Connect with us

রাজধানী

ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

Published

on

লভ্যাংশ

দেশে ফিরতে অবশেষে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার পর থেকে কীভাবে তিনি ফিরবেন সেটা ছিল আলোচনার শীর্ষে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একট্রাভেল পাসেটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমানের প্রত্যাবর্তন/নেতাকর্মীদের ঢাকায় আনতে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

জানা যায়, তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট নেই। ব্রিটিশ পাসপোর্ট আছে কি না সেটাও জানা যায়নি। সেক্ষেত্রে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস ছাড়া বিকল্প ছিল না।

এই ট্রাভেল পাস নিয়ে এত আলোচনার কারণ হলো রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়েই আসতে হচ্ছে।

শেয়ার করুন:-

রাজধানী

ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর

Published

on

লভ্যাংশ

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থানে রয়েছে রাজধানীর ঢাকা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মিশরের রাজধানী কায়রোর সঙ্গে একই বায়ুর মান নিয়ে শীর্ষে ছিল ঢাকা। দুই নগরীর বায়ুর মান ছিল ২৭৪। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। তবে নগরীর চার স্থানে বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে। দূষণের সর্বোচ্চ স্তর এটি।

বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছে নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা বেশি অনুভূত হচ্ছে। শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে, শিশু, প্রাপ্তবয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে তাদের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন নগরবাসী। কিন্তু ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ অবস্থায় নগরবাসী স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থার মুখোমুখি হতে পারে।

সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়।

একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। যার মাধ্যমে একটি শহরের বাতাস কতটুকু বিশুদ্ধ বা দূষিত এবং সেই সাথে ওই পরিস্থিতিতে কোনও ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই তথ্য দেয়া হয়।

মাত্রাতিরিক্ত মানুষের বসবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও গ্রীষ্ম ও শীতকালে শহরটিতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

Published

on

লভ্যাংশ

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানীর ঢাকা। দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা রাজধানী ঢাকার স্কোর ২৯৭ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কলকাতা। শহরটির দূষণ স্কোর ২০৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তৃতীয় নম্বরে রয়েছে চীনের হেংঝু ও চতুর্থ পাকিস্তানের লাহোর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

যানজট কমাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাড়ছে র‍্যাম্প সংখ্যা

Published

on

লভ্যাংশ

ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে যাচ্ছে আরও চারটি নতুন র‍্যাম্প। প্রস্তাবিত এসব র‍্যাম্প নির্মিত হলে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে এক্সপ্রেসওয়ের সরাসরি সংযোগ তৈরি হবে, ফলে নগরবাসীর যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সড়ক পরিবহন ও সেতু বিভাগ বলছে, পূর্বাচলের ৩০০ ফিট সড়কে একটি র‍্যাম্প, মহাখালী বাস টার্মিনালে একটি র‍্যাম্প, রামপুরা, আফতাবনগর ও খিলগাঁওকে যুক্ত করতে একটি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আরেকটি র‍্যাম্প নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, নতুন র‍্যাম্প চালু হলে নগরবাসীর যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন ব্যবহারকারীরা। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্ভাব্যতা যাচাইয়ে উত্তরে গেলে তবেই চান বাস্তবায়ন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল এক্সপ্রেসওয়েতে ধারণ ক্ষমতা যাচাই, র‍্যাম্প সংযোগস্থলে গাড়ির গতি নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে আধুনিক ট্রাফিক ডিজাইন অপরিহার্য। একই সঙ্গে প্রয়োজন জনসচেতনতা ও পর্যাপ্ত সাইনেজ।

বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, র‍্যাম যুক্ত করলে সেখানে ট্রাফিক উঠবে। কিন্তু আমার মাথায় রাখতে হবে এক্সপ্রেসওয়ের যে মূল, সেটার সক্ষমতা আছে কি না। আমি যখন লোকাল ট্রাফিককে উঠতে দিব। আমার মূল যে অবকঠামো আছে, তার হজম করার সক্ষমতা আছে কি না? নতুন করে যে র‌্যাম যুক্ত হওয়া, সেটা করতে গেলে আবার নকশা করতে হবে। তার আগে আমার ফিজিবিলিটি স্টাডি দরকার। তারপরে ডিটেইল ডিজাইন এবং সে অনুযায়ী কাজটা আমাদের করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আসলে পুঙ্খানভাবে চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, আমি যেখানেই র‌্যাম যুক্ত করছি নিচের সড়কের সঙ্গে, সেই সড়কের সক্ষমতা আছে কি না, সেখানে আবার নতুন করে যানজট তৈরি হবে কি না- এসব মাথায় রেখে কাজ করতে হবে। ৪৬ দশমিক ৭৩ কিলোমিটারের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এরইমধ্যে ৩১টি র‍্যাম্প বসানো হয়েছে। এর বাইরে নতুন করে আরও চারটি র‍্যাম্প বসানোর আগে পরীক্ষার ওপরই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

ছুটির দিনেও ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর

Published

on

লভ্যাংশ

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী ও বৃহত্তম শহর সারাজেভো। তবে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানীর ঢাকা। এতে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৪০০ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী ও বৃহত্তম শহর সারাজেভো, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। একই সময় ২৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ‘ঢাকা’।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আর ২১০ স্কোর নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর ‘দিল্লি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

Published

on

লভ্যাংশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্কুলটি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ‘শারমিন একাডেমি’ নামে পরিচিত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন হুসাইন মুহাম্মদ ফারাবী জানান, পল্টন থানার পুলিশের আরেকটি দল আরেকজন আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, শিশুকে টেনেহিঁচড়ে অফিস কক্ষে নিয়ে মারধরের এক ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা শিশুকে টেনেহিঁচড়ে অফিস কক্ষে নিয়ে যান এক নারী। তিনি শিশুটিকে চড় মারেন। এরপর অফিস কক্ষে থাকা এক পুরুষ কখনো শিশুটির গলা চেপে ধরেন, কখনো মুখ চেপে ধরেন। ভয়ে শিশুটি কাঁদছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন। একপর্যায়ে পুরুষটি একটি স্ট্যাপলার হাতে শিশুটির কাছে এগিয়ে গিয়ে তার মুখ স্ট্যাপল করার ভঙ্গি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় এমন দৃশ্য। পরে জানা যায়, এর ঘটনাস্থল রাজধানীর পল্টনের শারমিন একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ভিডিও ফুটেজে থাকা নারী একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে গতকাল এ নিয়ে পল্টন থানায় একটি মামলা হয়েছে। থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার শিশু অধিকার আইনে একটি মামলা করেছেন। মামলায় পবিত্র ও শারমিনকে আসামি করা হয়েছে। স্কুলটিও বন্ধ রয়েছে।

জানা যায়, নির্যাতনের ঘটনাটি গত ১৮ জানুয়ারি দুপুর ১টার দিকের। ৪ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি শেয়ার দিয়ে অনেকেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার14 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার15 hours ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি কোম্পানির ১৩কোটি ৯৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার16 hours ago

দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার16 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২১৫ টির শেয়ারদর বৃদ্ধি...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৭৪৬ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
লভ্যাংশ
সারাদেশ12 hours ago

সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

লভ্যাংশ
রাজনীতি13 hours ago

সাইবার বুলিং রোধে কার্যকর প্রয়োগ থাকতে হবে: জাইমা রহমান

লভ্যাংশ
জাতীয়13 hours ago

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

লভ্যাংশ
জাতীয়13 hours ago

স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

লভ্যাংশ
আইন-আদালত14 hours ago

সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লভ্যাংশ
আইন-আদালত14 hours ago

পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান

লভ্যাংশ
পুঁজিবাজার14 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি

লভ্যাংশ
পুঁজিবাজার15 hours ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

লভ্যাংশ
পুঁজিবাজার16 hours ago

দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

লভ্যাংশ
পুঁজিবাজার16 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

লভ্যাংশ
সারাদেশ12 hours ago

সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

লভ্যাংশ
রাজনীতি13 hours ago

সাইবার বুলিং রোধে কার্যকর প্রয়োগ থাকতে হবে: জাইমা রহমান

লভ্যাংশ
জাতীয়13 hours ago

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

লভ্যাংশ
জাতীয়13 hours ago

স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

লভ্যাংশ
আইন-আদালত14 hours ago

সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লভ্যাংশ
আইন-আদালত14 hours ago

পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান

লভ্যাংশ
পুঁজিবাজার14 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি

লভ্যাংশ
পুঁজিবাজার15 hours ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

লভ্যাংশ
পুঁজিবাজার16 hours ago

দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

লভ্যাংশ
পুঁজিবাজার16 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

লভ্যাংশ
সারাদেশ12 hours ago

সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

লভ্যাংশ
রাজনীতি13 hours ago

সাইবার বুলিং রোধে কার্যকর প্রয়োগ থাকতে হবে: জাইমা রহমান

লভ্যাংশ
জাতীয়13 hours ago

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

লভ্যাংশ
জাতীয়13 hours ago

স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

লভ্যাংশ
আইন-আদালত14 hours ago

সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লভ্যাংশ
আইন-আদালত14 hours ago

পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান

লভ্যাংশ
পুঁজিবাজার14 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি

লভ্যাংশ
পুঁজিবাজার15 hours ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

লভ্যাংশ
পুঁজিবাজার16 hours ago

দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

লভ্যাংশ
পুঁজিবাজার16 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক