Connect with us

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাজ্যও কি জড়িয়ে পড়ল?

Published

on

মার্কেন্টাইল

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে চেয়েছে। ইরান যাতে অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে স্টারমার স্পষ্ট করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়া ওই হামলার সঙ্গেও ব্রিটেন জড়িত ছিল না। ভবিষ্যতেও সরাসরি হামলায় অংশ নেবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ব্রিটেন মনে করে এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে, যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা ত্যাগ করবে।

তবে ইরান ইতোমধ্যে অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালাচ্ছে এবং ব্রিটিশ নাগরিকদের অবস্থান করা বিমানবন্দর ও হোটেলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি জানান, উপসাগরীয় মিত্র দেশগুলো যুক্তরাজ্যের কাছে আরও সহায়তা চেয়েছে। ব্রিটিশ যুদ্ধবিমান ইতোমধ্যে সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়ে ইরানি হামলা প্রতিহত করেছে।

স্টারমারের মতে, হুমকি পুরোপুরি বন্ধ করতে হলে ক্ষেপণাস্ত্রের মজুত ঘাঁটি ও উৎক্ষেপণস্থল ধ্বংস করাই একমাত্র উপায়। আন্তর্জাতিক আইন মেনে যৌথ আত্মরক্ষার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের অনুরোধ গ্রহণ করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা

Published

on

মার্কেন্টাইল

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘হলুদ রেখা’র দক্ষিণে সম্ভাব্য হুমকি লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার বেশ কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণের পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণ অব্যাহত ছিল। একই সঙ্গে ইসরায়েল দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইসরায়েলের দাবি, একটি হামলায় হিজবুল্লাহর যোদ্ধাদের একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়, যারা ‘হলুদ রেখা’র দিকে অগ্রসর হচ্ছিল। অন্য হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশপথের কাছে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং প্রবেশপথটি ধ্বংস করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন, এসব পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়; বরং আত্মরক্ষার অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছে।

এদিকে নাইম কাসেম এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তা মেনে নেওয়া হবে না।

মাঠপর্যায়ে পরিস্থিতি এখনও অস্থির। দক্ষিণ লেবাননের অনেক মানুষ নিজ নিজ গ্রামে ফেরার চেষ্টা করছেন, তবে যুদ্ধবিরতি টিকবে কিনা এ নিয়ে অনিশ্চয়তায় অনেকেই এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

লোকসভায় ভোটে বড় পরাজয় মোদির

Published

on

মার্কেন্টাইল

ভারতের লোকসভায় পাস হতে ব্যর্থ হলো নারী আসন সংরক্ষণ ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির সংশোধনী বিল। শুক্রবার (১৭ এপ্রিল) লোকসভায় বিলটির পক্ষে পর্যাপ্ত ভোট না পড়ায় এটি বাতিল হয়ে যায়। দেশটির সংসদীয় ইতিহাসে একে নরেন্দ্র মোদি সরকারের বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

জানা গেছে, বিলের পক্ষে ২৯৮ জন সদস্য ভোট দিলেও বিপক্ষে ভোট পড়ে ২৩০টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি বাতিল হয়। বিলটি ২০২৯ সাল থেকে আইনসভায় নারী কোটা কার্যকর করা এবং লোকসভার আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যে প্রস্তাব করা হয়েছিল। এই বিলটির পরাজয়ের পর সংশ্লিষ্ট আরও দুটি বিল থেকেও সরে আসার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বিষয়ে কেন্দ্রীয় সরকার জানায়, তারা এই সংক্রান্ত অন্য দুটি বিল নিয়েও আর এগোবে না। সরকারের মতে, বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা সম্ভব নয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিলটি খারিজ হওয়ার পর কেন্দ্রীয় সরকার জানায়, তারা এই সংক্রান্ত অন্য দুটি বিল নিয়েও আর এগোবে না। সরকারের মতে, বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা সম্ভব নয়। বিলটি পাস না হওয়ায় হতাশা প্রকাশ করে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, গুরুত্বপূর্ণ একটি সংস্কারে ঐকমত্য গড়ে তোলার সুযোগ হাতছাড়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কের জবাবে জানান, ভোটার ও সংসদ সদস্যদের অনুপাতের ভারসাম্যহীনতা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা সম্ভব। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালে জনগণকে সীমানা পুনর্নির্ধারণ থেকে বঞ্চিত করেছিল এবং এখনও একই অবস্থান বজায় রেখেছে।

বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী লোকসভায় তার বক্তব্যে সরকারের এই বিলের তীব্র বিরোধিতা করেন। তিনি দাবি করেন, এই বিলটির সঙ্গে নারী সংরক্ষণের কোনও সম্পর্ক নেই। বরং এটি দেশের নির্বাচনী মানচিত্র বদলের একটি প্রচেষ্টা।

রাহুল গান্ধী বলেন, দক্ষিণ ভারত, উত্তর-পূর্বাঞ্চল এবং ছোট রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কেড়ে নেওয়ার এই চেষ্টা একটি ‘দেশবিরোধী কর্মকাণ্ড’ ছাড়া আর কিছুই নয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

সোমবার পাকিস্তানে আবারো বৈঠকে বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

Published

on

মার্কেন্টাইল

শান্তি আলোচনায় আগামী সোমবার আবারো পাকিস্তানে বৈঠকে বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র।

ইরানি কর্মকর্তাদের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে এখনও আমেরিকার তরফে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে কোনো ঘোষণা আসেনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল সম্ভবত রবিবারই পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবে। এটি চলমান উত্তেজনা কমাতে নতুন কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধান এগিয়ে নেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। মধ্যস্থতাকারী হিসাবে এখন পর্যন্ত পাকিস্তান যা ভূমিকা নিয়েছে, তার প্রশংসা করেছে কাতার ও তুরস্ক। পাশে থাকার আশ্বাসও দিয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় দফায় আমেরিকা-ইরানকে আলোচনার টেবিলে বসাতে গত বুধবার তেহরানে যান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার তার দীর্ঘ বৈঠক হয়েছে।

এর আগে ১১-১২ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত ‘পিস টকস’ ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথম সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক, যা ঐতিহাসিক হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

চুক্তি না হলে ইরানে আবারো হামলার হুমকি ট্রাম্পের

Published

on

মার্কেন্টাইল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরু হতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাও হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্প বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না। অবরোধ চলবে এবং দুর্ভাগ্যজনকভাবে আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিদল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাতে পারেন।

এর আগে টানা যুদ্ধের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে স্থায়ী সমঝোতার লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা

Published

on

মার্কেন্টাইল

লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল লেবাননে আর কোনো বোমা হামলা করতে পারবে না, যা কার্যত নিষিদ্ধ করা হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, আর একটাও বোমা নয়, যথেষ্ট হয়েছে। গেল শুক্রবার ট্রুথ সোশ্যালে কড়া ভাষায় লেখা পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। খবর নিউ ইয়র্ক পোস্টের

ট্রাম্প আরো জানিয়েছেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই চালকের আসনে রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনায় পানি ঢেলে দিয়েছেন। ইরান যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম হস্তান্তর করে, বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের দুই হাজার কোটি ডলারের জব্দকৃত সম্পদ ছাড়ের কথা বিবেচনা করবেন বলে এমন তথ্য দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন প্রেসিডেন্ট এও অঙ্গীকার করেছেন, কোনোভাবেই হাতে কোনো প্রকার অর্থ লেনদেন হবে না।

ট্রাম্প আরো লিখেছেন, এই চুক্তি কোনোভাবেই লেবাননের ওপর নির্ভরশীল নয়, তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে।

সেই সঙ্গে হিজবুল্লাহর কার্যক্রম যথাযথভাবে মোকাবেলা করা হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার1 minute ago

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল বিকাল ২টা...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার8 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো জেএমআই হসপিটাল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এএমসিএল (প্রাণ)

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএমসিএল (প্রাণ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার21 minutes ago

রংপুর ফাউন্ড্রিয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ড্রি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো আনলিমা ইয়ার্ন ডাইং

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল দুপুর ১২টায়...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টা...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মার্কেন্টাইল
পুঁজিবাজার1 minute ago

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার8 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো জেএমআই হসপিটাল

মার্কেন্টাইল
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এএমসিএল (প্রাণ)

মার্কেন্টাইল
পুঁজিবাজার21 minutes ago

রংপুর ফাউন্ড্রিয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
অর্থনীতি28 minutes ago

বিশ্ববাজারে তেলের দাম দিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো আনলিমা ইয়ার্ন ডাইং

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
জাতীয়2 hours ago

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানার উৎপাদন

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 minute ago

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার8 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো জেএমআই হসপিটাল

মার্কেন্টাইল
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এএমসিএল (প্রাণ)

মার্কেন্টাইল
পুঁজিবাজার21 minutes ago

রংপুর ফাউন্ড্রিয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
অর্থনীতি28 minutes ago

বিশ্ববাজারে তেলের দাম দিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো আনলিমা ইয়ার্ন ডাইং

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
জাতীয়2 hours ago

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানার উৎপাদন

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 minute ago

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার8 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো জেএমআই হসপিটাল

মার্কেন্টাইল
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এএমসিএল (প্রাণ)

মার্কেন্টাইল
পুঁজিবাজার21 minutes ago

রংপুর ফাউন্ড্রিয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
অর্থনীতি28 minutes ago

বিশ্ববাজারে তেলের দাম দিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো আনলিমা ইয়ার্ন ডাইং

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
জাতীয়2 hours ago

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানার উৎপাদন