পুঁজিবাজার
ব্লকে ২৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ১৯ হাজার ৬৪৪টি শেয়ার ৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৫৭ লাখ ৫২ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৬ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির ৩১ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৩১৪টি শেয়ার ১০১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ৩ কোটি ৫ লাখ ৫২ হাজার টাকার ও তৃতীয় স্থানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর দশমিক ০৫ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫.৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৫.৪১ শতাংশ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট ৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ৪.৯১ শতাংশ, জেনারেসন নেক্সট ফ্যাশানস্ লিমিটেড ৪.১৭ শতাংশ,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৪.০৮ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ০.০০ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ০.০০ শতাংশ।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে শাশা ডেনিমস
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৮৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শাশা ডেনিমস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শাশা ডেনিমস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দর বেড়েছে ৯ দশমিক ২২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৮.৩৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ৬.৫৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড ৬.৩৩ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট পিএলসি ৪.৯৭ শতাংশ, সামিট পাওয়ার ৪.৮৮ শতাংশ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৪.৬৩ শতাংশ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪.৫২ শতাংশ।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি ২৯ কোটি ১২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির ২২ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ১০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সূচক বাড়লেও সামান্য কমেছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৭১২ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১০৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২০২১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭১২ কোটি ৩৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৪৬ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৯টি কোম্পানির, বিপরীতে ১৫৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



