পুঁজিবাজার
ফের নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত ড্যাফোডিল কম্পিউটার্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি আবারও নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ১৫ টাকা। এই শেয়ার ইস্যু করে কোম্পানিটি ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করতে চায়। ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নামে এ শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ শেয়ারে রূপান্তর করা হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তার আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া প্রয়োজন হবে। এ লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৯ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
উল্লেখ্য, এর আগেও ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। গত বছরের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়ে কোম্পানির শেয়ারহোল্ডাররা সম্মতি দিলেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানির প্রস্তাব নাকচ করে দেয়।
এসএম
পুঁজিবাজার
ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির রেকর্ড ডেটের আগে শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টের তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৮ মে ২০২৬ কোম্পানির রেকর্ড ডেটের পূর্বে বিনিয়োগকারীদের ডিপোজিটরি পার্টিসিপেন্টের (ডিপি) মাধ্যমে ১২ সংখ্যার ই-টিআইএন, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর, ই-মেইল ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে তাদের নিজ নিজ বিও অ্যাকাউন্ট হালনাগাদ করতে হবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা মৃত ড. মো. আফজাল মিয়ার নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীর কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক ড. মো. আফজাল মিয়া গত ২ আগস্ট ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। তার নামে কোম্পানিটির ১ লাখ ১০ হাজারটি শেয়ার রয়েছে।
কোম্পানিতে থাকা শেয়ারগুলো তাঁর পুত্র ও মনোনীত ব্যক্তি মো. আশফাক হুসেন সুহাগের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শেয়ার হস্তান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।




