Connect with us

রাজনীতি

বুদ্ধিজীবী হত্যা ছিল ভারতীয় সেনার ষড়যন্ত্র: জামায়াত সেক্রেটারি

Published

on

টেকনো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এ কৃষিবিদ ইন্সটিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আলোচনা সভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘বামপন্থী ও কলকাতাকেন্দ্রিক কিছু বুদ্ধিজীবী এবং ভারতপন্থীরা দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে আসছেন। তবে ইতিহাসের নানা তথ্য ও সত্য সামনে আসায় প্রমাণ হয়েছে, এই হত্যাকাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল। কারণ, ১৬ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ‘৮ ডিসেম্বরের আগেই ভারতের সেনাবাহিনী ঢাকায় অবতরণ করেছিল এর রেকর্ড রয়েছে। সে সময় রাজধানী ঢাকাসহ পূর্ব পাকিস্তান কার্যত ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে ছিল।’

গোলাম পরওয়ার বলেন, ‘বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনা ও তথাকথিত রাজাকার-আলবদররা আত্মসমর্পণ কিংবা প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ায় ব্যস্ত ছিল। সে অবস্থায় তাদের পক্ষে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করার প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, ‘রাও ফরমান আলীসহ বিভিন্ন লেখকের তথ্য অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী ১৪ ডিসেম্বর আত্মসমর্পণ করতে চেয়েছিল। তবে ভারতীয় সেনাপ্রধানের ইচ্ছায় তা পিছিয়ে দিয়ে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের তারিখ নির্ধারণ করা হয়।’

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে

Published

on

টেকনো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। দুপুর ১২টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল বৈঠক অংশ নেবেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সিইসির দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিইসির দপ্তর আরো জানায়, বৈঠকে দলের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও উপস্থিত থাকবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করব: মির্জা ফখরুল

Published

on

টেকনো

হিন্দু ও মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ বিএনপি চিরতরে বন্ধ করবে বলে অঙ্গীকার করেছেন দলটির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পথসভায় মির্জা ফখরুল বলেন, “হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে এখানে মিলেমিশে বসবাস করছে। আমরা এই সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করে দেব।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে।”

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।”

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাল ভোট কেনার চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের

Published

on

টেকনো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৬ আসনের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টাকা দিয়ে জাল ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এই আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার সময় এই অভিযোগ তোলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আমিনুল হক বলেন, ‘একটি দল সোচ্চার হয়েছে নির্বাচনকে কীভাবে বানচাল করা যায়। এ বিষয়ে আমরা সতর্ক আছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বট বাহিনী দিয়ে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সে বিষয়ে দেশের জনগণ যথেষ্ট সচেতন। মিথ্যাচার যারা ছড়াচ্ছে তাদের রায় জনগণ ১২ ফেব্রুয়ারি দেবে।’

অভিযোগ তুলে এই প্রার্থী বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টাকা দিয়ে জাল ভোট কেনার চেষ্টা করছে।’

প্রতিশ্রুতি দিয়ে আমিনুল হক বলেন, নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যারা প্রতিদিন উচ্ছেদ আতঙ্কে থাকেন। যারা ছেলেমেয়েদের পড়ালেখার ব্যবস্থা করতে পারে না, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করবো। তাদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কাজ করবো। যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাদের স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করবো।

তিনি বলেন, ‘এলাকায় কোনো সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতাল নেই। সেটি তৈরিতে কাজ করবো। বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। প্রত্যেকের কাছে মানবিকতা পৌঁছে দিতে চাই।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

Published

on

টেকনো

জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ রংপুর জেলা নেতারা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এজেডএম জাহিদ হোসেন বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার বিদেহী আত্মর মাগফেরাত কামনা করে দোয়া করেছেন। আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো আজ দেশের সব মানুষের দায়িত্ব ও কর্তব্যই শুধু নয়, আবু সাঈদ শিখিয়েছেন, কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়। কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়তে হয়, সেই শিক্ষাও আবু সাঈদ শিখিয়ে গেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, কেবল আবু সাঈদকে মৃত্যু দিবসে স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে থাকলেই চলবে না, তার আত্মাত্যাগের শিক্ষাটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের সবাইকে উজ্জীবিত হতে হবে। তাহলেই আমার মনে হয়, আবু সাঈদের আত্মা শান্তি পাবে।

আবু সাঈদের পরিবারের সদস্যসহ গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তারেক রহমানের আগমন উপলক্ষে। ২০২৪ সালর ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। পরদিন তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

কর্মসংস্থান ও মাদকমুক্ত ঢাকা-৬ গড়ার অঙ্গীকার ইশরাকের

Published

on

টেকনো

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নতুন ও তরুণ ভোটারদের প্রধান সমস্যা বেকারত্ব। এই সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গড়াই হবে তার প্রধান অগ্রাধিকার।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হাসপাতালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় তিনি এই অঙ্গীকার করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইশরাক বলেন, দীর্ঘদিন অবহেলিত এই এলাকায় বিনিয়োগ না হওয়ায় বেকারত্ব বেড়েছে, শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। আগামী দিনে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এ পরিস্থিতি বদলানো হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এলাকার নাগরিক সমস্যা ও ভোটের জয়ের ফ্যাক্টর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, নতুন ও তরুণ ভোটারদের প্রধান সমস্যা বেকারত্ব। এ সমস্যা সমাধানে বিনিয়োগ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে সচল করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ী, আইটি সেক্টর ও ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের জন্য বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে প্রণোদনা দেয়া হবে। পুরান ঢাকা, বৃহত্তর সূত্রাপুর ও কোতোয়ালি এলাকায় অনলাইনভিত্তিক ছোট ব্যবসা গড়ে তোলার সুযোগ তৈরি করা হবে, যাতে তরুণরা নিজেরা কাজ করার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

মাদককে এলাকার আরেকটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হবে, যাতে তরুণরা দেশে-বিদেশে ভালো কর্মসংস্থান পায়।

প্রতিদ্বন্দ্বী একাধিক দল কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করে সভা সমাবেশ করছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

টেকনো টেকনো
পুঁজিবাজার30 seconds ago

টেকনো ড্রাগসের আয় কমেছে ১৭ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

টেকনো টেকনো
পুঁজিবাজার17 minutes ago

ইউনাইটেড পাওয়ার জেনারেশনের আয় বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত...

টেকনো টেকনো
পুঁজিবাজার36 minutes ago

এপেক্স ফুডসের আয় বেড়েছে ১০০ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

টেকনো টেকনো
পুঁজিবাজার58 minutes ago

দুলামিয়া কটনের আয় বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

টেকনো টেকনো
পুঁজিবাজার1 hour ago

এপেক্স স্পিনিংয়ের আয় কমেছে ৩০ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং মিলস অ্যান্ড নিটিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক...

টেকনো টেকনো
পুঁজিবাজার16 hours ago

মনোস্পুল বাংলাদেশের আয় বেড়েছে ৩ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

টেকনো টেকনো
পুঁজিবাজার16 hours ago

লোকসান বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
টেকনো
পুঁজিবাজার30 seconds ago

টেকনো ড্রাগসের আয় কমেছে ১৭ শতাংশ

টেকনো
রাজনীতি8 minutes ago

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে

টেকনো
পুঁজিবাজার17 minutes ago

ইউনাইটেড পাওয়ার জেনারেশনের আয় বেড়েছে

টেকনো
আইন-আদালত26 minutes ago

মঞ্জুরুল আহসান মুন্সীর আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না

টেকনো
পুঁজিবাজার36 minutes ago

এপেক্স ফুডসের আয় বেড়েছে ১০০ শতাংশ

টেকনো
পুঁজিবাজার58 minutes ago

দুলামিয়া কটনের আয় বেড়েছে

টেকনো
পুঁজিবাজার1 hour ago

এপেক্স স্পিনিংয়ের আয় কমেছে ৩০ শতাংশ

টেকনো
আন্তর্জাতিক1 hour ago

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

টেকনো
জাতীয়2 hours ago

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি

টেকনো
অর্থনীতি2 hours ago

জ্বালানি তেলের দাম কমলো, কোন তেলের লিটার কত

টেকনো
পুঁজিবাজার30 seconds ago

টেকনো ড্রাগসের আয় কমেছে ১৭ শতাংশ

টেকনো
রাজনীতি8 minutes ago

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে

টেকনো
পুঁজিবাজার17 minutes ago

ইউনাইটেড পাওয়ার জেনারেশনের আয় বেড়েছে

টেকনো
আইন-আদালত26 minutes ago

মঞ্জুরুল আহসান মুন্সীর আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না

টেকনো
পুঁজিবাজার36 minutes ago

এপেক্স ফুডসের আয় বেড়েছে ১০০ শতাংশ

টেকনো
পুঁজিবাজার58 minutes ago

দুলামিয়া কটনের আয় বেড়েছে

টেকনো
পুঁজিবাজার1 hour ago

এপেক্স স্পিনিংয়ের আয় কমেছে ৩০ শতাংশ

টেকনো
আন্তর্জাতিক1 hour ago

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

টেকনো
জাতীয়2 hours ago

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি

টেকনো
অর্থনীতি2 hours ago

জ্বালানি তেলের দাম কমলো, কোন তেলের লিটার কত

টেকনো
পুঁজিবাজার30 seconds ago

টেকনো ড্রাগসের আয় কমেছে ১৭ শতাংশ

টেকনো
রাজনীতি8 minutes ago

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে

টেকনো
পুঁজিবাজার17 minutes ago

ইউনাইটেড পাওয়ার জেনারেশনের আয় বেড়েছে

টেকনো
আইন-আদালত26 minutes ago

মঞ্জুরুল আহসান মুন্সীর আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না

টেকনো
পুঁজিবাজার36 minutes ago

এপেক্স ফুডসের আয় বেড়েছে ১০০ শতাংশ

টেকনো
পুঁজিবাজার58 minutes ago

দুলামিয়া কটনের আয় বেড়েছে

টেকনো
পুঁজিবাজার1 hour ago

এপেক্স স্পিনিংয়ের আয় কমেছে ৩০ শতাংশ

টেকনো
আন্তর্জাতিক1 hour ago

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

টেকনো
জাতীয়2 hours ago

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি

টেকনো
অর্থনীতি2 hours ago

জ্বালানি তেলের দাম কমলো, কোন তেলের লিটার কত