Connect with us

পুঁজিবাজার

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানালো ওয়াটা কেমিক্যালস

Published

on

সূচকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের শতাংশ ১০ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৭ পয়সা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৯ টাকা ৯৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ৮৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬১ টাকা ৯ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

শেয়ার করুন:-

পুঁজিবাজার

সূচকের উত্থানে লেনদেন ৫৯৩ কোটি টাকা

Published

on

সূচকের

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৫৯৩ কোটি ৭৩ লক্ষ ৯ হাজার টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, মঙ্গলবার (১০ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪৮ দশমিক ২৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৮৯ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১০৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২০৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৯৩ কোটি ৭৩ লক্ষ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৬ কোটি ৪ লাখ ৯১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩৯টি কোম্পানির, বিপরীতে ১৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩৪৫টির শেয়ারদর

Published

on

সূচকের

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৫টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১০৯ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫১ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস৩০’ সূচক ৪৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার।

এসময়ে ডিএসই লেনদেন হওয়া অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪৫ টি, পাশাপাশি দর কমেছে ১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

এম ক্যাশে ২৪৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

Published

on

সূচকের

মোবাইল আর্থিক সেবা সম্প্রসারণে বড় ধরনের বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘এম ক্যাশ’–এ কৌশলগত বিনিয়োগ হিসেবে প্রায় ২৪৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করবে।

সোমবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)-এর মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান ‘বি১০০ হোল্ডিংস এলএলসি’ এই অর্থ বিনিয়োগ করবে। এজন্য আগের দিন রোববার ব্যাংকের পরিচালক পর্ষদের সভায় এ বিনিয়োগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর মাধ্যমে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এম ক্যাশ এর মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের ৫১ শতাংশ মালিকানা বাণিজ্যিক ব্যাংকের থাকতে হবে।

সেই পরিমাণ শেয়ার রেখে অবশিষ্টের মধ্যে সর্বোচ্চ ৪৮ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিকানা বিদেশি প্রতিষ্ঠানটিকে দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক।

এ হিসাবে মোট ২৪৪ কোটি ৯৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করতে পারবে ‘বি১০০ হোল্ডিংস এলএলসি ইউএসএ’।

নতুন এ বিনিয়োগ ব্যাংকটির মোবাইল ব্যাংকিং সেবার পরিধি ও তারল্য পরিস্থিতি শক্তিশালী করবে বলে মনে করে ইসলামী ব্যাংক।

এম ক্যাশের পরিচালক পর্ষদ ও নিয়ন্ত্রক সংস্থাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিদেশি বিনিয়োগ গ্রহণের কথা জানিয়েছে ব্যাংকটি।

এর আগে, ২০১২ সালের ডিসেম্বরে এম ক্যাশ সেবা চালু করে ইসলামী ব্যাংক। ২০২৫ সাল পর্যন্ত সরাসরি ইসলামী ব্যাংক নিজস্ব অবকাঠামো ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা চালিয়ে আসছিল।

চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকটি পৃথক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গড়ে এম ক্যাশ চালানো শুরু করে।

এক হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা। এখন সেখান থেকে ৪৮ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিকানা ২৪৫ কোটি টাকায় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

Published

on

সূচকের

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২ কোটি ০৫ লাখ ৫১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সোমবার (০৯ মার্চ) কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৩৯ হাজার ৭৭২টি শেয়ার ৬৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ০৫ লাখ ৫১ হাজার টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৭ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার এবং তৃতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দরপতনের শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি

Published

on

সূচকের

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্রমতে, সোমবার (০৯ মার্চ) আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৪ টাকা বা ৭ দশমিক ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর ৫ দশমিক ৩৩ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৪ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১.৬৯ শতাংশ, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১.৫৬ শতাংশ, ক্রাউন সিমেন্টের ১.২৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.১৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১.০৫ শতাংশ এবং গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ০.৮১ শতাংশ দর কমেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

সূচকের সূচকের
পুঁজিবাজার7 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৫৯৩ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সূচকের সূচকের
পুঁজিবাজার4 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩৪৫টির শেয়ারদর

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায়...

সূচকের সূচকের
পুঁজিবাজার23 hours ago

এম ক্যাশে ২৪৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

মোবাইল আর্থিক সেবা সম্প্রসারণে বড় ধরনের বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘এম ক্যাশ’–এ কৌশলগত...

সূচকের সূচকের
পুঁজিবাজার23 hours ago

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২...

সূচকের সূচকের
পুঁজিবাজার24 hours ago

দরপতনের শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স...

সূচকের সূচকের
পুঁজিবাজার24 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ৩৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সূচকের সূচকের
পুঁজিবাজার1 day ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সূচকের
পুঁজিবাজার7 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৫৯৩ কোটি টাকা

সূচকের
জাতীয়17 minutes ago

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

সূচকের
সারাদেশ46 minutes ago

কৃষকদের ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফের ঘোষণা: অর্থমন্ত্রী

সূচকের
রাজনীতি1 hour ago

নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

সূচকের
অর্থনীতি1 hour ago

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রভাবে রাজস্ব হারানোর শঙ্কা: সিপিডির

সূচকের
অর্থনীতি1 hour ago

রাইড শেয়ারিং মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি: বিপিসির নির্দেশনা

সূচকের
আন্তর্জাতিক2 hours ago

নেতানিয়াহু নিহত বা আহতের দাবি ইরানের, ‘গুজব’ বলছে ইসরাইল

সূচকের
আইন-আদালত3 hours ago

প্রসিকিউটরদের সঙ্গে চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক

সূচকের
অর্থনীতি3 hours ago

ট্রাম্প-পুতিন ফোনালাপ: বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

সূচকের
আন্তর্জাতিক3 hours ago

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে : ট্রাম্প

সূচকের
পুঁজিবাজার7 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৫৯৩ কোটি টাকা

সূচকের
জাতীয়17 minutes ago

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

সূচকের
সারাদেশ46 minutes ago

কৃষকদের ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফের ঘোষণা: অর্থমন্ত্রী

সূচকের
রাজনীতি1 hour ago

নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

সূচকের
অর্থনীতি1 hour ago

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রভাবে রাজস্ব হারানোর শঙ্কা: সিপিডির

সূচকের
অর্থনীতি1 hour ago

রাইড শেয়ারিং মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি: বিপিসির নির্দেশনা

সূচকের
আন্তর্জাতিক2 hours ago

নেতানিয়াহু নিহত বা আহতের দাবি ইরানের, ‘গুজব’ বলছে ইসরাইল

সূচকের
আইন-আদালত3 hours ago

প্রসিকিউটরদের সঙ্গে চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক

সূচকের
অর্থনীতি3 hours ago

ট্রাম্প-পুতিন ফোনালাপ: বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

সূচকের
আন্তর্জাতিক3 hours ago

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে : ট্রাম্প

সূচকের
পুঁজিবাজার7 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৫৯৩ কোটি টাকা

সূচকের
জাতীয়17 minutes ago

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

সূচকের
সারাদেশ46 minutes ago

কৃষকদের ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফের ঘোষণা: অর্থমন্ত্রী

সূচকের
রাজনীতি1 hour ago

নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

সূচকের
অর্থনীতি1 hour ago

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রভাবে রাজস্ব হারানোর শঙ্কা: সিপিডির

সূচকের
অর্থনীতি1 hour ago

রাইড শেয়ারিং মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি: বিপিসির নির্দেশনা

সূচকের
আন্তর্জাতিক2 hours ago

নেতানিয়াহু নিহত বা আহতের দাবি ইরানের, ‘গুজব’ বলছে ইসরাইল

সূচকের
আইন-আদালত3 hours ago

প্রসিকিউটরদের সঙ্গে চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক

সূচকের
অর্থনীতি3 hours ago

ট্রাম্প-পুতিন ফোনালাপ: বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

সূচকের
আন্তর্জাতিক3 hours ago

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে : ট্রাম্প