Connect with us

সারাদেশ

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

Published

on

ব্যাংক

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, একটি ঝুটের গুদামে আগুন লেগেছে এবং তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন:-

রাজনীতি

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

Published

on

ব্যাংক

ভোটের মাঠের উত্তেজনা এবার রূপ নিল চরম সহিংসতায়। বগুড়ার নন্দীগ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি নেতা মাসুদ রানার একটি চোখ হারানোর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মা হাজেরা বেগম (৭০)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে সোমবার (০৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে নন্দীগ্রামে উপজেলার পারশুন গ্রামে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় টাকা বিতরণের অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করে বিএনপির কর্মীরা। পরে জামায়াতের নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংঘর্ষের একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। এতে মাসুদ রানা গুরুতর আহত হন এবং তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে আহত অবস্থায় মাসুদ রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত-বিএনপি প্রার্থী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বগুড়া প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

আহত মাসুদ রানার ছেলে সিয়াম জানান, হামলার ঘটনার পর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই চোখটি ভালো করা যাবে না এমন আশঙ্কার কথা বলেন। এই খবরটি জানার পর দাদি অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান। গতকাল রাত ৯টায় গ্রামের বাড়িতে দাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তার বাবা মাসুদ রানাকে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে করা সংবাদ সম্মেলনে বগুড়া-৪ আসনের বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মজিদসহ দুইজনকে বিএনপির নেতাকর্মীরা আটক করেন। একে কেন্দ্র করে সংঘর্ষ হয়। আবদুল মজিদ আগে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও বর্তমানে জামায়াতের হয়ে কাজ করছেন। গত রাতে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী নিয়ে তিনি পারশুন গ্রামে এক ভোটারের বাড়িতে দাঁড়িপাল্লার পক্ষে টাকা বিতরণ করতে গিয়েছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি কর্মীরা দুজনকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ব্যবস্থা নেওয়ার আগেই লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেলে শত শত জামায়াত সমর্থক সেখানে পৌঁছে স্থানীয় বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে হামলা চালান। তারা ভাঙচুর করেন এবং মজিদসহ দুইজনকে জোর করে ছিনিয়ে নিয়ে যান।

তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা মাসুদকে মারধর করেন, তার একটি চোখ ক্ষতিগ্রস্ত করে ফেলেন এবং তার ভাইকেও মারধর করেছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন।

বিএনপির সংবাদ সম্মেলনের এক ঘণ্টা পর বিকেল ৪টায় প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল বলেন, নন্দীগ্রামে দুটি দুঃখজনক ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধা আসাদুল্লাহ আল গালিব ও আমাদের কর্মী ফারুকসহ কয়েকজনের ওপর হামলা এবং আমাদের লোকজনদের আটকে রাখা।

ফয়সালের দাবি, গণভোট প্রচার শেষে বাড়ি ফেরার পথে বিএনপি কর্মীরা গালিবের ওপর হামলা করেন।

এছাড়া ফারুকসহ কয়েকজনের ওপর হামলা চালান বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাই রবিউল ইসলাম। আমাদের কর্মীদের মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি নেতার একটি বাড়িতে নিয়ে বেঁধে রাখা হয়েছিল।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে মহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

Published

on

ব্যাংক

শরীয়তপুরের উত্তর তারাবুনিয়ায় অবস্থিত মহিউস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রতিষ্ঠাতা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইউনুছ আলী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. আ. রাজ্জাক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসাইন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. মান্নান মাঝী, শাহ আলম মাল, রুহুল আমিন সরকার ও নাজমুল আহসান মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বে ছিল বৈচিত্র্যের ছোঁয়া। ক্রীড়া প্রতিযোগিতা মধ্যে ছিল, দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প ও ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা। সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্বে, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং ইংরেজি ও আরবি ভাষায় বিশেষ বক্তব্য প্রদান। বিশেষ করে শিক্ষার্থীদের ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল বক্তব্য প্রদানের দক্ষতা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ, বালতি, প্লেট, জগসহ প্রয়োজনীয় নিত্যব্যবহার্য ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভা পরিণত হলো জনসমুদ্রে

Published

on

ব্যাংক

যশোর-২ (চৌগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে চৌগাছায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে চৌগাছা হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নারগিজ বেগম ও মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় সাবিরা নাজমুল মুন্নী ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ধানের শীষ শান্তি, স্বস্তি ও উন্নয়নের প্রতীক। তিনি বলেন, ভুল হলে ক্ষমা করে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। নির্বাচিত হলে চৌগাছায় সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না এবং শান্তি প্রতিষ্ঠা করা হবে।

উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাসুদুল হাসান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম ইউনুস আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ওলিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চলসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এর আগে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় অংশ নেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ভোটের টানে বাড়ি ফেরার হিড়িক, বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Published

on

ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই অতিরিক্ত বাস ভাড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাভারের আশুলিয়া। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে সকালে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা। এতে সকাল থেকেই গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় যাত্রীরা সড়কে অবস্থান নেন। সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত অবরোধ চলছিল বলে জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানাগুলোর শেষ কর্মদিবস ছিল। কর্মস্থলে ছুটি শুরু হওয়ায় বিপুলসংখ্যক শ্রমিক ও ভোটার নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। এই সুযোগে বাসের চালক ও হেলপাররা নির্ধারিত ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি টাকা আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ন্যায্য ভাড়া নিশ্চিতের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মুখলেস নামের এক যাত্রী বলেন, ১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমি ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুরে যাচ্ছি। যেখানে ৩০০ টাকা ভাড়া, সেখানে এখন ১ হাজার টাকা চাচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানাই, যাতে সরকার এদিকে নজর দেন।

পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, পোশাক কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু ডাবল ভাড়া চাচ্ছে বাসের চালক হেলপাররা। আমি রাজশাহী যাবো আগে ৫০০ টাকা ভাড়া ছিল কিন্তু আজ ১ হাজার টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু পোশাক শ্রমিকরা অতিরিক্ত ভাড়ার টাকা কোথায় পাবে। এতে ভোটারদের গ্রামের বাড়িতে ফিরতে ব্যাহত হতে পারে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, সড়কে অতিরিক্ত যাত্রী। যাত্রীর চাপ বেশি থাকায় সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই।

অবরোধের ফলে নবীনগর–চন্দ্রা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রীদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে বাড়ি ফেরা ও ভোটকেন্দ্রে পৌঁছানো আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ

Published

on

ব্যাংক

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরার এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে ঈদের চিরচেনা আমেজকে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস কিন্তু তার আগেই লোকজন পরিবার নিয়ে রওনা দিয়েছে। বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে ঈদের সেই চিরচেনা দৃশ্য। পরিবহন সংশ্লিষ্টরা জানান, আগামীকাল থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার ভোর থেকেই কমলাপুর স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচেপড়া ভিড়। ট্রেন ধরতে আসা মানুষজনের চোখেমুখে আনন্দ ও প্রত্যাশার ছাপ লক্ষ্য করা যায়। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে হই-হুল্লোড় করে বাড়ি ফিরছেন তারা।

বাসের টিকিট না পাওয়ায় অধিকাংশ যাত্রী ট্রেন যাত্রা বেছে নিয়েছে। তবে ট্রেনে আসন সংকট থাকায় অনেক যাত্রী দাঁড়িয়ে কিংবা ছাদে উঠে গন্তব্যে রওয়ানা হচ্ছে। অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করছি। কিন্তু অতিরিক্ত চাপের কারণে সবাইকে নামানো সম্ভব হচ্ছে না। অনেকেই ভোটের কথা বলে ঝুঁকি নিয়েই যাত্রা করছে। মানবিক দিক বিবেচনায় আমাদেরও কিছুটা ছাড় দিতে হচ্ছে।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ভোট দিতে যাচ্ছেন আনজুম দম্পতি। তিনি বলেন, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, তাই গ্রামে যাচ্ছি। এবার প্রথমবার ভোট দেবো, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কমলাপুরে এসে দেখি আমার মতো শত শত মানুষ ভোট দিতে যাচ্ছে, ঈদের মতো লাগছে।

কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বন্ধুরাসহ জাহিন নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, আমি এবারই ভোটার হয়েছি। এবারের নির্বাচন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা সবাই প্রথমবার ভোট দিতে যাচ্ছি। তরুণ প্রজন্মের জন্য এটা বড় সুযোগ।

রেলওয়ে সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। অতিরিক্ত কোচ সংযোজন ও বিশেষ ব্যবস্থার চেষ্টা করা হলেও ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে।

সব মিলিয়ে ভোটের টানে গ্রামে ছুটে চলছে সারাধাণ মানুষ। মানুষের ঢলে রাজধানীতে তৈরি করেছে এক ভিন্ন আবহ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভোটাধিকার প্রয়োগের আগ্রহ ও উৎসাহে মুখর হয়ে উঠেছে কমলাপুরসহ দেশের বিভিন্ন টার্মিনাল।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার20 hours ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি21 hours ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার22 hours ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার22 hours ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার22 hours ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার22 hours ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার23 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
রাজনীতি52 minutes ago

চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী

ব্যাংক
অর্থনীতি59 minutes ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জে ভারত

ব্যাংক
আন্তর্জাতিক1 hour ago

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

ব্যাংক
জাতীয়1 hour ago

ভোটের টানে বাড়ি ফেরার উৎসব: রেলস্টেশনে মানুষের ঢল

ব্যাংক
রাজনীতি2 hours ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন2 hours ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়2 hours ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়2 hours ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়2 hours ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়3 hours ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্যাংক
রাজনীতি52 minutes ago

চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী

ব্যাংক
অর্থনীতি59 minutes ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জে ভারত

ব্যাংক
আন্তর্জাতিক1 hour ago

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

ব্যাংক
জাতীয়1 hour ago

ভোটের টানে বাড়ি ফেরার উৎসব: রেলস্টেশনে মানুষের ঢল

ব্যাংক
রাজনীতি2 hours ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন2 hours ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়2 hours ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়2 hours ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়2 hours ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়3 hours ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্যাংক
রাজনীতি52 minutes ago

চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী

ব্যাংক
অর্থনীতি59 minutes ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জে ভারত

ব্যাংক
আন্তর্জাতিক1 hour ago

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

ব্যাংক
জাতীয়1 hour ago

ভোটের টানে বাড়ি ফেরার উৎসব: রেলস্টেশনে মানুষের ঢল

ব্যাংক
রাজনীতি2 hours ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন2 hours ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়2 hours ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়2 hours ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়2 hours ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়3 hours ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ