পুঁজিবাজার
নতুন রুলসে ন্যায্য প্রাইসিং ও ভ্যালুয়েশনের নিশ্চয়তা থাকবে: বিএসইসি চেয়ারম্যান
নতুন রুলসের মাধ্যমে পুঁজিবাজারের তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিগুলো ন্যায্য প্রাইসিং ও ভ্যালুয়েশনের নিশ্চয়তা পাবেন বলে আশ্বস্ত করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, নতুন রূলসের মাধ্যমে আইপিও সংশ্লিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আধুনিকীকরণ ও শক্তিশালীকরণ করা হয়েছে।
সোমবার (০৮ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত খসড়া আইপিও রুলস এবং পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানি প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিএসইসির চেয়ারম্যান বলেন, বহুজাতিক কোম্পানিসহ রাষ্ট্র মালিকানাধীন লাভজনক মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির জন্য প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা মোতাবেক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে হবে। এক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা ইতোমধ্যে কোম্পানিগুলোকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব এর বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে।
বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকটিতে খসড়া আইপিও রুলস সংশ্লিষ্ট বিষয়ে এবং কিভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিসমূহকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে কোম্পানিগুলোর প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ মোহাম্মদ কিবরিয়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ শামীম রানা, সিনোভিয়া ফার্মা পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার গোলাম রব্বানী আকন্দ।
এছাড়াও নেভিয়ান লাইফ সায়েন্স পিএলসির (নোভারটিস বাংলাদেশ লিমিটেড) ভারপ্রাপ্ত চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মাহমুদা সুলতানা, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব বিমল চন্দ্র রায় ও উপ-মহাব্যবস্থাপক(অর্থ) আবদুল্লাহ্ আল মামুন, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হাসান মাহমুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের এসপিও মকবুল হাসান, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এসপিও মোহাম্মদ জহিরুল ইসলাম, বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরী এবং বিএসইসির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কাফি
পুঁজিবাজার
ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং’ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দেশটির ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অচলাবস্থার মধ্যেই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
নিষেধাজ্ঞা ঘোষণাকালে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থের উৎসে পরিণত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগান দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ লেনদেন হয়েছে। এসব অর্থ ইরানের শাসকগোষ্ঠীর সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র দেশ এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।
মার্কিন অর্থমন্ত্রী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোনো ব্যাংক বা আর্থিক সংস্থা যদি এই নেটওয়ার্কের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে কিংবা লেনদেনে সহায়তা করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই নিষেধাজ্ঞাকে ইরানের ওপর চাপ বাড়ানোর আরেকটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা, বিশেষ করে যখন যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনায় দৃশ্যমান অগ্রগতি নেই।
সূত্র: আল-জাজিরা
পুঁজিবাজার
ডাচবাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ার প্রতি ৯ টাকা ৯৮ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪ টাকা ৯০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ১৪ পয়সা।
আগামী ১৬ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৯ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
ইউনাইটেড ফাইন্যান্সের ১০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর , ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯০ পয়সা।
আগামী ২৯ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৯ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
ঢাকা ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২১ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর , ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬৪ পয়সা।
আগামী ২৫ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৮ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ২৬ পয়সা ইপিএস হয়েছিল।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৪ পয়সা।
আগামী ২৯ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন



