Connect with us

আন্তর্জাতিক

ভারত থেকে কৃষিপণ্য, ওষুধ কিনবে রাশিয়া: পুতিন

Published

on

সিএসই

ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ কিনবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অসমতা কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি কমবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন, ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে, সে জন্য আমেরিকা প্রবল চাপ দিচ্ছে, তারা শুল্কও বসিয়েছে। কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ। আমি নরেন্দ্র মোদিকে জানি। তিনি আমার বন্ধু। তিনি কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুতিন বলেছেন, ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য বা অতিরিক্ত শুল্কের জন্য ৯০০ থেকে এক হাজার কোটি ডলারের ক্ষতি হবে। রাশিয়া থেকে তেল না কিনলেও সমপরিমাণ ক্ষতি হবে।

তার দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনে পুরোপুরি বাণিজ্যিক কারণে। এটাও মনে রাখতে হবে, ভারত হলো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

জ্বালানি সংকট: পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

Published

on

সিএসই

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থার জেরে তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে বিশ্ব। তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দেশগুলো।

বিশ্বের মোট তেল ও গ্যাসের ২০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে এই রুটটি কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি বা আইইএ এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই ধাক্কা সামলাতে বিভিন্ন দেশ এ পর্যন্ত নানা পদক্ষেপ নিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যুক্তরাজ্যে বিদ্যুতের বেশিরভাগই প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হলেও, বৈশ্বিক তেলের দাম বৃদ্ধির কারণে দেশটিতে পেট্রোলের দাম বেড়েছে। পেট্রোল বিক্রেতারা এই পরিস্থিতিতে অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় আয়ারল্যান্ড সরকার ৫০৫ মিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

জ্বালানি সাশ্রয়ে কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছে এশিয়ার দেশগুলো।

থাইল্যান্ডে এসির ব্যবহার কমাতে সরকারি কর্মকর্তাদের জ্যাকেট খুলে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে। শ্রীলঙ্কায় জ্বালানি বাঁচাতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ফিলিপিন্স ও মিশর যাতায়াতে চাপ কমাতে কর্মীদের জন্য সপ্তাহে চার দিন অফিস বা বাসা থেকে কাজ করার নীতি গ্রহণ করেছে।

মিয়ানমার ও স্লোভেনিয়ায় ব্যক্তিগত গাড়ির জন্য জ্বালানি তেলের রেশন ব্যবস্থা চালু করা হয়েছে।

তেলের ওপর নির্ভরশীলতা কমাতে অনেক দেশ গণপরিবহনকে প্রাধান্য দিচ্ছে। অস্ট্রেলিয়ার দুই রাজ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে ট্রেন, বাস ও ফেরিতে চলাচল সম্পূর্ণ বিনামূল্য ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীন তাদের বিশাল মজুদ থেকে চাহিদা মেটানোর চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তেল রফতানি আপাতত বন্ধ রেখেছে বেইজিং।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

Published

on

সিএসই

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ জানায়, সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের দণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা মোসাদের কাছ থেকে স্পর্শকাতর স্থাপনা শনাক্ত করা এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া তারা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে পাঠিয়েছেন বলেও অভিযোগ প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাসনিম নিউজ জানিয়েছে, অভিযুক্তদের নতুন করে তেহরানের দুটি সরকারি অফিস এবং সামরিক কেন্দ্রে হামলার মিশন দেওয়া হয়। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি চালানো হয়।

গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের ওপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয় তখন ট্রাম্পকে ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয় বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন একটি সূত্র। কার‌ণ ট্রাম্পের অধৈর্য্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা ছিল তাদের।

সূত্র: তাসনিম নিউজ

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি

Published

on

সিএসই

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এরপর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অঞ্চলে অল্প সময়ের মধ্যে ৩ মিটারের বেশি উঁচু সুনামি আঘাত হানতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।

যেসব অঞ্চলে সুনামির সতর্কতা দেওয়া হয়েছে

দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যারমধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে প্রাথমিক অবস্থায় আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৭ দশমিক ৯ মাত্রার বলে জানিয়েছিল। পরে এটি কমিয়ে ৭ দশমিক ৪ করা হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। তবে বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণের চেয়ে সম্ভাব্য সুনামির দিকে নজর রাখা হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

তেহরান-ওয়াশিংটন সম্পর্কে নতুন টানাপোড়েন, অগ্রগতি সত্ত্বেও ‘অধরা’ শান্তি

Published

on

সিএসই

ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে।

ইরানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা ও দেশটির সংসদ মজলিসে শূরার স্পিকার বাকের কালিবাফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে দু’দেশ এখনো ‘অনেক দূরে’ অবস্থান করছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে অত্যন্ত গঠনমূলক আলোচনার কথা স্বীকার করলেও সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে তিনি তেহরানকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করার সুযোগ দেবেন না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তেহরানের দৃষ্টিতে এই অবরোধ হলো যুদ্ধবিরতির শর্তের সরাসরি লঙ্ঘন। তবে পরিস্থিতির মোড় ঘুরাতে ওয়াশিংটন কিছু নতুন প্রস্তাব পাঠিয়েছে, যা বর্তমানে ইরান সক্রিয়ভাবে পর্যালোচনা করছে।

এই টানাপোড়েন আসলে বিশ্ব রাজনীতির এক জটিল দাবার চাল। হরমুজ প্রণালী হলো আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের ফুসফুস, যা বন্ধ থাকলে পুরো পৃথিবীর তেলের বাজারে ধস নামতে পারে। ইরান এই ভৌগোলিক শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে মার্কিন অবরোধ ভাঙতে চাইছে। যদিও ট্রাম্প প্রশাসন আলোচনার জানালা খোলা রাখার বার্তা দিচ্ছে, কিন্তু একইসাথে তারা তেহরানের ওপর থেকে চাপ কমাতেও নারাজ।

ওয়াশিংটনের নতুন প্রস্তাবগুলো যদি ইরানের অর্থনৈতিক অবরোধের গেরো খুলতে না পারে, তবে আলোচনার এই টেবিলে বসা কেবল কালক্ষেপণ ছাড়া আর কিছু হবে না।

আন্তর্জাতিক মহলের নজর এখন তেহরানের পর্যালোচনার ওপর। শান্তি আলোচনার এই ধীরগতি প্রমাণ করে যে দু’দেশের দীর্ঘদিনের অবিশ্বাসের দেয়াল এখনো কতটা শক্ত। একদিকে সামরিক উত্তজনা আর অন্যদিকে কূটনৈতিক দরকষাকষি- এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বিশ্ববাসী এখন শান্তির আশায় থাকলেও বাস্তব পরিস্থিতি বলছে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য হয়তো আমাদের আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে। দু’পক্ষই নিজেদের অবস্থান ধরে রাখতে অনড় থাকায় সামনের দিনগুলোতে এই কূটনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

Published

on

সিএসই

ইসরায়েলের তেল আবিবের রাস্তায় শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিক্ষোভকারীদের একজন রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু দেশের অভ্যন্তরীণ সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দুর্বল করে দিচ্ছেন। এ কারণেই তিনি প্রতিবাদে অংশ নিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা ৭ অক্টোবরের ঘটনা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন, যাতে সত্য প্রকাশ পায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, তিনি মূলত সেখানে এসেছেন ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতে প্রাণ হারানোদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।

অন্যদিকে, বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স দাবি করেন, লেবানন ও ইরানে সামরিক উত্তেজনা বৃদ্ধি ইসরায়েলের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। তার অভিযোগ, নেতানিয়াহু দেশের স্বার্থ নয়, বরং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে এসব পদক্ষেপ নিচ্ছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সরকারের নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দ্রুত রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সিএসই সিএসই
পুঁজিবাজার23 minutes ago

সিএসই সফরে ভারতীয় সহকারী হাই কমিশনার, জোরদার হলো দ্বিপাক্ষিক সহযোগিতা

ভারতের সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন। এ...

সিএসই সিএসই
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১ কোটি...

সিএসই সিএসই
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স পিএলসি।...

সিএসই সিএসই
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১২০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সিএসই সিএসই
পুঁজিবাজার3 hours ago

লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। ঢাকা...

সিএসই সিএসই
পুঁজিবাজার3 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৮২৪ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

সিএসই সিএসই
পুঁজিবাজার3 hours ago

ইস্টার্ন ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
সিএসই
জাতীয়3 minutes ago

তথ্য মন্ত্রণালয়ে ৬৮ জনের চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

সিএসই
আন্তর্জাতিক18 minutes ago

জ্বালানি সংকট: পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

সিএসই
পুঁজিবাজার23 minutes ago

সিএসই সফরে ভারতীয় সহকারী হাই কমিশনার, জোরদার হলো দ্বিপাক্ষিক সহযোগিতা

সিএসই
জাতীয়56 minutes ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন স্পেশাল এনভয় চার্লস হার্ডার

সিএসই
আন্তর্জাতিক1 hour ago

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

সিএসই
জাতীয়1 hour ago

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয়: বাণিজ্যমন্ত্রী

সিএসই
অর্থনীতি1 hour ago

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার

সিএসই
জাতীয়2 hours ago

শুধু বগুড়ার না, দেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিএসই
আন্তর্জাতিক2 hours ago

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি

সিএসই
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকার

সিএসই
জাতীয়3 minutes ago

তথ্য মন্ত্রণালয়ে ৬৮ জনের চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

সিএসই
আন্তর্জাতিক18 minutes ago

জ্বালানি সংকট: পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

সিএসই
পুঁজিবাজার23 minutes ago

সিএসই সফরে ভারতীয় সহকারী হাই কমিশনার, জোরদার হলো দ্বিপাক্ষিক সহযোগিতা

সিএসই
জাতীয়56 minutes ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন স্পেশাল এনভয় চার্লস হার্ডার

সিএসই
আন্তর্জাতিক1 hour ago

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

সিএসই
জাতীয়1 hour ago

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয়: বাণিজ্যমন্ত্রী

সিএসই
অর্থনীতি1 hour ago

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার

সিএসই
জাতীয়2 hours ago

শুধু বগুড়ার না, দেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিএসই
আন্তর্জাতিক2 hours ago

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি

সিএসই
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকার

সিএসই
জাতীয়3 minutes ago

তথ্য মন্ত্রণালয়ে ৬৮ জনের চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

সিএসই
আন্তর্জাতিক18 minutes ago

জ্বালানি সংকট: পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

সিএসই
পুঁজিবাজার23 minutes ago

সিএসই সফরে ভারতীয় সহকারী হাই কমিশনার, জোরদার হলো দ্বিপাক্ষিক সহযোগিতা

সিএসই
জাতীয়56 minutes ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন স্পেশাল এনভয় চার্লস হার্ডার

সিএসই
আন্তর্জাতিক1 hour ago

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

সিএসই
জাতীয়1 hour ago

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয়: বাণিজ্যমন্ত্রী

সিএসই
অর্থনীতি1 hour ago

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার

সিএসই
জাতীয়2 hours ago

শুধু বগুড়ার না, দেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিএসই
আন্তর্জাতিক2 hours ago

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি

সিএসই
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকার