3 days ago

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে...

ঈদ ঈদ
পুঁজিবাজার3 days ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা ৭ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার। ছুটি শেষে আগামী ২৪...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ঈদ
সারাদেশ1 minute ago

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

ঈদ
সারাদেশ6 minutes ago

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২

ঈদ
রাজধানী11 minutes ago

গভীর রাতেও ঈদ উপহার নিয়ে ছিন্নমূলবাসীর ধারে-ধারে জামায়াত নেতৃবৃন্দ

ঈদ
সারাদেশ30 minutes ago

শিডিউল বিপর্যয়ে পঞ্চগড় থেকে ৩ ট্রেনের যাত্রা বাতিল

ঈদ
আবহাওয়া39 minutes ago

ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঈদ
মত দ্বিমত46 minutes ago

চিন্তার অভাব নাকি তথ্যের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি আমরা

ঈদ
আন্তর্জাতিক51 minutes ago

ইউরোপ ট্রাম্পকে জানিয়ে দিয়েছে, ইরান ‘আমাদের যুদ্ধ নয়’

ঈদ
জাতীয়1 hour ago

জাতীয় ঈদগাহে জায়নামাজ, ছাতা ও মোবাইল অনুমোদিত, ব্যাগ নিষিদ্ধ: ডিএমপি

ঈদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

চবির সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আর নেই

ঈদ
জাতীয়1 hour ago

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত: রেলপথ প্রতিমন্ত্রী

ঈদ
সারাদেশ1 minute ago

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

ঈদ
সারাদেশ6 minutes ago

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২

ঈদ
রাজধানী11 minutes ago

গভীর রাতেও ঈদ উপহার নিয়ে ছিন্নমূলবাসীর ধারে-ধারে জামায়াত নেতৃবৃন্দ

ঈদ
সারাদেশ30 minutes ago

শিডিউল বিপর্যয়ে পঞ্চগড় থেকে ৩ ট্রেনের যাত্রা বাতিল

ঈদ
আবহাওয়া39 minutes ago

ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঈদ
মত দ্বিমত46 minutes ago

চিন্তার অভাব নাকি তথ্যের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি আমরা

ঈদ
আন্তর্জাতিক51 minutes ago

ইউরোপ ট্রাম্পকে জানিয়ে দিয়েছে, ইরান ‘আমাদের যুদ্ধ নয়’

ঈদ
জাতীয়1 hour ago

জাতীয় ঈদগাহে জায়নামাজ, ছাতা ও মোবাইল অনুমোদিত, ব্যাগ নিষিদ্ধ: ডিএমপি

ঈদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

চবির সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আর নেই

ঈদ
জাতীয়1 hour ago

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত: রেলপথ প্রতিমন্ত্রী

ঈদ
সারাদেশ1 minute ago

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

ঈদ
সারাদেশ6 minutes ago

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২

ঈদ
রাজধানী11 minutes ago

গভীর রাতেও ঈদ উপহার নিয়ে ছিন্নমূলবাসীর ধারে-ধারে জামায়াত নেতৃবৃন্দ

ঈদ
সারাদেশ30 minutes ago

শিডিউল বিপর্যয়ে পঞ্চগড় থেকে ৩ ট্রেনের যাত্রা বাতিল

ঈদ
আবহাওয়া39 minutes ago

ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঈদ
মত দ্বিমত46 minutes ago

চিন্তার অভাব নাকি তথ্যের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি আমরা

ঈদ
আন্তর্জাতিক51 minutes ago

ইউরোপ ট্রাম্পকে জানিয়ে দিয়েছে, ইরান ‘আমাদের যুদ্ধ নয়’

ঈদ
জাতীয়1 hour ago

জাতীয় ঈদগাহে জায়নামাজ, ছাতা ও মোবাইল অনুমোদিত, ব্যাগ নিষিদ্ধ: ডিএমপি

ঈদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

চবির সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আর নেই

ঈদ
জাতীয়1 hour ago

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত: রেলপথ প্রতিমন্ত্রী