আন্তর্জাতিক
বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিলো ভারত
দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এলাকা এবং বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।
প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে ২ হাজার ২৮৯ দশমিক ৬৬ কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। মঙ্গলবার লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তান সীমান্তের ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটার (শতকরা হিসেবে ৯৩ দশমিক ২৫ শতাংশ এলাকা) এবং বাংলাদেশ সীমান্তের ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটার (শতকরা হিসেবে ৭৯ দশমিক ০৮ শতাংশ এলাকা) এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।
লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় আরও বলেন, মিয়ানমারের সঙ্গে ভঅরতের যে ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, সেখানেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৯ দশমকি ২১৪ কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষও হয়েছে।
প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, মালদ্বীপ-এই আট দেশের সঙ্গে স্থল ও জলসীমান্ত আছে ভারতের।
এই স্থল ও জলসীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য যথাক্রমে ১৫ হাজার ১০৬ দশমিক ৭ বর্গকিলোমিটার এবং ৭ হাজার ৫১৬ বর্গকিলোমিটার। স্থল সীমান্তের হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ।
লোকসভা অধিবেশনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের ঠেকানো এবং জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সূত্র: এনডিটিভি।
এমকে
আন্তর্জাতিক
বিশ্ববাজারে সোনার দামে টানা ধস, প্রভাব পড়ছে দেশের বাজারেও
বছরের শুরু থেকে রেকর্ডের পর রেকর্ড ভেঙে ছুটে চলা সোনার দামে যেন শক্ত টান পড়েছে হঠাৎ। আন্তর্জাতিক বাজারে রীতিমতো ধস নেমেছে মূল্যবান হলুদ ধাতুটির দামে।
গত বৃহস্পতিবার সকালে আউন্স প্রতি সাড়ে ৫ হাজার ডলারের মাইলফলক ছাড়ানোর পর শুক্রবার (৩০ জানুয়ারি) এক ধাক্কায় সোনার দাম কমে গেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ। দরপতনের এ ধারা আজ শনিবারও (৩১ জানুয়ারি) লক্ষ্য করা যাচ্ছে।
এদিন বেলা সোয়া ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দেখা গেছে ৪ হাজার ৮৯৩ দশমিক ২ ডলার।
রেকর্ড দামে পৌঁছানোর পর মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমে গেছে প্রায় ৬৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮০ হাজার ৫০০ টাকার বেশি। এত স্বল্প সময়ে সোনার দামে এমন বড় পতন বিশ্ববাজারে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
খাত সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন, ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সামগ্রিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে সোনার দাম দ্রুত বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে, গত দুই দিন ধরে অস্বাভাবিক দরপতন শুরু হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে এবং এতে দাম দ্রুত বাড়তে থাকে। কিন্তু, স্বল্প সময়ে উল্লেখযোগ্য মুনাফা পাওয়ায় অনেক বিনিয়োগকারী এখন লাভ তুলে নিতে শুরু করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়া এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে—এমন ইঙ্গিত সোনার দামে চাপ তৈরি করছে। এর সঙ্গে স্বাভাবিক মূল্য সংশোধন যুক্ত হয়ে সাম্প্রতিক দরপতন ঘটেছে।
বিশ্ববাজারের এই বড় দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। শুক্রবার দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমে যাওয়ার পর আজ শনিবার (৩১ জানুয়ারি) তার চেয়েও বড় পতন ঘটেছে সোনার দামে। এদিন প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে মাত্র দুই ধাক্কায় দেশে ভরিপ্রতি সোনার দাম পড়ে গেছে ৩০ হাজার টাকার বেশি।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) ১০টা ১৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে সোনার নতুন এই দাম।
দেশের বাজারে সোনার পাশাপাশি কমে গেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৭ হাজার ২৯০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।
আন্তর্জাতিক
পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানে পরিচালিত ক্লিয়ারেন্স অভিযানে নিরাপত্তা বাহিনী অন্তত ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ভারত সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংগঠনের সন্ত্রাসীরা ৩১ জানুয়ারি কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় একযোগে একাধিক হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ১৮ জন নিরীহ বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে। আইএসপিআর জানায়, গোয়াদার ও খারানে সাধারণ মানুষের ওপর চালানো এসব হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা।
হামলার পর নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে সারা প্রদেশে ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান শুরু করে। এতে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯২ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়।
এদিকে বেলুচিস্তানজুড়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি-বিএলএ। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি।
এমএন
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালিয়ে ছয় শিশুসহ ১৯ জনকে হত্যা
যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় আবারও হামলা চালিয়ে ছয় শিশুসহ ১৯ জনকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার ভোরে গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এসব হামলা চালানো হয়। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
এদিকে এই হামলার একদিন পরই গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার কথা রয়েছে। রোববার সীমান্তটি চালু হলে ২০২৪ সালের মে মাসের পর এই প্রথমবারের মতো এটি ব্যবহারযোগ্য হবে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর থেকে গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর ফলে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে লড়াই মূলত বন্ধ থাকলেও উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজার ৭৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিপুলসংখ্যক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন। ওই সময় প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
এমএন
আন্তর্জাতিক
একযোগে পাকিস্তানের ১২ স্থানে হামলা, নিহত ৪৭
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ১২টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
শনিবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলেছে, ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানজুড়ে ১২টি স্থানে হামলা চালিয়েছে। তবে, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তাদের সব হামলাই ব্যর্থ করে দেওয়া হয়েছে।
ওই সূত্র বলেছে, ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ৩৭ জন সন্ত্রাসীকে ‘নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ দেশটির অপর এক নিরাপত্তা সূত্র বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ১০ সদস্য নিহত হয়েছেন।
এদিকে রেডিও প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও চলছে। এই অভিযানে আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
আরেকটি নিরাপত্তা সূত্র বলেছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলুচিস্তানের হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও গণমাধ্যমবিষয়ক বিশেষ সহকারী রিন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, গত দুই দিনে প্রদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত হওয়ার পরপরই এসব হামলা হয়েছে।
ডন বলছে, হামলার পর কুয়েটা, সিবি ও চামানে মোবাইল ফোন সেবা চালু থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি সরকারি সম্পদের ক্ষতি এবং নাগরিকদের মাঝে আতঙ্ক সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এই সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না। জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
এমএন
আন্তর্জাতিক
২০০ বছরের ইতিহাসে রাশিয়ায় সর্বোচ্চ তুষারপাত
রাশিয়ার রাজধানী মস্কোতে এই মাসে যে পরিমান তুষারপাত হয়েছে তা দেশটির বিগত ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বেশ কিছু এলাকায় তুষারের স্তর ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত গভীর বলে জানা গেছে।
মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়া বিশেষজ্ঞরা এমন তথ্য জানিয়েছে।
প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের শহর মস্কো। শহরের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ছবিতে ভারী তুষারপাত স্পষ্ট বুঝা যাচ্ছে। এমন তুষারপাতে মস্কোতে বসবাস করা নাগরিকরা উভয় সংকটে পড়েছেন।
মস্কো এলাকা জুড়ে কমিউটার ট্রেনের সময়সূচি বিলম্ব এবং অনেক ক্ষেত্রে তা বাতিল করা হয়েছে। এছাড়া রাস্তা জুড়ে গাড়ির দীর্ঘ যানজট দেখা গেছে। শহরের কিছু অংশে মানুষের দেখাই পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এমএন



