Connect with us

রাজনীতি

‘খোদাদ্রোহীদের বয়কট করুন’-এনসিপি থেকে বহিষ্কৃত ইফতির মন্তব্য

Published

on

পর্ষদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও রাজনৈতিক আদর্শবিরোধী অবস্থান নেয়ার অভিযোগে ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এবার এ নিয়ে মুখ খুলেছেন ইফতি। তিনি বলেছেন, ‌‘যাদের কাছে বাউলের সম্মান বেশি, এমন খোদাদ্রোহীদের বয়কট করুন।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পোস্টে তিনি লেখেন, আমি ফাইয়াজ ইফতি ফেসবুকে কি পোস্ট দেই না দেই সেটা কোনো ফ্যাক্ট না সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত বিষয়। যারা ভালো কাজ করে আমি সবাইকে নিয়ে পোস্ট দেই।যেমন জামায়াত ভালো কাজ করলে তাদের নিয়েও পোস্ট দেই,খারাপ কাজ করলে তাদের নিয়ে সমালোচনাও করি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সো আমাকে জামায়াত শিবির ট্যাগিং করার কোনো দরকার নেই।বিএনপির ক্ষেত্ররেও সেইম, বিএনপি ভালো কাজ করলে সেটাও তুলে ধরি। প্রয়োজন হলে আমার প্রোফাইলটা ঘুরে দেখতে পারেন..

তিনি লেখেন, আমি একটা নতুন দলের সঙ্গে যুক্ত ছিলাম। সেই দল থেকে আমাকে রাতে অব্যাহতি দেওয়া হয়েছে, কেননা সেই দল আমার আল্লাহ তায়ালা কে নিয়ে কটূক্তি করা ব্যক্তির পক্ষে বিবৃতি দিয়েছে এবং আমি সেটার প্রতিবাদ জানিয়েছি এই অপরাধে। এখন আবার অনেকে বলছে আমি জামায়াত নিয়ে পোষ্ট করায় আমাকে বহিষ্কার করেছে। আমি এই জামায়াতসহ অন্যান্য দল নিয়ে পোস্ট দেই অনেক আগে থেকেই কই তখন বহিষ্কার কই ছিলো? এখন কেনো বহিষ্কার করার খায়েশ জাগলো..

তিনি আরও লেখেন, কানে আসা কিছু তথ্য মোতাবেক জানা যাচ্ছে গতকাল সন্ধ্যায় জায়মা রহমানকে ইন্ডিকেট করে নারী নেতৃত্ব আর চাই না একটা মন্তব্য করা হয়েছিল আমার আইডি থেকে এটা বলার কারণে যদি অব্যাহতি হয়, তাহলে নাসির পাটোয়ারী তো খোদ তারেক রহমানকে নিয়ে কত বাজে কথা বলে সেটা নিয়ে তো কোনো সমস্যা হয় না। তাছাড়া হাসনাত আব্দুল্লাহ ভাই নিজেই বলছেন, ‘মত প্রকাশের সাথে দ্বিমত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।’ যাই হোক, বাউল নিয়ে পোস্টের কয়েক ঘণ্টা পর নোটিশ দিলে মানুষ দুইয়ে দুইয়ে চার মেলাবেই।

বহিষ্কার আদেশ পেয়ে আনন্দিত জানিয়ে তিনি আরও লেখেন, সর্বশেষ আমার কাছে সবার আগে আমার ধর্ম ইসলাম,আল্লাহ তায়ালা এবং তার রাসূল। আমি আমার আল্লাহ তায়ালা এবং তার রাসূল এর জন্য সবকিছু ত্যাগ করতে রাজি। এই দল এই পদ আমার প্রয়োজন নাই।আমি এই বহিষ্কার পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি এই বহিষ্কার আদেশ পাওয়ার সাথে সাথেই ‘আলহামদুলিল্লাহ’ পড়েছি। আমার আল্লাহ এবং তার রাসূল কে নিয়ে কেউ কটূক্তি করবে এবং সেটার পক্ষে কেউ বিবৃতি দেবে এটা আমি ফাইয়াজ ইফতি মেনে নেব না। আল্লাহ তাআলা কে নিয়ে কটূক্তি করা ব্যক্তির পক্ষে যেইদল বিবৃতি দেয়। আমি তাদের সাথে নেই। গুড বাই।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, সেই নতুন দলকে কোনোকিছুর বিনিময়ে নয় জাস্ট ভালোবেসে অনেক প্রমোট করেছি আর নয়। আল্লাহ তায়ালা কে নিয়ে কটূক্তি করা ব্যক্তির পক্ষে যারা বিবৃতি দেয় এদের ধ্বংস অনিবার্য। আমার আল্লাহ তায়ালা এবং তার রাসূল এর প্রশ্নে নো কম্প্রোমাইজ, নো মার্সি। যাদের কাছে আল্লাহ তায়ালার সম্মানের চেয়ে আল্লাহ তা”লা কে নিয়ে কটূক্তি করা বাউলের সম্মান বেশি এমন খোদাদ্রোহীদের বয়কট করুন।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Published

on

পর্ষদ

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টায় বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি; ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম, এমপি; এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংসদীয় গণতন্ত্র সুসংহত করা, জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে মতবিনিময় হয়। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে।

বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, দেশে টেকসই পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার জরুরি, যাতে ভবিষ্যতে একদলীয় শাসনব্যবস্থা ফিরে না আসে।

এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তালিকায় যারা

Published

on

পর্ষদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৮ প্রার্থীকে মনোনীত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যে। এছাড়াও এনসিপিসহ অন্যান্য দল থেকে ৫ জনকে তালিকায় রাখা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মনোনয়ন তালিকায় যারা আছেন-

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১. কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা,
২. সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম
৩. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি
৪. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ
৫. মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু,
৬. সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা
৭. বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ
৮. খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার
৯. এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন
১০. নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু
১১. জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান
১২. বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম
১৩. জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

আ.লীগের সবচেয়ে বড় দুই অপরাধ কী, জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

Published

on

পর্ষদ

‘আওয়ামী লীগ সরকারের কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন। যে টাকা দেয়, তাকে পদ-পদবি দেন। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেল। একজন মন্ত্রী হিসেবে কিংবা পরে এমপি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও সীমিত হয়ে গেল।’—এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সম্পত্তি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা ভাষার টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন আব্দুল মোমেন। এ সময় তিনি তৎকালীন সরকারের শেষ সময়ের কিছু তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এসব কথা বলেন। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল আপনার চোখে কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো, কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন। যে টাকা দেয়, তাকে পদ-পদবি দেন। আর জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেল। আমার সরকার সরকারি কর্মচারীর ওপর খুব বেশি নির্ভরশীল হলো। ওরা যা বলে তা-ই করে। একজন মন্ত্রী হিসেবে কিংবা পরবর্তীতে এমপি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও আমাদের সীমিত হয়ে গেল।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি অফিসাররা অ্যাপয়েন্টমেন্ট দেন, একটা না একটা বাহানা দিয়ে তিনারা সহজে (অ্যাপয়েন্টমেন্ট) দেন না। আর আমরা যারা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী মাঝেমধ্যে কোনো জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, আর উনি সারমন (উপদেশমূলক বাণী) দেন, আমরা এক পাশে থেকে শুনি। তারপর যখন উনি বক্তৃতা শেষ করেন, তখন আমাদের রাজনীতিবিদরা ওনার সঙ্গে কথা বলার জন্য সামনে অগ্রসর হলে সেই এসএসএফের লোক ২৫ ফুট দূরে, দূর দূর করে সরায়ে দেয়। ফলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু বলা যে, আমরা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই করাপশন, এগুলো পাবলিক কী মনে করতেছে, সেটা বলার সুযোগ আমাদের কমে গেল।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Published

on

পর্ষদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিন সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ

Published

on

পর্ষদ

অতীতে ছাত্রলীগ করলেও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া যাবে, তবে অপরাধে জড়িতদের জন্য দলটির দরজা বন্ধ— এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অপরাধীরা কখনোই এনসিপিতে যোগ দিতে পারবেন না।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ— যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। বরং কেউ যখন এনসিপিতে যোগ দেবেন, তখন থেকেই তিনি দলের আদর্শ ধারণ করে একজন সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী, তাদের নিয়েই দল সামনে এগোতে চায়। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর রাজনীতি বিনির্মাণই এনসিপির লক্ষ্য।

তিনি আরও বলেন, আজ যারা দলে যোগ দিচ্ছেন, তারা এতদিনও একই আদর্শে বিশ্বাসী ছিলেন, শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এখন আনুষ্ঠানিকভাবে সবাই একত্রিত হচ্ছেন। তিনি সারাদেশের তরুণসহ সব বয়সী মানুষকে এনসিপিতে যোগ দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

এনসিপির আহ্বায়ক বলেন, দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার3 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু এগ্রো

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার7 minutes ago

এসবিএসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা ৩০...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার10 minutes ago

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টা অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার14 minutes ago

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল বিকাল ৩টা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার17 minutes ago

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার21 minutes ago

বিডি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার25 minutes ago

মিথুন নিটিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল দুপুর...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
পুঁজিবাজার3 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু এগ্রো

পর্ষদ
পুঁজিবাজার7 minutes ago

এসবিএসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার10 minutes ago

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার14 minutes ago

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার17 minutes ago

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার21 minutes ago

বিডি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার25 minutes ago

মিথুন নিটিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বঙ্গজ

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

মিউচুয়াল ট্রাস্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কনফিডেন্স সিমেন্ট

পর্ষদ
পুঁজিবাজার3 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু এগ্রো

পর্ষদ
পুঁজিবাজার7 minutes ago

এসবিএসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার10 minutes ago

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার14 minutes ago

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার17 minutes ago

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার21 minutes ago

বিডি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার25 minutes ago

মিথুন নিটিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বঙ্গজ

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

মিউচুয়াল ট্রাস্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কনফিডেন্স সিমেন্ট

পর্ষদ
পুঁজিবাজার3 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু এগ্রো

পর্ষদ
পুঁজিবাজার7 minutes ago

এসবিএসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার10 minutes ago

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার14 minutes ago

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার17 minutes ago

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার21 minutes ago

বিডি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার25 minutes ago

মিথুন নিটিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বঙ্গজ

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

মিউচুয়াল ট্রাস্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কনফিডেন্স সিমেন্ট