পুঁজিবাজার
ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় বিএসইসির চিঠি বাংলাদেশ ব্যাংককে
দুর্বল পাঁচটি বেসরকারি ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে। জানা গেছে, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক যদিও দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা এই ব্যাংকগুলোর আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার আশ্বাস দিয়েছে, কিন্তু শেয়ারহোল্ডার বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশ ব্যাংক সূত্র অনুযায়ী, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না। নতুন ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও পুরোনো পাঁচটি ব্যাংকের বিনিয়োগকারীরা কোনো শেয়ার পাবেন না।
তবে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, এই ইসলামি ধারার পাঁচটি ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক) বর্তমান অবস্থার জন্য সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নন। তাদের মতে, এর জন্য দায়ী চিহ্নিত উদ্যোক্তা ও পরিচালকদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। যেহেতু সাধারণ বিনিয়োগকারীদের কোনো দায় নেই, তাই তাদের শেয়ার বাজেয়াপ্ত করা বা বঞ্চিত করা উচিত নয়।
গভর্নরকে দেওয়া চিঠিতে বিএসইসি দৃঢ়ভাবে জানিয়েছে যে, এই পাঁচটি ব্যাংকের বর্তমান অবস্থার জন্য সাধারণ বিনিয়োগকারীরা কোনোভাবেই দায়ী নন। বরং ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫ এর ধারা-৭৭ এ বর্ণিত দায়ী ব্যক্তিগণই এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী।
সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় বিএসইসি বাংলাদেশ ব্যাংককে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করার অনুরোধ জানিয়েছে:
সম্পদ ও মূল্য বিবেচনা
ব্যাংকগুলোর ব্যালেন্স শিটে প্রদর্শিত সম্পদ মূল্যায়নের পাশাপাশি, তাদের লাইসেন্স, ক্লায়েন্ট বেজ, ব্রাঞ্চ নেটওয়ার্ক, হিউম্যান রিসোর্স বেজ এবং ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি মূল্যায়ন করে একটি উপযুক্ত বিক্রয় মূল্য বিবেচনায় সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ নির্ধারণ করা।
দায়ী ব্যক্তিদের সম্পত্তি ক্রোক
ব্যাংক প্রদত্ত ঋণের বিপরীতে সংরক্ষিত জামানত এবং দায়ী ব্যক্তিগণের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে আদায়যোগ্য অর্থের ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ নির্ধারণ করা।
শেয়ারের অনুপাত নির্ধারণ
দায়ী ব্যক্তিগণ কর্তৃক ধারণকৃত শেয়ার বাদে অন্যান্য সাধারণ শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত অর্থের ন্যূনতম স্বার্থ মূল্য বিবেচনা করে একীভূতকরণের অনুপাত নির্ধারণ করা।
তালিকাচ্যুতির আগে মূল্যায়ন
বিএসইসি কঠোরভাবে জানিয়েছে যে, এই মূল্যায়নগুলো সম্পন্ন এবং সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ মূল্য অনুপাত বা শেয়ারের অ্যাকুইজিশন মূল্য নির্ধারণ ও ঘোষণা না করে ব্যাংকগুলোকে স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত করা যাবে না।
সার্বিকভাবে, বিএসইসি এই জটিল একীভূতকরণ প্রক্রিয়ায় আমানতকারীদের পাশাপাশি সাধারণ শেয়ারহোল্ডারদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ১৪০ শেয়ারদর
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৮টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টা ৫৪মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৬ ও ২০০৭ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৫১ লাখ ০২ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টি, কমেছে ১৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার দর।
এমএন
পুঁজিবাজার
ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসি গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৫৫ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা। গতবছর একই সময়ে সমন্বিতভাবে ১৫ টাকা ২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ১০ পয়সা।
এমএন
পুঁজিবাজার
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে।
বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছর ১ টাকা ৭ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৫৮ পয়সা। সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩১ পয়সা, যা আগের বছর ৭৬ পয়সা ছিল।
আগামী ২৯ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
এশিয়া ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছর ২ টাকা ৬ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৫ পয়সা।
সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর ১ টাকা ৮৫ পয়সা ছিল।
আগামী ২৯ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
এভিন্স টেক্সটাইলসের ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন



