পুঁজিবাজার
বেশিরভাগ শেয়ারের দরপতন, কমেছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৫ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১০০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ০৮ পয়েন্ট কমে ১৮৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪৮৫ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৭ কোটি ৪১ লাখ ২৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৩টি কোম্পানির, বিপরীতে ১৮৯ কোম্পানির দর কমেছে। আর ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২ টাকা ১৫ পয়সা।
এমএন
পুঁজিবাজার
তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে এস্কয়ার নিটের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৩ টাকা ৬১ পয়সা।
এমএন
পুঁজিবাজার
জেএমআই সিরিঞ্জের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ০২ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৮৩ টাকা ৩৪ পয়সা।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৭ কোটি টাকার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭ কোটি ১৯ লাখ ১৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৩৭ হাজার ৭৮৭ টি শেয়ার ১২৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ১৯ লাখ ১৫ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের ১০ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে রানার অটোমোবাইলসের ৪ কোটি ৭৯ লাখ ২৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৪ কোটি ১০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, হামিদ ফেব্রিক্স, একমি পেস্টিসাইড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আমান ফীড পিএলসির দর কমেছে।
এমএন



