Connect with us

অর্থনীতি

আকিজ গ্রুপের নতুন সিওও মোস্তাফিজুর রহমান

Published

on

ব্লক

বাংলাদেশের অন্যতম বৃহৎ কনগ্লোমারেট আকিজ গ্রুপ তাদের ইলেকট্রনিক্স বিভাগে দ্রুতগতির সম্প্রসারণ, পণ্য বৈচিত্র্য এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা মোকাবিলায় মো. মোস্তাফিজুর রহমানকে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দিয়েছে। দীর্ঘ অভিজ্ঞতা, বহুমাত্রিক দক্ষতা এবং বাজার-চালিত কৌশল বাস্তবায়নে তার সুনাম আকিজ গ্রুপের রূপান্তর-যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

নতুন দায়িত্বে তিনি আকিজ ইলেকট্রনিক্স ডিভিশনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য একটি বিস্তৃত রোডম্যাপ নেতৃত্ব দিচ্ছেন। তার অধীনে গ্লোবাল পার্টনারশিপ সম্প্রসারণ, নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন এবং SKD/CKD-ভিত্তিক স্থানীয় ম্যানুফ্যাকচারিং সক্ষমতা দ্রুত বিস্তৃত হচ্ছে। পাশাপাশি উৎসবস্ত্র সংগ্রহ, মূল্য নির্ধারণ, বিতরণ নেটওয়ার্ক, ব্র্যান্ড পজিশনিং এবং আফটার-সেলস সার্ভিসসহ পুরো অপারেশনাল চক্রকে তিনি কৌশলগতভাবে পরিচালনা করছেন, যা ভবিষ্যৎ দেশীয় ও আন্তর্জাতিক বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আকিজে যোগদানের আগে মোস্তাফিজুর রহমান AUX RAC-এর কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে স্বল্প সময়েই বিক্রয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া তার অন্যতম বড় সাফল্য। শক্তিশালী সেলস প্ল্যানিং, চ্যানেল ডেভেলপমেন্ট ও কাস্টমার-ড্রিভেন কৌশল প্রণয়নে তার দক্ষতা প্রতিষ্ঠানের বাজার অবস্থানকে দ্রুত শক্তিশালী করে। AUX-এর মতো প্রতিযোগিতাপূর্ণ সেক্টরে এমন অর্জন তার নেতৃত্বগুণ এবং বাস্তবায়ন সক্ষমতারই প্রমাণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে Zaynax Group-এ ক্যাটাগরি হেড হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অ্যানালিটিক্স, পূর্বাভাস, ভেন্ডর ম্যানেজমেন্ট ও ক্যাটাগরি পারফরম্যান্স উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য দেখান। তার নেতৃত্বে বাজার-সমন্বয় সক্ষমতা বৃদ্ধি পায়, যা সংগঠনের একাধিক ক্যাটাগরিতে পারফরম্যান্স উন্নয়নকে ত্বরান্বিত করে।

নিজের কর্মজীবনের প্রতিটি ধাপেই তিনি দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি, টেকসই গ্রোথ এবং বাজার-চালিত ইনোভেশনে বিশ্বাসী। কৌশলগত নেতৃত্ব, অপারেশনাল দক্ষতা এবং ভোক্তা-কেন্দ্রিক চিন্তাভাবনার সমন্বয় তার কাজের মূল ভিত্তি। সিওও হিসেবে তার নিয়োগ আকিজ গ্রুপের ইলেকট্রনিক্স ডিভিশনের ভবিষ্যৎ রূপান্তর পরিকল্পনাকে আরো সুদৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।

আকিজ গ্রুপ ইতোমধ্যে দেশীয় ইলেকট্রনিক্স বাজারে নতুন করে নিজেদের অবস্থান গঠন করছে। এই প্রেক্ষাপটে মো. মোস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং পণ্যের বৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন আনবে- যা দেশের ইলেকট্রনিক্স বাজারে নতুন প্রতিযোগিতামূলক ভারসাম্য তৈরি করতে পারে।

শেয়ার করুন:-

অর্থনীতি

দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান

Published

on

ব্লক

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিপিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তেলের সরবরাহ নিশ্চিত করতে আমরা বিকল্প বাজার খোঁজার বিষয়েও ভাবছি। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। বর্তমানে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ দিনের মজুত রয়েছে বলে তিনি জানান।

জ্বালানি তেলের বর্তমান মজুত তালিকা: 

  • ডিজেল মজুত রয়েছে ২ লাখ ১৪ হাজার মেট্রিক টন, এর মধ্যে ব্যবহারযোগ্য মজুত রয়েছে ১ লাখ ৬৪ হাজার মেট্রিক টন।
  • অকটেন মজুত রয়েছে ৩৭ হাজার মেট্রিক টন, এর মধ্যে ব্যবহারযোগ্য মজুত রয়েছে ৩৪ হাজার মেট্রিক টন।
  • পেট্রোল মজুত রয়েছে ২১ হাজার মেট্রিক টন, এর মধ্যে ব্যবহারযোগ্য মজুত রয়েছে ১৯ হাজার মেট্রিক টন
  • ফার্নেস অয়েল মজুত রয়েছে ৮৫ হাজার মেট্রিক টন, এর মধ্যে ব্যবহারযোগ্য মজুত রয়েছে ৭৬ হাজার মেট্রিক টন।
  • জেট এ-১ মজুত রয়েছে ৬০ হাজার মেট্রিক টন, এর মধ্যে ব্যবহারযোগ্য মজুত রয়েছে ৫৫ হাজার মেট্রিক টন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

২০২৬ সালে ৫% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস এইচএসবিসির

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

ব্লক

বিগত কয়েক বছরের নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্বেও বাংলাদেশ তার অর্থনৈতিক দৃঢ়তা বজায় রাখতে সক্ষম হয়েছে। এইচএসবিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ এবং পরবর্তী বছরে তা ৫.৫ শতাংশ হতে পারে। তবে ২০৪০ সালের মধ্যে ‘এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি’ হওয়ার যে স্বপ্ন বাংলাদেশ দেখছে, তা অর্জনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে দেশের শক্তিশালী বেসরকারি খাত।

সোমবার (২মার্চ) এইচএসবিসি আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড দি ওয়ার্ল্ড: ইকোনমিক প্রস্পেক্টস্ ফর ২০২৬ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য ও সম্ভাবনা তুলে ধরা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে জুমের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচএসবিসি গ্লোবাল রিসার্চের চিফ এশিয়া ইকোনমিস্ট ও কো-হেড ফ্রেডরিক নিউম্যান।
অনুষ্ঠানটিতে বৈশ্বিক এবং এশিয়ার বাজারগুলোর সর্বশেষ খবর তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করা হয়। এছাড়া এইচএসবিসি বাংলাদেশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিগনেশ রূপারেল এইচএসবিসি গ্রুপের সর্বশেষ ফলাফল এবং বিশ্বজুড়ে ব্যাংকটির সক্ষমতা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি কাউসার আলম এবং এইচএসবিসি বাংলাদেশের সিইও মো: মাহবুব উর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের সিএফও, স্টেকহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগ ও রপ্তানির পূর্বাভাসে ফ্রেডরিক নিউম্যান তাঁর বক্তব্যে বলেন, ২০২৬ ক্যালেন্ডার বছরে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ৪.১ শতাংশ হতে পারে। আনুষ্ঠানিক চ্যানেলে আস্থা বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, যা মূল্যস্ফীতি প্রশমনের পাশাপাশি ব্যক্তিগত ভোগব্যয়কে ত্বরান্বিত করবে। তবে বিনিয়োগের গতি অনেকাংশে নির্ভর করবে নতুন সরকার আইনশৃঙ্খলা জোরদার এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কতটা সফল হয় তার ওপর।

এলডিসি উত্তরণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রসঙ্গে নিউম্যান বলেন, এই লক্ষ্য অর্জনে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন জরুরি। বিশেষ করে মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক চাহিদা হ্রাসের ঝুঁকি থাকায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনা ত্বরান্বিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, “নতুন সরকারের সামনে এখন সংস্কার এগিয়ে নেওয়ার স্পষ্ট ম্যান্ডেট রয়েছে। তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে নতুন অধ্যায়ের সূচনা করতে হবে।’

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন অনুষ্ঠানে আইসিএমএবির প্রেসিডেন্ট ও সেভেন রিংস সিমেন্টের সিএফও কাউসার আলম (এফসিএমএ) বলেন, ‘অনুকূল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং শক্তিশালী বেসরকারি খাতের ওপর ভিত্তি করে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার বিপুল সম্ভাবনা রাখে।’

এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশ যখন সংস্কার ও প্রবৃদ্ধির নতুন অধ্যায়ে প্রবেশ করছে, তখন এইচএসবিসির ভূমিকা হলো স্থানীয় আকাঙ্খাকে বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করা। এইচএসবিসি বাংলাদেশের সিএফও জিগনেশ রূপারেল ব্যাংকটির বৈশ্বিক সক্ষমতা ও বার্ষিক ফলাফল তুলে ধরেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সিএফও ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

ব্যাংক এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের

Published

on

ব্লক

দেশের ব্যাংক খাতের সংস্কার ও গতিশীলতা ফেরাতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

২০২৪ সালের শুরুতে দেশে কর্মহীন মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু বছরের শেষের দিকে তা বৃদ্ধি পায়। জুলাই মাসের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগ কমে যায় এবং কর্মদক্ষ মানুষও কর্মহীনতার তালিকায় যুক্ত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমন পরিস্থিতিতে বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে নতুন সরকারের ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য পূরণে উদ্যোক্তা সৃষ্টি এবং রফতানিতে গতিশীলতা ফেরাতে ব্যাংকগুলোকে কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ দেন গভর্নর মোস্তাকুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এবিবি সভাপতি এবং কয়েকটি ব্যাংকের এমডিদের সঙ্গে এই সাক্ষাতে গভর্নর ব্যাংকারদের রাজনৈতিক চাপমুক্তভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া পাঁচটি ব্যাংক মার্জার ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ ব্যাংক সংস্কার কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বস্ত করেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়া হলো।

গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

আবারও দাম বেড়ে স্বর্ণ-রুপা বিক্রি হচ্ছে নতুন দরে, কোনটির ভরি কত?

Published

on

ব্লক

দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। সব রেকর্ড ভেঙে এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এবার ভরিতে মূল্যবান ধাতুটির দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। একই সঙ্গে রুপার দাম ১৭৫ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার নতুন দর ঘোষণা করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ ২৮ ফেব্রুয়ারি রাতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল ১ মার্চ থেকে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ১৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২১ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ

Published

on

ব্লক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পদত্যাগপত্রটি গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার3 minutes ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্লক ব্লক
পুঁজিবাজার16 minutes ago

দরপতনের শীর্ষে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং...

ব্লক ব্লক
পুঁজিবাজার30 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার56 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৮৮৫ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

পদত্যাগ নয়; কমিশন বৈঠক করবেন বিএসইসি চেয়ারম্যান

কমিশন মিটিং আহ্বান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ। নিয়মিত সভার অংশ হিসেবে...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

পাইওনিয়র ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
পুঁজিবাজার3 minutes ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার16 minutes ago

দরপতনের শীর্ষে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি

ব্লক
পুঁজিবাজার30 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

ব্লক
পুঁজিবাজার56 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে তেল পরিবহন খরচ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৮৮৫ কোটি টাকা

ব্লক
জাতীয়1 hour ago

চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

খামেনির অনুপস্থিতিতে ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত কে এই লারিজানি?

ব্লক
আইন-আদালত2 hours ago

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ব্লক
অর্থনীতি2 hours ago

দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান

ব্লক
পুঁজিবাজার3 minutes ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার16 minutes ago

দরপতনের শীর্ষে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি

ব্লক
পুঁজিবাজার30 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

ব্লক
পুঁজিবাজার56 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে তেল পরিবহন খরচ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৮৮৫ কোটি টাকা

ব্লক
জাতীয়1 hour ago

চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

খামেনির অনুপস্থিতিতে ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত কে এই লারিজানি?

ব্লক
আইন-আদালত2 hours ago

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ব্লক
অর্থনীতি2 hours ago

দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান

ব্লক
পুঁজিবাজার3 minutes ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার16 minutes ago

দরপতনের শীর্ষে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি

ব্লক
পুঁজিবাজার30 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

ব্লক
পুঁজিবাজার56 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে তেল পরিবহন খরচ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৮৮৫ কোটি টাকা

ব্লক
জাতীয়1 hour ago

চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

খামেনির অনুপস্থিতিতে ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত কে এই লারিজানি?

ব্লক
আইন-আদালত2 hours ago

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ব্লক
অর্থনীতি2 hours ago

দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান