Connect with us

পুঁজিবাজার

পুঁজিবাজারের ৭৩ কোম্পানির শেয়ারে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

Published

on

ডিএসইর

দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে মন্দাভাবের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছে বিনিয়োগকারীরা। এতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অধিকাংশ শেয়ারে ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। বিপরীতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। গত অক্টোবর শেষে শেয়ার ধারণের তথ্য প্রকাশ করা ১৪০টি কোম্পানির মধ্যে ৭৩ টিরই প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়েছে। এসব শেয়ারের দরবৃদ্ধির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন শেয়ারবাজার-সংশ্লিষ্টরা।

গত আগস্ট থেকে অক্টোবর শেষে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার ধারণের হার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পর্যালোচনায় দেখা গেছে, বেশির ভাগ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার বেড়েছে। তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ১৪০টি শেয়ার ধারণের তথ্য প্রকাশ করেছে। বাকি কোম্পানি এখনও এ তথ্য প্রকাশ করেনি। গত অক্টোবরে ৭৩ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার বেড়েছে। তবে একই সময়ে কমেছে ৫৫টিতে। আর ১২টিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার অপরিবর্তত রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে
অক্টোবর শেষে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার সবচেয়ে বেশি বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডে। আগস্টে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৮ দশমিক ৬৬ শতাংশ। আর অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বৃদ্ধি পাওয়া অপর কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিটি ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, অগ্নি সিস্টেমস, নিটল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, বিডিকম অনলাইন, মিডল্যান্ড ব্যাংক, পেনিনসুলা চিটাগং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, এমজেএল বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রানার অটোমোবাইলস, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, পূরবী জেনারেল ইন্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড,একমি ল্যাবরেটরিজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, শমরিতা হসপিটাল, ইবনে সিনা, ক্রাউন সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটিজ ইসিলামী ব্যাংক, মিথুন নিটিং, পিপলস ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, বিএসআরএম স্টিল, গ্লোবাল ইসলামী ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যালস, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ল্যাম্পস, লাফার্জহোলসিম, উসমানিয়া গ্লাস শিট, ইসলামিক ফাইন্যান্স, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ইসলামিক ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ ক্যাবলস, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, মেঘনা সিমেন্টস, লুব-রেফ বিডি, আল আরাফাহ ইসালামি ব্যাংক, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ডিবিএইচ, ম্যারিকো, গ্রামীণফোন, মাইডাস ফাইন্যান্স, ওয়ালটন, বাটা সু, বার্জার পেইন্টস, ডাচ-বাংলা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সামিট পাওয়ার, হা-ওয়েল টেক্সটাইল এবং পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে যেসব কোম্পানিতে
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ইস্টার্ণ লুব্রিকেন্টস, ফিনিক্স ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, যমুনা অয়েল, এসবিএসি ব্যাংক, এপেক্স ট্যানারি, এমারেল্ড অয়েল, শাইনপুকুর সিবামিকস, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, বেক্সিমকো, তিতাস গ্যাস, মুন্নু সিরামিকস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়ান ব্যাংক, বঙ্গজ, ন্যাশনাল পলিমার, স্ট্যান্ডার্ড সিরামিক, বেক্সিমকো ফার্মা এবং হাইডেলবার্গ মেটারিয়ালস বাংলাদেশ পিএলসি।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তীত রয়েছে যেসব কোম্পানিতে
বাংলাদেশ ওয়েল্ডিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইসিবি, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, পাওয়ার গ্রিড, প্রিমিয়ার লিজিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, জাহিনটেক্স এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার বাংলাদেশ লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-

পুঁজিবাজার

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১ হাজার ৯১৯ কোটি টাকা

Published

on

ডিএসইর

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ বা ১ হাজার ৯১৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা।

সূত্র মতে, চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪১.৭৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪.৭১ পয়েন্ট বা ১.২৪ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ২১ পয়েন্ট বা ০.০২ শতাংশ।

সূত্র মতে, ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৫৫ লাখ টাকা বা ১০.৩৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ২৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টি কোম্পানির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৪৭ শতাংশ ও ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩১.৭২ পয়েন্টে ও ৯০৯২.৮০ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ০.৬৬ শতাংশ ও সিএসই-৫০ ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৬২.০৯ পয়েন্টে ও ১১১৩.৬২ পয়েন্টে। তবে সিএসআই সূচক কমেছে ০.০৮ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৯৭.০৬ পয়েন্টে।

সূত্র মতে, চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯৫ কোটি ৭০ লাখ টাকা।

সূত্র মতে, সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

পিপলস ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

Published

on

ডিএসইর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ১০৪ দশমিক ৭৬ শতাংশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৩ পয়সা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ২৪ পয়সা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

Published

on

ডিএসইর

পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত দুটি আইন সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে জানানো হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। বর্তমানে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’-এর ধারা ৫-এর উপধারা (৬) অনুযায়ী বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কিন্তু এই বয়সসীমার কারণে পুঁজিবাজার খাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছে সরকার। এ বাস্তবতায় জনস্বার্থে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই বৈঠকে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান ও সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত রয়েছে।

সরকারের মতে, এই বয়সসীমাও বিমা খাতে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়া, শ্রীলংকা ও নেপালসহ এশিয়ার অনেক দেশে পুঁজিবাজার ও বিমা নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগে কোনো সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত নেই। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও এ বিধান শিথিল করা হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

Published

on

ডিএসইর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ৯২ পয়সা। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪ পয়সা।

আগামী ১৮ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

Published

on

ডিএসইর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০.৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ২ টাকা ৮৪ পয়সা ছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৯৫ পয়সা। সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৬৬ পয়সা ছিল।

আগামী ২৪ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ডিএসইর ডিএসইর
পুঁজিবাজার1 hour ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১ হাজার ৯১৯ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

ডিএসইর ডিএসইর
পুঁজিবাজার5 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

ডিএসইর ডিএসইর
পুঁজিবাজার5 hours ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত দুটি...

ডিএসইর ডিএসইর
পুঁজিবাজার22 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি...

ডিএসইর ডিএসইর
পুঁজিবাজার23 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

ডিএসইর ডিএসইর
পুঁজিবাজার23 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

ডিএসইর ডিএসইর
পুঁজিবাজার23 hours ago

এনার্জিপ্যাক পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ডিএসইর
আন্তর্জাতিক52 minutes ago

মার্কিন অবরোধ ব্যর্থ, নিরাপদে বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

ডিএসইর
জাতীয়1 hour ago

হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ডিএসইর
রাজনীতি1 hour ago

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

ডিএসইর
পুঁজিবাজার1 hour ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১ হাজার ৯১৯ কোটি টাকা

ডিএসইর
রাজনীতি2 hours ago

ছাত্রদলকে ‘হায়েনা’র মতো লেলিয়ে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

ডিএসইর
জাতীয়2 hours ago

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ডিএসইর
রাজনীতি2 hours ago

শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

ডিএসইর
জাতীয়2 hours ago

সৌদি আরবে পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ বাংলাদেশি হজযাত্রী

ডিএসইর
সারাদেশ2 hours ago

গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং: বাণিজ্যমন্ত্রী

ডিএসইর
অর্থনীতি2 hours ago

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

ডিএসইর
আন্তর্জাতিক52 minutes ago

মার্কিন অবরোধ ব্যর্থ, নিরাপদে বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

ডিএসইর
জাতীয়1 hour ago

হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ডিএসইর
রাজনীতি1 hour ago

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

ডিএসইর
পুঁজিবাজার1 hour ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১ হাজার ৯১৯ কোটি টাকা

ডিএসইর
রাজনীতি2 hours ago

ছাত্রদলকে ‘হায়েনা’র মতো লেলিয়ে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

ডিএসইর
জাতীয়2 hours ago

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ডিএসইর
রাজনীতি2 hours ago

শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

ডিএসইর
জাতীয়2 hours ago

সৌদি আরবে পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ বাংলাদেশি হজযাত্রী

ডিএসইর
সারাদেশ2 hours ago

গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং: বাণিজ্যমন্ত্রী

ডিএসইর
অর্থনীতি2 hours ago

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

ডিএসইর
আন্তর্জাতিক52 minutes ago

মার্কিন অবরোধ ব্যর্থ, নিরাপদে বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

ডিএসইর
জাতীয়1 hour ago

হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ডিএসইর
রাজনীতি1 hour ago

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

ডিএসইর
পুঁজিবাজার1 hour ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১ হাজার ৯১৯ কোটি টাকা

ডিএসইর
রাজনীতি2 hours ago

ছাত্রদলকে ‘হায়েনা’র মতো লেলিয়ে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

ডিএসইর
জাতীয়2 hours ago

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ডিএসইর
রাজনীতি2 hours ago

শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

ডিএসইর
জাতীয়2 hours ago

সৌদি আরবে পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ বাংলাদেশি হজযাত্রী

ডিএসইর
সারাদেশ2 hours ago

গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং: বাণিজ্যমন্ত্রী

ডিএসইর
অর্থনীতি2 hours ago

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম