Connect with us

জাতীয়

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা

Published

on

আইডিএলসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়-নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলে। রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে— সভায় এমন সিদ্ধান্ত হয়।

এ ছাড়া অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন:-

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

Published

on

আইডিএলসি

লিবিয়া থেকে আরও ১৭৪ জন বাংলাদেশে ফিরেছেন। তারা সবাই স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক অনিয়মিত বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৬ মে) সকাল ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসিতদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়াতে প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

রাজধানীর সব বাসায় সোলার প্যানেল স্থাপন করা হবে: বিদ্যুৎমন্ত্রী

Published

on

আইডিএলসি

দেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যে নতুন নীতিমালা জারি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী জানান, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ব্যাকআপ ব্যবস্থা গড়ে তুলতে সোলার বিদ্যুৎ সহজলভ্য করা হবে। এ জন্য সরকারি নির্দেশনার মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, দীর্ঘদিন নেতৃত্ব ও সমন্বয়ের অভাবে দেশে বড় পরিসরে সোলার ব্যবস্থার বিস্তার ঘটেনি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিয়ে সোলার ও বায়ুশক্তি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নতুন করে পাঁচটি উপজেলা গঠনের পরিকল্পনা

Published

on

আইডিএলসি

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে পাঁচটি উপজেলা গঠন এবং বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব উঠছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) আসন্ন সভায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব প্রস্তাব অনুমোদন পেলে স্থানীয় প্রশাসন ও নাগরিক সেবায় নতুন গতি আসবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকারের ১২০তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় স্থানীয় সরকার বিভাগের একাধিক প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন রয়েছে। নতুন প্রস্তাব অনুমোদিত হলে বগুড়া হবে দেশের ১৩তম সিটি করপোরেশন। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বগুড়া পৌরসভার জনসংখ্যা, অর্থনৈতিক কার্যক্রম, অবকাঠামো ও রাজস্ব সক্ষমতা বিবেচনায় এটি সিটি করপোরেশন হওয়ার উপযুক্ত পর্যায়ে পৌঁছেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০২২ সালের জনশুমারি অনুযায়ী বগুড়া পৌর এলাকায় স্থায়ী বাসিন্দা প্রায় ৪ লাখ ২২ হাজার হলেও বাস্তবে জনসংখ্যা ১০ লাখের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্যকেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি ছিল স্থানীয়দের। প্রাক-নিকার কমিটি ইতোমধ্যে প্রস্তাবটির পক্ষে মত দিয়েছে।

এদিকে নতুন উপজেলা গঠনের তালিকায় রয়েছে কক্সবাজার, বগুড়া, ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুরের কয়েকটি এলাকা। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫। নতুন পাঁচটি উপজেলা অনুমোদিত হলে এই সংখ্যা দাঁড়াবে ৫০০-তে।

কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভেঙে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত হতে যাওয়া এ অঞ্চলটি উপকূলীয় হওয়ায় বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। প্রশাসনের মতে, নতুন উপজেলা হলে সেবা কার্যক্রম দ্রুত মানুষের কাছে পৌঁছানো সহজ হবে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ নামে আরেকটি উপজেলা গঠনের প্রস্তাবও আলোচনায় রয়েছে। যদিও জনসংখ্যা ও আয়তনের কিছু শর্ত পুরোপুরি পূরণ হয়নি, তবু ভৌগোলিক অবস্থান ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় বিশেষ সুপারিশ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ নামে দুটি উপজেলা করার পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসনের ভাষ্য, বড় আয়তন ও অতিরিক্ত ইউনিয়নের কারণে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। নতুন দুটি উপজেলা গঠিত হলে স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরও সহজ হবে।

এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলার কিছু ইউনিয়ন নিয়ে ‘চন্দ্রগঞ্জ’ নামে আরেকটি উপজেলা করার প্রস্তাব উঠছে। উপকূলীয় ও দূরবর্তী এলাকাগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে আলাদা প্রশাসনিক ইউনিটের দাবি জানিয়ে আসছিলেন।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি প্রস্তাব তৈরির আগে স্থানীয় জনগণের মতামত, গণশুনানি, প্রশাসনিক প্রয়োজনীয়তা এবং অবকাঠামোগত সক্ষমতা যাচাই করা হয়েছে। প্রাক-নিকার কমিটিও যাচাই-বাছাই শেষে সব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।

নিকার সভায় চূড়ান্ত অনুমোদন মিললে নতুন প্রশাসনিক ইউনিটগুলোর জন্য অবকাঠামো নির্মাণ, কর্মকর্তা নিয়োগ এবং প্রশাসনিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, এসব পরিবর্তনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

হরমুজ সংকটের পর দেশে এলো জ্বালানি তেলের বড় চালান

Published

on

আইডিএলসি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে দীর্ঘ দুই মাস পর দেশে পৌঁছেছে ক্রুড অয়েলবাহী একটি জাহাজ। দেশের জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে এসেছে চীনা জাহাজ ‘নিনেমিয়া’।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৭ মে) থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) জেটিতে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বুধবার (৬ মে) দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্র জানায়, বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল রওনা দেয় জাহাজটি। দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে এটি কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাহাজটি থেকে তেল খালাসের জন্য আগে থেকেই ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়। প্রতিটি লাইটার জাহাজ একেক ট্রিপে প্রায় ৪ হাজার টন পর্যন্ত ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। সে হিসেবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন ক্রুড খালাস সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বহির্নোঙর থেকে লাইটার জাহাজে করে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড পৌঁছানোর পর প্রায় এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পুনরায় উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সেখান থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত পুরো ক্রুড পরিবহন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, বুধবার বেলা ১১টার দিকে জাহাজটি পৌঁছানোর কথা থাকলেও সমুদ্র উত্তাল থাকায় প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে। বুধবার দুপুর থেকেই ছয়টি লাইটার জাহাজ দিয়ে কার্গো খালাস শুরু হবে।

তিনি বলেন, প্রতিটি লাইটার ৪ হাজার টন করে ক্রুড বহন করতে সক্ষম। তবে সমুদ্র উত্তাল থাকায় নিরাপত্তার কারণে কিছুটা কম তেল পরিবহন করতে হতে পারে।

যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় এবার তেল পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানান বিএসসির এমডি। যুদ্ধের আগে প্রতি টন জ্বালানি পরিবহনে যেখানে ৫০ থেকে ৬০ ডলার খরচ হতো, এবার সেখানে খরচ পড়ছে প্রায় ১৪২ ডলার। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তেল পরিবহনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চলতি মাসে আরও দুই লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছাতে পারে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আগামী ১০ তারিখে ১ লাখ টন ক্রুড লোড হওয়ার সূচি রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২১ মের মধ্যে সেই চালান দেশে পৌঁছাবে। এছাড়া মাসের শেষ দিকে সৌদি আরব থেকে আরও ১ লাখ টন ক্রুড আনার বিষয়েও বিপিসির সঙ্গে কাজ চলছে।

এদিকে দক্ষিণ কোরিয়া থেকে ২৭ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এসইএস ব্রেভ’ নামের একটি জাহাজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন।

এর আগে গত সোমবার ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নতুন পে স্কেলের প্রথম ধাপে গুরুত্ব পাবেন যারা

Published

on

আইডিএলসি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে এই সুপারিশ বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে বিপুল অংকের আর্থিক সংশ্লেষ থাকায় প্রথম ধাপে সবার জন্য পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, প্রথম ধাপে মূলত নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্রমতে, নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এই অর্থ দিয়ে প্রস্তাবিত বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, যারা ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারী, মুদ্রাস্ফীতির বাজারে তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতেই প্রথম কিস্তির বড় অংশ ব্যয় হবে। কমিশন সর্বনিম্ন ধাপের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার যে সুপারিশ করেছে, তার একটি বড় অংশ শুরুতেই কার্যকর করার চিন্তা রয়েছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা তাৎক্ষণিক স্বস্তি পাবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন বেতন কাঠামোর সুপারিশে সবচেয়ে মানবিক দিকটি হলো পেনশনভোগীদের জন্য বিন্যাস। যারা বর্তমানে মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, নতুন স্কেল কার্যকর করার প্রথম ধাপেই এই ক্ষুদ্র পেনশনভোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে, যারা উচ্চ অংকের পেনশন পান, তাদের বৃদ্ধির হার তুলনামূলক কম (৫৫ থেকে ৭৫ শতাংশ) রাখা হয়েছে, যাতে বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত হয়।

প্রস্তাবিত কাঠামোতে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বিদ্যমান ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই পরিবর্তনটি প্রথম ধাপেই কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া সকল পর্যায়ের কর্মচারীদের বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার বিষয়টিও শুরুর অগ্রাধিকার তালিকায় রয়েছে।

সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে সরকারি কর্মচারীদের কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের জন্য মাসিক দুই হাজার টাকা ভাতার প্রস্তাব করেছে কমিশন। অর্থ বিভাগ এই মানবিক প্রস্তাবটিকে প্রথম ধাপেই কার্যকর করার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। এটি সরাসরি কার্যকর হলে সরকারি চাকুরিজীবী পরিবারের একটি বিশেষ অংশ সরাসরি উপকৃত হবে।

কেবল নিম্নস্তর নয়, সরকারি চাকরিতে মেধাবীদের ধরে রাখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের পরিকল্পনাও সরকারের রয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চপদের বড় অংকের সুযোগ-সুবিধাগুলো পরবর্তী দুই অর্থবছরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

আইডিএলসি আইডিএলসি
পুঁজিবাজার6 minutes ago

আইডিএলসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

আইডিএলসি আইডিএলসি
পুঁজিবাজার17 minutes ago

জনতা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

আইডিএলসি আইডিএলসি
পুঁজিবাজার26 minutes ago

জনতা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের...

আইডিএলসি আইডিএলসি
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধির কারণ জানে না সিকদার ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে...

আইডিএলসি আইডিএলসি
পুঁজিবাজার2 hours ago

এসজেআইবিএল মুদারাবার ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন × ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

আইডিএলসি আইডিএলসি
পুঁজিবাজার2 hours ago

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ...

আইডিএলসি আইডিএলসি
পুঁজিবাজার3 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৫১ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
আইডিএলসি
পুঁজিবাজার6 minutes ago

আইডিএলসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আইডিএলসি
পুঁজিবাজার17 minutes ago

জনতা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আইডিএলসি
পুঁজিবাজার26 minutes ago

জনতা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

আইডিএলসি
জাতীয়37 minutes ago

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

আইডিএলসি
আইন-আদালত45 minutes ago

জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দ

আইডিএলসি
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের

আইডিএলসি
আন্তর্জাতিক58 minutes ago

আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের মন্তব্যের নিন্দা জিসিসি মহাসচিবের

আইডিএলসি
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধির কারণ জানে না সিকদার ইন্স্যুরেন্সের

আইডিএলসি
জাতীয়1 hour ago

রাজধানীর সব বাসায় সোলার প্যানেল স্থাপন করা হবে: বিদ্যুৎমন্ত্রী

আইডিএলসি
জাতীয়2 hours ago

নতুন করে পাঁচটি উপজেলা গঠনের পরিকল্পনা

আইডিএলসি
পুঁজিবাজার6 minutes ago

আইডিএলসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আইডিএলসি
পুঁজিবাজার17 minutes ago

জনতা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আইডিএলসি
পুঁজিবাজার26 minutes ago

জনতা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

আইডিএলসি
জাতীয়37 minutes ago

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

আইডিএলসি
আইন-আদালত45 minutes ago

জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দ

আইডিএলসি
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের

আইডিএলসি
আন্তর্জাতিক58 minutes ago

আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের মন্তব্যের নিন্দা জিসিসি মহাসচিবের

আইডিএলসি
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধির কারণ জানে না সিকদার ইন্স্যুরেন্সের

আইডিএলসি
জাতীয়1 hour ago

রাজধানীর সব বাসায় সোলার প্যানেল স্থাপন করা হবে: বিদ্যুৎমন্ত্রী

আইডিএলসি
জাতীয়2 hours ago

নতুন করে পাঁচটি উপজেলা গঠনের পরিকল্পনা

আইডিএলসি
পুঁজিবাজার6 minutes ago

আইডিএলসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আইডিএলসি
পুঁজিবাজার17 minutes ago

জনতা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আইডিএলসি
পুঁজিবাজার26 minutes ago

জনতা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

আইডিএলসি
জাতীয়37 minutes ago

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

আইডিএলসি
আইন-আদালত45 minutes ago

জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দ

আইডিএলসি
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের

আইডিএলসি
আন্তর্জাতিক58 minutes ago

আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের মন্তব্যের নিন্দা জিসিসি মহাসচিবের

আইডিএলসি
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধির কারণ জানে না সিকদার ইন্স্যুরেন্সের

আইডিএলসি
জাতীয়1 hour ago

রাজধানীর সব বাসায় সোলার প্যানেল স্থাপন করা হবে: বিদ্যুৎমন্ত্রী

আইডিএলসি
জাতীয়2 hours ago

নতুন করে পাঁচটি উপজেলা গঠনের পরিকল্পনা