Connect with us

অর্থনীতি

ঈদ সামনে রেখে ট্রাকসেল কার্যক্রম শুরু করছে টিসিবি

Published

on

ব্লক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্নআয়ের মানুষের স্বস্তির জন্য সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া ট্রাকসেল কার্যক্রমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে বিশেষ ট্রাকসেল কার্যক্রম চালু করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই কার্যক্রমের পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে সর্বমোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ছাড়া) প্রতিদিন ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের কাছে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮.৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ১৩০ টাকা কেজি দরে ২ লিটার তেল, ৮০ টাকায় ১ কেজি চিনি ও ৭০ টাকা কেজি দরে মিলবে ২ কেজি মসুর ডাল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে চলতি মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। তবে কার্ডধারী পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রি করা ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

শেয়ার করুন:-

অর্থনীতি

মে মাসের ৯ দিনেই রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ ডলার

Published

on

ব্লক

চলতি মে মাসের প্রথম ৯ দিনেই দেশে প্রবাসী রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

পশুর হাটে জাল নোট ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

Published

on

ব্লক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে জাল নোটের প্রচলন ঠেকাতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১. ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনুমোদিত পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দিয়ে হাট শুরুর দিন হতে ঈদের পূর্ব রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ী ও ক্রেতাদের বিনামূল্যে নোট যাচাই-সংক্রান্ত সেবা প্রদান করার জন্য দায়িত্বপ্রাপ্ত তপশিলি ব্যাংকগুলোর তালিকা এতদসঙ্গে সংযুক্ত করা হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ হাটগুলো সেবা প্রদানের লক্ষ্যে মনোনীত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ আপনাদের ব্যাংকের সমন্বয়ক হিসেবে মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মে-এর মধ্যে naima.tanzin@bb.org.bd এবং zarrin.tasnim@bb.org.bd ই-মেইলে পাঠাতে হবে।

উল্লেখ্য, আপনাদের ব্যাংকের সমন্বয়কারী কর্মকর্তা সংশ্লিষ্ট হাটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কার্যাদি মনিটরিং করবেন।

২. ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন/পৌরসভার অনুমোদিত পশুর হাটসমূহে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসের নেতৃত্বে গৃহীত অনুরূপ ব্যবস্থায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আপনাদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়/প্রধান শাখাসমূহকে নির্দেশনা প্রদান করতে হবে;

৩. বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, এমন জেলাসমূহের সিটি করপোরেশন, পৌরসভা ও থানা/উপজেলার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এতদ-সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংক পিএলসির চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংক পিএলসির চেস্ট শাখা কর্তৃক বণ্টন করা দায়িত্ব অনুযায়ী, আপনাদের ব্যাংকের জেলা/উপজেলা পর্যায়ের শাখাসমূহ যাতে পশুর হাটগুলোতে নোট যাচাই-সংক্রান্ত সেবা প্রদান করে সে বিষয়ে সংশ্লিষ্ট শাখাসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে;

৪. হাটে স্থাপিত বুথে নোট কাউন্টিং মেশিনের সাহায্যে নগদ অর্থ গণনাকরণ সুবিধা প্রদান করতে হবে;

৫. বুথ স্থাপন কার্যক্রমের সুবিধার্থে ও সহযোগিতার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট সিটি করপোরেশন কর্তৃপক্ষ, জেলা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী অফিসার/সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষ ও অনুমোদিত হাটের দায়িত্বপ্রাপ্ত ইজারাদার এবং সার্বিক নিরাপত্তার জন্য (প্রয়োজনে) সংশ্লিষ্ট পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যেতে পারে;

৬. বুথে নোট যাচাইকালে কোনো জাল নোট ধরা পড়লে এ বিভাগের (তদানীতন DCMPS) ০৪/০৭/২০০৭ তারিখের পরিপত্র নং- জাল নোট: ০১(পুলিশ)/২০০৭-১৯১ এ বর্ণিত নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;

৭. বুথে ব্যাংকের নাম ও তার সঙ্গে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ উল্লেখপূর্বক ব্যানার/নোটিশ প্রদর্শন করতে হবে;

৮. ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্রটি আপনাদের ব্যাংকের শাখাসমূহে ঈদের আগ পর্যন্ত প্রতি কর্মদিবসে গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে;

৯. দায়িত্ব পালনকারী কর্মকর্তা/কর্মচারীদের এতদ-সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য আপনাদের ব্যাংকের প্রযোজ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা যাবে; এবং

১০. পবিত্র ঈদুল আজহা সমাপ্তির পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে উপরে বর্ণিত নির্দেশনার সূত্রে আপনাদের কর্তৃক পরিপালিত বিষয়াদির ওপর প্রস্তুত করা একটি প্রতিবেদন আবশ্যিকভাবে এ বিভাগে পাঠাতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

খেলাপি ঋণ নিয়মিত করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

Published

on

ব্লক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়া উদ্যোক্তাদের জন্য নতুন নীতিসহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ পাবে। এ ঋণের নতুন মেয়াদ হবে সর্বোচ্চ ১০ বছর। এছাড়া ঋণ নিয়মিত হওয়ার পর প্রথম দুই বছর কিস্তি পরিশোধে বিরতি সুবিধাও দেওয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে যারা আগে নীতিসহায়তার আওতায় ঋণ পুনঃতফসিল করেছে, তারা নতুন এই সুবিধা পাবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত ঋণ খেলাপি হয়ে পড়েছে, কেবল সেসব গ্রাহক এ সুবিধার আওতায় আসবেন। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার তিন মাসের মধ্যে ব্যাংকগুলোকে তা নিষ্পত্তি করতে হবে।

খেলাপি ঋণ পুনঃতফসিলের এ সুবিধা দিয়ে বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এতে মূলত অন্তর্বর্তী সরকারের সময়ে দেওয়া নীতিসহায়তা নতুন করে কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একইভাবে এককালীন ঋণ পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে এক বছর সময় পাবেন গ্রাহকেরা। এ জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনাপত্তি নেওয়ার প্রয়োজন হবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আবেদন গ্রহণের তিন মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। নীতিসহায়তার জন্য প্রয়োজনীয় ডাউন পেমেন্ট চেক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে প্রদান করা হলে তা নগদায়নের পর থেকে তিন মাসের হিসাব করতে হবে। এককালীন জমা দেওয়া অর্থ ব্যাংকে জমার আগে নীতিসহায়তার আবেদন কার্যকর করা যাবে না।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এককালীন ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণগুলো হিসাবে দেখাতে হবে। এসব ঋণের বিপরীতে যথানিয়মে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। প্রকৃত আদায় ছাড়া এই ঋণ হিসাবের বিপরীতে ইতিপূর্বে সংরক্ষিত সুনির্দিষ্ট নিরাপত্তা সঞ্চিতি ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না। তবে তার অংশ বিশেষ সাধারণ প্রভিশন সংরক্ষণের লক্ষ্যে স্থানান্তর করা যাবে। সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যমান ঋণ ছাড়া কোনো নতুন ঋণসুবিধা প্রদান করা যাবে না।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্ক, কর্মসংস্থান সৃষ্টিতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি শিল্পমন্ত্রীর

Published

on

ব্লক

ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়ন ত্বরান্বিত করতে নতুন শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিল্পমন্ত্রী জানান, প্রায় ৫০ একর জায়গাজুড়ে নির্মাণাধীন ঠাকুরগাঁও শিল্প পার্কে ২৫১টি প্লট থাকবে, যেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। ইতোমধ্যে বেশ কয়েকজন উদ্যোক্তা প্লট নিয়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও শিল্পনগরী গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বেকারত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সে লক্ষ্যে নতুন কলকারখানা স্থাপন ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উৎপাদনে গুরুত্ব দেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা এবং জেলা বিএনপির নেতারা। পরে শিল্পমন্ত্রী পুরাতন বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

কোরবানি ঘিরে জমে উঠছে মসলার বাজার

Published

on

ব্লক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দরবাজারে জমতে শুরু করেছে মসলার বেচাকেনা। ভারত থেকে পর্যাপ্ত মসলা আমদানি হওয়ায় গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কমেছে। ফলে স্বস্তি নিয়ে কেনাকাটা করছেন ক্রেতারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় হিলির মসলাবাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ইতোমধ্যে বন্দরবাজারে আসতে শুরু করেছেন। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ ও লবঙ্গসহ বিভিন্ন মসলার চাহিদা কয়েক গুণ বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যবসায়ীরা জানান, গত কোরবানির ঈদে সাদা এলাচ প্রতি কেজি পাঁচ হাজার ৫০০ থেকে পাঁচ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এবার তা চার হাজার ২০০ থেকে চার হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। কালো এলাচ আগে তিন হাজার টাকা কেজি হলেও এখন বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৫০০ টাকায়। লবঙ্গ এক হাজার ৮০০ টাকা থেকে কমে এক হাজার ৪০০ টাকায়, গোলমরিচ এক হাজার ২০০ টাকায় এবং জিরার দাম ৬৩০ টাকা থেকে নেমে ৫৬০ টাকায় এসেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জয়পুরহাট থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, হিলি বন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের মসলা আমদানি হওয়ায় এখানকার বাজারে দাম তুলনামূলক কম। প্রতি কোরবানির ঈদেই তারা এখান থেকে মসলা কিনে নিয়ে যান।

হিলি বিসমিল্লাহ মসলা ঘরের স্বত্বাধিকারী শাওন আহমেদ জানান, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি তত বাড়বে বলে তিনি আশাবাদী।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭২৭ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার5 hours ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ...

ব্লক ব্লক
পুঁজিবাজার6 hours ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়হীনতাসহ বিভিন্ন কারণে দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে দেরি হচ্ছে বলে...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ব্লক
জাতীয়3 minutes ago

বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি

ব্লক
আন্তর্জাতিক9 minutes ago

শত্রুকে রুখতে হরমুজ প্রণালীতে নামল ইরানি সাবমেরিন

ব্লক
জাতীয়24 minutes ago

মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার43 minutes ago

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন ইসরাফিল রতন

ব্লক
অর্থনীতি54 minutes ago

মে মাসের ৯ দিনেই রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ ডলার

ব্লক
আবহাওয়া1 hour ago

সমুদ্রে লঘুচাপের সম্ভাবনা, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

ব্লক
অর্থনীতি1 hour ago

পশুর হাটে জাল নোট ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

ব্লক
অর্থনীতি1 hour ago

ঈদ সামনে রেখে ট্রাকসেল কার্যক্রম শুরু করছে টিসিবি

ব্লক
জাতীয়1 hour ago

পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
অর্থনীতি2 hours ago

খেলাপি ঋণ নিয়মিত করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ব্লক
জাতীয়3 minutes ago

বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি

ব্লক
আন্তর্জাতিক9 minutes ago

শত্রুকে রুখতে হরমুজ প্রণালীতে নামল ইরানি সাবমেরিন

ব্লক
জাতীয়24 minutes ago

মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার43 minutes ago

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন ইসরাফিল রতন

ব্লক
অর্থনীতি54 minutes ago

মে মাসের ৯ দিনেই রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ ডলার

ব্লক
আবহাওয়া1 hour ago

সমুদ্রে লঘুচাপের সম্ভাবনা, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

ব্লক
অর্থনীতি1 hour ago

পশুর হাটে জাল নোট ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

ব্লক
অর্থনীতি1 hour ago

ঈদ সামনে রেখে ট্রাকসেল কার্যক্রম শুরু করছে টিসিবি

ব্লক
জাতীয়1 hour ago

পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
অর্থনীতি2 hours ago

খেলাপি ঋণ নিয়মিত করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ব্লক
জাতীয়3 minutes ago

বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি

ব্লক
আন্তর্জাতিক9 minutes ago

শত্রুকে রুখতে হরমুজ প্রণালীতে নামল ইরানি সাবমেরিন

ব্লক
জাতীয়24 minutes ago

মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার43 minutes ago

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন ইসরাফিল রতন

ব্লক
অর্থনীতি54 minutes ago

মে মাসের ৯ দিনেই রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ ডলার

ব্লক
আবহাওয়া1 hour ago

সমুদ্রে লঘুচাপের সম্ভাবনা, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

ব্লক
অর্থনীতি1 hour ago

পশুর হাটে জাল নোট ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

ব্লক
অর্থনীতি1 hour ago

ঈদ সামনে রেখে ট্রাকসেল কার্যক্রম শুরু করছে টিসিবি

ব্লক
জাতীয়1 hour ago

পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
অর্থনীতি2 hours ago

খেলাপি ঋণ নিয়মিত করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা