Connect with us

খেলাধুলা

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-মাশরাফি-লিটনরা

Published

on

পর্ষদ

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ঈদ। সারা দেশে বইছে উৎসবের আমেজ। এমন দিনে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫ আগস্টের পর থেকে আড়ালেই ছিলেন। মাঝে মধ্যে ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলেও খুব বেশি সরব ছিলেন না। এবার ঈদের দিন কিছুটা আক্ষেপ নিয়েই ফেসবুকে লিখেছেন, ‘মনে রাখা এবং ভুলে যাওয়া সবাইকে জানাই, ঈদ মোবারক।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’
যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন সাকিব আল হাসান।

শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার দিনটি আনন্দ, ভালোবাসা আর সুস্বাদু খাবারের প্রাচুর্যে ভরে উঠুক। এই বিশেষ দিনটি হোক আপনার মতোই সুন্দর ও উজ্জ্বল।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিকুর রহিম এখনো টেস্ট দলের সদস্য। ঈদের জামাতে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম (تقبل الله منا ومنكم)। আল্লাহ আমাদের এবং আপনাদের (সবার) নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’

মাহমুদউল্লাহ তার বার্তায় বলেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’

পারভেজ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক—প্রার্থনা করি সুখ, সমৃদ্ধি আর হাসিতে ভরে থাকুক প্রতিটি ঘর।’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয় সংক্ষিপ্ত বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক।’

আফিফ হোসেন লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। কৃতজ্ঞতা, আত্মসমালোচনা ও আনন্দ উদ্‌যাপনের এক পবিত্র দিন। সর্বদা আপনার মঙ্গল ও কল্যাণ কামনা করি।’

তরুণ পেসার নাহিদ রানা লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সাফল্য। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও শুভেচ্ছা জানিয়েছেন, ‘সবার প্রতি ঈদ মোবারক। এই আনন্দঘন মুহূর্তগুলোকে আগলে রাখুন। ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে।’

শেয়ার করুন:-

খেলাধুলা

শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে খেলাধুলার ওপর জোর ক্রীড়া প্রতিমন্ত্রীর

Published

on

পর্ষদ

জয়-পরাজয় নয়, খেলাধুলার মূল লক্ষ্য হওয়া উচিত তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা। ডিভাইস-আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, পাবলিক ও প্রাইভেট, সকল বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ক্রীড়াকে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী বছর থেকে প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের দেওয়া হবে। আগামীর বাংলাদেশকে শান্তিপূর্ণ করে গড়ে তোলার অন্যতম মাধ্যম হোক খেলাধুলা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে সরকার ইতোমধ্যে ৩০০-এর বেশি ক্রীড়া কার্ড প্রদান করেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এ কার্যক্রমকে আরও বিস্তৃত করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের গেস্ট অব অনার ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়নের যে উদ্যোগ, তা সত্যিই ক্রীড়া ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি জিমনেসিয়াম থাকলেও ভেতরে অডিটোরিয়াম নেই, সুইমিং পুল নেই, হোস্টেল নেই। স্পোর্টস সায়েন্স বিভাগ প্রতিষ্ঠার স্মারকলিপিসহ আমাদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ক্রীড়া উন্নয়নে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মোট ৩০টি ইভেন্টে প্রতিযোগিতা ৪ মে থেকে ৬ মে পর্যন্ত চলবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি ফিলিস্তিনের

Published

on

পর্ষদ

ফিফার ৭৬তম কংগ্রেসে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের মধ্যে এক সংক্ষিপ্ত কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দুই পক্ষকেই মঞ্চে ডেকে নেন এবং একে অপরের পাশে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, শিশুদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে উভয় পক্ষকে একসঙ্গে কাজ করা উচিত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে ইনফান্তিনোর অনুরোধ সত্ত্বেও জিবরিল রাজুব ইসরায়েলি প্রতিনিধির কাছাকাছি দাঁড়াতে অস্বীকৃতি জানান, যা মঞ্চে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেখানে উপস্থিত পিএফএ’র সহ-সভাপতি সুসান শালাবি পরে সংবাদমাধ্যমকে জানান, ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হাত মেলানো সম্ভব নয় বলে ফিলিস্তিনি পক্ষ মনে করে, কারণ তাদের মতে চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণ ব্যাপক কষ্টের মধ্যে রয়েছে।

পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে জিবরিল রাজুব বলেন, তিনি আন্তর্জাতিক নিয়ম ও প্রক্রিয়াকে সম্মান করেন, তবে তার মতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার বিষয়টি এখন গুরুত্ব দিয়ে ভাবা উচিত। তার দাবি, ফিফার নীতিতে দ্বৈত মানদণ্ড রয়েছে এবং তা বন্ধ হওয়া দরকার।

তিনি আরও বলেন, তিনি হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ তার মতে প্রতিপক্ষ পক্ষ ইসরায়েলের নেতৃত্বকে ঘিরে যে রাজনৈতিক অবস্থান তুলে ধরে, তা তিনি গ্রহণযোগ্য মনে করেন না। একই সঙ্গে তিনি ফিফা সভাপতির উদ্যোগকে স্বীকৃতি দিলেও বলেন, ফিলিস্তিনি জনগণের বাস্তব কষ্ট পুরোপুরি বোঝা সম্ভব হয়নি।

এই ঘটনার পর ফিফা কংগ্রেসে দুই ফুটবল সংস্থার সম্পর্ক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

হৃদয়-শামীমের ব্যাটিং ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

Published

on

পর্ষদ

চট্টগ্রামে বড় লক্ষ্য তাড়া করে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে পেরিয়ে গেছে টাইগাররা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্রুত একটি উইকেট হারালেও কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লেভারের জুটিতে ম্যাচে ফেরে। দুজনেই অর্ধশতক তুলে দলকে শক্ত ভিত এনে দেন। ক্লার্ক ৩৭ বলে ৫১ এবং ক্লেভার ২৮ বলে ৫১ রান করেন। তবে মাঝের ওভারে বাংলাদেশি স্পিনারদের চাপে রানের গতি কমে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শেষ দিকে নিক কেলির ৩৯ ও জেমস ক্লার্কসনের ঝড়ো ২৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে কিউইরা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২টি এবং শেখ মেহেদী ১টি উইকেট নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জবাবে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। সাইফ ১৭, লিটন দাস ২১ এবং তানজিদ তামিম ২০ রান করে ফিরলে স্কোর দাঁড়ায় ৭৭/৩।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। ইমন ২৮ রান করে আউট হলেও হৃদয় দায়িত্ব নিয়ে খেলতে থাকেন।

শেষ দিকে শামীম হোসেনের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচটি বাংলাদেশের দিকে নিয়ে আসে। তার ঝড়ো ইনিংসেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

এই জয়ের মধ্য দিয়ে বড় রান তাড়া করার আত্মবিশ্বাসও ফিরে পেল বাংলাদেশ, যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলটির জন্য বড় ইতিবাচক দিক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

Published

on

পর্ষদ

আগামী জুন মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীণ বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই জানিয়ে দেওয়া হয় আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এব্যাপা আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেসবক্সে সাংবাদিকদের জানিয়েছেন, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বিসিবির সম্মাননা পেলেন রুবেল

Published

on

পর্ষদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তারকা পেসার রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (২০ এপ্রিল) মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, পরিচালক রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা ও সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিদায় বেলায় নিজের বক্তব্যে বিসিবি এবং সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন রুবেল। তিনি বলেন, ‘আমি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন—রুবেল আমরা তোকে সম্মানিত করতে চাই। এই বিষয়টা গর্বের এবং আনন্দের ছিল। আজকে আমাকে যেভাবে সম্মানিত করল, এজন্য বিসিবি এবং তামিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্যালেন্ট হাট থেকে জাতীয় দলে উঠে এসেছিলেন রুবেল। সেখানে তাকে যিনি বেছে এনেছিলেন, তিনি কোচ সরোয়ার ইমরান। বিদায়বেলায় এই কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুবেল। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিজের পরিবারের প্রতি।

রুবেল বলেন, ‘একজন মানুষের কথা না বললেই নয়, যিনি আমাকে পেসার হান্ট থেকে তুলে নিয়েছেন, তিনি সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। তার সুস্থতা কামনা করছি। আমি গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার বাবা মা আমাতে উৎসাহ দিয়েছিলেন। তাদের আজ খুব মিস করছি। এ ছাড়া খারাপ সময়ে যারা আমার পাশে ছিলেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

​দীর্ঘদিন জাতীয় দলের রাডারের বাইরে থাকার পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ না পাওয়ায় বিসিবি এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

রুবেলের অবসর ঘোষণার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভকামনা জানিয়েছিলেন। এবার বোর্ডের পক্ষ থেকে মাঠেই তাকে বিদায় সংবর্ধনা দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে রাখার পরিকল্পনা করা হয়েছে।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুবেল হোসেন দেশের হয়ে ওয়ানডেতে ১২৯টি, টেস্টে ৩৬টি এবং টি-২০তে ২৮টি উইকেট শিকার করেছেন। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে তার একটি করে ইনিংসে পাঁচ উইকেট (ফাইফার) নেয়ার কীর্তি রয়েছে। ২০২১ সালে শেষবার দেশের জার্সি গায়ে নামা এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামী ব্যাংক

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসি কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ মে বিকাল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

কর্ণফুলী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বিকাল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মে বিকাল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার3 hours ago

রবি আজিয়াটার ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির রবি আজিয়াটা পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন × ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার3 hours ago

ইউনিয়ন ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ মে বিকাল ২টায় অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার4 hours ago

সূচকের মিশ্র প্রবণতা, দুই ঘণ্টায় লেনদেন ৪০৭ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার22 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৯ কোটি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
পর্ষদ
জাতীয়12 minutes ago

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে শুরু

পর্ষদ
জাতীয়23 minutes ago

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পর্ষদ
জাতীয়34 minutes ago

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

পর্ষদ
জাতীয়49 minutes ago

নবম পে স্কেল বাস্তবায়ন হবে তিন ধাপে

পর্ষদ
আন্তর্জাতিক59 minutes ago

ফিলিপাইনে মায়োন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ক্ষতিগ্রস্ত লাখো মানুষ

পর্ষদ
আন্তর্জাতিক1 hour ago

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

পর্ষদ
জাতীয়2 hours ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা

পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামী ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

কর্ণফুলী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
জাতীয়12 minutes ago

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে শুরু

পর্ষদ
জাতীয়23 minutes ago

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পর্ষদ
জাতীয়34 minutes ago

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

পর্ষদ
জাতীয়49 minutes ago

নবম পে স্কেল বাস্তবায়ন হবে তিন ধাপে

পর্ষদ
আন্তর্জাতিক59 minutes ago

ফিলিপাইনে মায়োন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ক্ষতিগ্রস্ত লাখো মানুষ

পর্ষদ
আন্তর্জাতিক1 hour ago

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

পর্ষদ
জাতীয়2 hours ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা

পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামী ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

কর্ণফুলী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
জাতীয়12 minutes ago

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে শুরু

পর্ষদ
জাতীয়23 minutes ago

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পর্ষদ
জাতীয়34 minutes ago

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

পর্ষদ
জাতীয়49 minutes ago

নবম পে স্কেল বাস্তবায়ন হবে তিন ধাপে

পর্ষদ
আন্তর্জাতিক59 minutes ago

ফিলিপাইনে মায়োন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ক্ষতিগ্রস্ত লাখো মানুষ

পর্ষদ
আন্তর্জাতিক1 hour ago

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

পর্ষদ
জাতীয়2 hours ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা

পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামী ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

কর্ণফুলী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা