Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

৭ ব্যাংকে অফিসার পদে ৮৫২ নিয়োগ

Published

on

বিএসইসি

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগে আবেদন চলছে। আবেদনের শেষ সময় আগমীকাল রোববার, ৭ ডিসেম্বর ২০২৫। মোট পদসংখ্যা ৮৫২টি। সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ৭টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে অগ্রণী ব্যাংক পিএলসিতে। পদ ৩০০টি।

চাকরির বিবরণ—

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পদের নাম: অফিসার (ক্যাশ)

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পদসংখ্যা: ৮৫২। এদের সোনালী ব্যাংক পিএসসিতে ১৪টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩০০টি, রূপালী ব্যাংক পিএলসিতে ২০০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪১টি, বেসিক ব্যাংক লিমিটেডে ৪৮টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৬২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক ১৭টি পদ।

আবেদন শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ১৬০০০-১৬৮০০-১৭৬৮০-৩৮৬৬০ টাকা

বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে কেউ নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬০০০-১৬৮০০-১৭৬৮০-৩৮৬৬০ টাকা

৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে কেউ নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬০০০-১৬৮০০-১৭৬৮০-৩৮৬৬০ টাকাপ্রথম আলো ফাইল ছবি

আবেদন ফি

২০০ টাকা

আবেদনের শেষ তারিখ

৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১.৫৯টা।

বিস্তারিত দেখতে ভিজিট করুন

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার অঙ্গীকার

Published

on

বিএসইসি

দক্ষিণ কোরিয়ার প্রথম সুঙসিল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) সিউলে অনুষ্ঠিত এক বৈঠকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং সুঙসিল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট (ভাইস-চ্যান্সেলর) ড. ইয়ুনজাই লীর নেতৃত্বে প্রতিনিধিদলের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় সুঙসিল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এর পরিচালক ইয়ং জিন আহন উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আরো উপস্থিত ছিলেন কোরিয়ায় বাংলাদেশের অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের কৌশলগত সহযোগী সোল গেটওয়ে কর্পোরেশনের প্রেসিডেন্ট ড. মুন জে-কিউন, এজেন্সি ফর ডিফেন্স ডেভেলপমেন্ট ব্যাংকো এর ডিরেক্টর ড. লি ওন-হি, এসএমই এআই ইনোভেশন ফোরাম এর প্রেসিডেন্ট এবং সোল গেটওয়ে কর্পোরেশনের অ্যাডভাইজর ড. হোয়াং জে-কিউ, ব্যাংকো এর প্রেসিডেন্ট জাং মিন-সিওক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক একাডেমিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত একটি দীর্ঘমেয়াদি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সুঙসিল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন ড. জংমিন শন এবং গ্লোবাল ফিউচার এডুকেশন ইনস্টিটিউটের পরিচালক গো ডং উহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুঙসিল বিশ্ববিদ্যালয় ১৮৯৭ সালে পিয়ংইয়ংয়ে প্রতিষ্ঠিত হয় এবং কোরিয় যুদ্ধের পর সিউলে স্থানান্তরিত হয়। এটি দক্ষিণ কোরিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। অন্যদিকে, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রযুক্তি, উদ্ভাবন এবং ভবিষ্যৎমুখী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন সিউলে বেসরকারি খাতে দক্ষতা উন্নয়নমূলক একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘স্পার্কস’ পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স এবং আধুনিক প্রযুক্তি খাতে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের হাইটেক শিল্পে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

পরিদর্শনকালে বাংলাদেশে দক্ষতা উন্নয়ন খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

গাকৃবিতে আন্তর্জাতিক সিবিআই কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগে সভা অনুষ্ঠিত

Published

on

বিএসইসি

উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকুবি)-এ সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিবিআই) একাডেমির কোর্সসমূহকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির বিষয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব সমস্যার সমাধানমুখী, দক্ষ ও মানবিক পেশাজীবী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সিবিআই একাডেমির কোর্সগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন কনটেন্ট, সমস্যা-ভিত্তিক শিক্ষা, অনলাইন লার্নিং সুবিধা এবং স্বীকৃত সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কৃষি ও পরিবেশ খাতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, সিবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মো. সালেহ আহমেদ এবং সিবিআই-এর ডিজিটাল টুলস ইউজের গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সভায় ড. সালেহ আহমেদ সিবিআই-এর বৈশ্বিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। ড. মালভিকা চৌধুরী ডিজিটাল লার্নিং কোর্স নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অর্জন নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন ড. মো. মাহবুবুর রহমান।

উন্মুক্ত আলোচনায় সিবিআই-এর আধুনিক ও গবেষণাভিত্তিক কোর্সসমূহ গাকুবির কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সম্মতি প্রদান করা হয়। পাশাপাশি গাকুবির ডিজিটাল হার্বেরিয়ামকে সিবিআই-এর সঙ্গে সংযুক্ত করা এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি। সিবিআই-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।”

উল্লেখ্য, সিবিআই একটি আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা, যা তথ্যভিত্তিক জ্ঞান ও বৈজ্ঞানিক দক্ষতার সৃজনশীল প্রয়োগের মাধ্যমে কৃষি ও পরিবেশের জটিল সমস্যার টেকসই সমাধান নিয়ে কাজ করে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

Published

on

বিএসইসি

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছেন এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনতেই হবে এবং এ বিষয়ে মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে তিনি এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অনিয়মের ঘটনা পাওয়া গেছে। মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি কেন্দ্রে খাতা দেখাদেখির অভিযোগে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া বাজারসংলগ্ন একটি কেন্দ্রে ভিড় ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও অভিভাবকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে অভিযোগ তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিকজনিত কারণে পরীক্ষার্থীদের দেরি হলে শিক্ষকদের মানবিক আচরণের আহ্বান জানান তিনি।

প্রবেশপত্র জটিলতা প্রসঙ্গে বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ ও প্রিন্ট সমস্যার কারণে বিলম্ব হলেও পরে তা সমাধান করা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

এসএসসি ও সমমানের হলে বসলো ১৮ লক্ষাধিক পরীক্ষার্থী

Published

on

বিএসইসি

একযোগে সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় শিক্ষার্থীরা আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হয়। সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার নানা প্রস্তুতি নিয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই সঙ্গে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্র এলাকাগুলো যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বানও জানান শিক্ষা উপদেষ্টা।

স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগে থেকেই সক্রিয় রয়েছে শিক্ষাবোর্ডগুলো। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই জারি করা হয়েছে জরুরি নির্দেশনা। ইতোমধ্যে ৩ হাজার ২০৯টি পরীক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক কেন্দ্রেই আগে থেকেই সিসি ক্যামেরা ব্যবহারের অভ্যাস রয়েছে। নতুন কেন্দ্রগুলোতেও এ বিষয়ে কেন্দ্র সচিবদের উৎসাহিত করা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ, শোভাযাত্রার সঙ্গে বলীখেলা-পুতুলনাচ

Published

on

বিএসইসি

নাচ-গান, আবৃত্তি, বলীখেলা, বউছি ও পুতুলনাচসহ নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের অংশগ্রহণে মুখর ছিল পুরো ক্যাম্পাস।

বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। শোভাযাত্রাটি জারুলতলায় গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বলীখেলার আয়োজন হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে। উন্মুক্ত মঞ্চে চলে পুতুলনাচ। শহীদ আবদুর রব হলের মাঠে কাবাডি খেলা এবং চাকসু প্রাঙ্গণে বউছি খেলার আয়োজন করা হয়। এ ছাড়া নববর্ষ উপলক্ষে বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার চত্বরে সকাল থেকে শুরু হয়েছে দুই দিনের উদ্যোক্তা মেলা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নববর্ষ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জীবনধারার প্রদর্শনীর আয়োজনও করা হয়। সেখানে স্থান পায় নাগরদোলা, পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, বায়োস্কোপসহ নানা কিছু।

মূল ক্যাম্পাসে ফেরার কারণে প্রায় দেড় দশক পর এবার বর্ষবরণের আয়োজনে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছিল সক্রিয় অংশগ্রহণ। আলপনা আঁকা ও মোটিফ তৈরির মাধ্যমে অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলেন তাঁরা।

দুপুরে ক্যাম্পাসে বর্ষবরণ প্রসঙ্গে কথা হয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রাফসান হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক দিন পর ক্যাম্পাসে খুবই বর্ণিল এক উৎসব উপভোগ করেছি। প্রতিবছরই এমন অনুষ্ঠানের আয়োজন হোক।’

বর্ষবরণ অনুষ্ঠানে বিকেল পাঁচটা পর্যন্ত মূলমঞ্চে চলে সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী অনুষ্ঠানে সুন্দর আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান উপাচার্য।

নাইম

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার2 minutes ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত দুটি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

এনার্জিপ্যাক পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

আইপিও অর্থের ব্যবহারে প্রকৃত উপযোগিতা যাচাই জরুরি: তপন চৌধুরী

পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার প্রকৃত উপযোগিতা ও প্রকল্পের লাভজনকতা যাচাই করা জরুরি বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল ডিপোজিটরি...

বিএসইসি বিএসইসি
পুঁজিবাজার18 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো জাহিন স্পিনিং

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
বিএসইসি
পুঁজিবাজার2 minutes ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

বিএসইসি
আন্তর্জাতিক21 minutes ago

হরমুজ প্রণালি থেকে ২ বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান

বিএসইসি
আন্তর্জাতিক32 minutes ago

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

বিএসইসি
অর্থনীতি17 hours ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
কর্পোরেট সংবাদ18 hours ago

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

বিএসইসি
পুঁজিবাজার2 minutes ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

বিএসইসি
আন্তর্জাতিক21 minutes ago

হরমুজ প্রণালি থেকে ২ বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান

বিএসইসি
আন্তর্জাতিক32 minutes ago

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

বিএসইসি
অর্থনীতি17 hours ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
কর্পোরেট সংবাদ18 hours ago

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

বিএসইসি
পুঁজিবাজার2 minutes ago

বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন

বিএসইসি
আন্তর্জাতিক21 minutes ago

হরমুজ প্রণালি থেকে ২ বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান

বিএসইসি
আন্তর্জাতিক32 minutes ago

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিএসইসি
আন্তর্জাতিক17 hours ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

বিএসইসি
অর্থনীতি17 hours ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
পুঁজিবাজার17 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিএসইসি
কর্পোরেট সংবাদ18 hours ago

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই