Connect with us

জাতীয়

দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন

Published

on

চেয়ারম্যান

জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে সকাল ১০টায় কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কমিশন সূত্র জানায়, সনদের খসড়া চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য না হওয়ায় প্রক্রিয়া আটকে আছে। ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য অংশে দলগুলোর মধ্যে সমঝোতা থাকলেও সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়ন নিয়েই মূল বিতর্ক চলছে। এ কারণে গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা আলোচনা হলেও সমাধান আসেনি।

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কমিশন সংবিধান আদেশ, গণভোট, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং গণপরিষদ গঠনসহ বেশ কিছু বিকল্প প্রস্তাব সামনে এনেছে। এর মধ্যে কোনটি কার্যকর হবে তা নিয়েই আজকের আলোচনায় গুরুত্ব দেওয়া হবে। কমিশন আশা করছে, দীর্ঘ বিরতির পর দলগুলোর মধ্যে মতপার্থক্য কিছুটা কমেছে এবং আজকের বৈঠকে তা এক-দুইটি প্রস্তাবে সীমিত হতে পারে।

সূত্র জানায়, কমিশন ১৫ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায়।

সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান ভিন্ন। বিএনপি মনে করে, কেবল আগামী সংসদই এ সংস্কার বাস্তবায়নের বৈধ পথ। দলটি সংবিধান পরিবর্তনে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার পক্ষেও। অপরদিকে জামায়াত চায় সংবিধান আদেশ জারি ও পরে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন। এনসিপি চায় গণপরিষদের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হোক।

এ বিষয়ে ঐকমত্য কমিশন এখন পর্যন্ত ৬টি প্রস্তাব পেয়েছে— গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, গণপরিষদ গঠন, আগামী সংসদের মাধ্যমে বাস্তবায়ন, সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্টের মতামত চাওয়া।

শনিবার সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দলগুলোর দীর্ঘ বিরতির মধ্যে পারস্পরিক আলোচনায় মতপার্থক্য কমে আসতে পারে বলে তাঁরা মনে করছেন। কমিশন আশা করছে, আজকের আলোচনায় এ বিতর্ক নিরসন হয়ে সনদের বাস্তবায়নের স্পষ্ট পথ নির্ধারণ সম্ভব হবে।

শেয়ার করুন:-

জাতীয়

হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি

Published

on

চেয়ারম্যান

ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলের মতো কাগজপত্র পরীক্ষার নামে বিমানবন্দরে হয়রানি অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ি উপদেষ্টা, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে।

নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আর্ন্তজাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দর ইমগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সদ্য বিদায়ি উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও অযাচিতভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে ইমিগ্রেশনের দায়িত্বররত কর্মকর্তা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশ্যের কথা জানালেও তাকে বসিয়ে রাখা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরে ওই কর্মকর্তা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোযোগ করেন। সদ্য বিদায়য়ি একজন উপদেষ্টাকে এভাবে হয়রানির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল অবশ্য বলছেন, ঘটনা সে রকম কিছু নয়। তিনি আমার দেশকে বলেন, আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

Published

on

চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ন কবির-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (০২ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই উল্লেখ করেন যে, এই সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সুদৃঢ় হয়েছে, যার ভিত্তি শক্তিশালী হয় জিয়াউর রহমান-এর সময় থেকে। সময়ের পরিক্রমায় এই সম্পর্ক কৌশলগত সহযোগিতায় রূপ নিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তা আরও গভীর হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও জনসম্পদ উন্নয়নসহ বহুমুখী সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

চেয়ারম্যান

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারেন না। শুধুমাত্র সংসদ সদস্যরাই জাতীয় সংসদে অংশ নিতে পারেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে যেসব আলোচনা হচ্ছে বা রাজনীতির মাঠে নানা কথা হচ্ছে, সেটি রাজনৈতিক অধিকার হিসেবে বলা যেতে পারে। কিন্তু অসাংবিধানিক কিছু জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না।

তিনি আরও বলেন, গণভোটের রায় অনুসারে যদি সংবিধান সংস্কার পরিষদ করতে হয়, সেটি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে এবং সে অনুযায়ী সংবিধান সংশোধনী আনতে হবে। সংশোধনী এনে সেটি সংবিধানে ধারণ করার পরেই, কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার পরিষদ হতে পারে, সংবিধান সংস্কার পরিষদের শপথ কারা পড়াবেন, কীভাবে হতে পারে সে বিষয় চূড়ান্ত হতে পারে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

চেয়ারম্যান

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ৬ মাসের মধ্যে ইলেকট্রিক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েট অধ্যাপক ড. এম শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের জন্য জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে-এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে বলেও জানান ড. এম শামসুল হক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, প্রধানমন্ত্রী খুব আহত হন যখন নারীরা নিরাপদ গণপরিবহন পাননা। এজন্য আগামী ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো কথা জানিয়েছেন এবং যার চালকও হবে নারীরা।

বুয়েটের অধ্যাপক ড. এম শামসুল হক আরও জানিয়েছেন, জনগণের জন্য সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোরেল, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, ছাড়াও মনোরেল করার কথা বলেছেন, যা অনেক সাশ্রয়ী এবং দ্রুত বাস্তবায়ন করা যায়। দ্রুত গতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

দ্রুতই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা কার্যক্রম: হাইকমিশনার প্রণয় ভার্মা

Published

on

চেয়ারম্যান

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। বর্ডার হাট, বেশ কয়েকটা স্থলবন্দর বন্ধ রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সামনে সেগুলো চালু হবে।

তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

চেয়ারম্যান চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

মাকসুদ বিদায়, বিএসইসির নতুন চেয়ারম্যান হচ্ছেন ফরিদুল ইসলাম

প্রাক্তন সিনিয়র সচিব ড. মো: ফরিদুল ইসলামকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার...

চেয়ারম্যান চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

মাকসুদ কমিশন অপসারণের আভাসে শেয়ারবাজারে বড় উত্থান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বড় পরিবর্তনের আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন...

চেয়ারম্যান চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৩...

চেয়ারম্যান চেয়ারম্যান
পুঁজিবাজার5 hours ago

দরপতনের শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন...

চেয়ারম্যান চেয়ারম্যান
পুঁজিবাজার6 hours ago

দর বৃদ্ধির শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৩৪০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

চেয়ারম্যান চেয়ারম্যান
পুঁজিবাজার6 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

চেয়ারম্যান চেয়ারম্যান
পুঁজিবাজার7 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
চেয়ারম্যান
জাতীয়3 hours ago

হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

মাকসুদ বিদায়, বিএসইসির নতুন চেয়ারম্যান হচ্ছেন ফরিদুল ইসলাম

চেয়ারম্যান
অর্থনীতি4 hours ago

ব্যাংক এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

মাকসুদ কমিশন অপসারণের আভাসে শেয়ারবাজারে বড় উত্থান

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

চেয়ারম্যান
পুঁজিবাজার5 hours ago

দরপতনের শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

চেয়ারম্যান
জাতীয়6 hours ago

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

চেয়ারম্যান
রাজধানী6 hours ago

শীতের পর বছরের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী

চেয়ারম্যান
পুঁজিবাজার6 hours ago

দর বৃদ্ধির শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

চেয়ারম্যান
জাতীয়6 hours ago

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

চেয়ারম্যান
জাতীয়3 hours ago

হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

মাকসুদ বিদায়, বিএসইসির নতুন চেয়ারম্যান হচ্ছেন ফরিদুল ইসলাম

চেয়ারম্যান
অর্থনীতি4 hours ago

ব্যাংক এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

মাকসুদ কমিশন অপসারণের আভাসে শেয়ারবাজারে বড় উত্থান

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

চেয়ারম্যান
পুঁজিবাজার5 hours ago

দরপতনের শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

চেয়ারম্যান
জাতীয়6 hours ago

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

চেয়ারম্যান
রাজধানী6 hours ago

শীতের পর বছরের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী

চেয়ারম্যান
পুঁজিবাজার6 hours ago

দর বৃদ্ধির শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

চেয়ারম্যান
জাতীয়6 hours ago

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

চেয়ারম্যান
জাতীয়3 hours ago

হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

মাকসুদ বিদায়, বিএসইসির নতুন চেয়ারম্যান হচ্ছেন ফরিদুল ইসলাম

চেয়ারম্যান
অর্থনীতি4 hours ago

ব্যাংক এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

মাকসুদ কমিশন অপসারণের আভাসে শেয়ারবাজারে বড় উত্থান

চেয়ারম্যান
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

চেয়ারম্যান
পুঁজিবাজার5 hours ago

দরপতনের শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

চেয়ারম্যান
জাতীয়6 hours ago

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

চেয়ারম্যান
রাজধানী6 hours ago

শীতের পর বছরের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী

চেয়ারম্যান
পুঁজিবাজার6 hours ago

দর বৃদ্ধির শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

চেয়ারম্যান
জাতীয়6 hours ago

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী