Connect with us

জাতীয়

ভূমিকম্পে পর চলছে মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নিরূপণ

Published

on

পিপলস

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। এতে মেট্রোরেলের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করার কাজ শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে জনপ্রিয় এই গণপরিবহণের বিভিন্ন পিলার পরীক্ষা করছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের ৪৪৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড যাচাই করতে দেখা যায় জাপানি ও বাংলাদেশি প্রকৌশলীদের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এবিষয়ে ডিএমটিসিএলের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, কিছুদিন আগে এর পাশের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হওয়ায় তারা ৪২৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড নিয়ে বিশেষভাবে সতর্ক। তাই ভূমিকম্পের পর এটি ঠিক আছে কি না, তা নিশ্চিত করার জন্য জাপানি প্রকৌশলীরা পরীক্ষা করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যাচাইকাজে যুক্ত জাপানি প্রকৌশলী কিয়ামুরা সান বলেন, সব কিছু ঠিকঠাক আছে, এটা কেবল আমাদের রুটিন চেক। একটু আগেই ভূমিকম্প হয়েছে তাই সতর্কতার অংশ হিসেবে আমরা এটা চেক করতে এসেছি।

গত ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন।

এর আগে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এতে রাজধানীর বংশাল এলাকায় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন:-

জাতীয়

বিদ্যুৎ ঘাটতিতে ঢাকায় লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

Published

on

পিপলস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং করতে বাধ্য হচ্ছে সরকার। রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে তিনি এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাতে সেচব্যবস্থা সচল রাখা এবং শহর-গ্রামের বৈষম্য কমাতেই ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং করা হচ্ছে, যাতে গ্রামাঞ্চলের কৃষকরা পর্যাপ্ত বিদ্যুৎ পান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গ্রামের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন পর্যাপ্ত বিদ্যুৎ পায়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট অথচ উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। অর্থাৎ দিনে ২ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি; তাই লোডিশেডিং করতে বাধ্য হতে হচ্ছে।

জ্বালানি সংকট নিরসনে সরকারি-বিরোধী দল এক হয়েছে জানিয়ে অমিত বলেন, ‘গতকাল জ্বালানি বিষয় নিয়ে সরকারি দল এবং বিরোধী দল বিশদ আলোচনা করেছে।

এই আলোচনার সবচেয়ে বড় অর্জন যে টোন সেট হয়েছে, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করার। যার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এটা জাতির জন্য নতুন পথের দিশা হয়ে থাকবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করার জন্য বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে পরামর্শ গ্রহণ করেছি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল

Published

on

পিপলস

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ্ট টার্মিনালে এ চালান আসে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার রাতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে। এ নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার টন, আর এ বছরে ৩৫ হাজার টন ডিজেল এলো। চলতি এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন জ্বালানি আনার কথা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল এসেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার টন জ্বালানি তেল ডিজেল এসে পৌঁছায়। পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়। এরপর সেখান থেকে রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এ তিন কোম্পানিতে এই তেল সরবরাহ করা হয়।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্নভাবে সারা বছর ডিজেল সরবরাহ রাখতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে জ্বালানি তেল (ডিজেল) সরবরাহ করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূ-গর্ভস্থ এই পাইপলাইন স্থাপনের কার্যক্রম শুরু হয়। ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়।

দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে এবং বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা যাবে। পরে ব্যবহার, খরচ ও চাহিদা অনুযায়ী আমদানির পরিমাণ বাড়ানো হবে। এই পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ টন তেল ভারত থেকে আমদানি করা সম্ভব বলেও বিপিসির পক্ষ থেকে জানানো হয়। আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল আসতে সময় লাগত ৬ থেকে ৭ দিন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নতুন বছরে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

Published

on

পিপলস

চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশকিছু সিদ্ধান্ত জানিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

Published

on

পিপলস

সরকার ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে একই দিন আরেক প্রজ্ঞাপনে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে নিয়োগ দেয়া হয়।

ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি

Published

on

পিপলস

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইসি সূত্র জানায়, বিএনপি জোটের ৩৬ প্রার্থীর সব মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। একই সঙ্গে স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দেওয়া তিন প্রার্থী, মাহবুবা রহমান, শারমিন আক্তার ও মেহেরুন নেছার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৬ এপ্রিলের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে এনসিপি নেত্রী মনিরা শারমিনকে প্রয়োজনীয় নথি জমা দিতে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

গত সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন।

তারা হলেন-সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

ঘোষিত তফসিল অনুযায়ী-মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই। ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল করা শুরু হয়ে এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পিপলস পিপলস
পুঁজিবাজার31 minutes ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

পিপলস পিপলস
পুঁজিবাজার36 minutes ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

পিপলস পিপলস
পুঁজিবাজার52 minutes ago

এনার্জিপ্যাক পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

পিপলস পিপলস
পুঁজিবাজার59 minutes ago

আইপিও অর্থের ব্যবহারে প্রকৃত উপযোগিতা যাচাই জরুরি: তপন চৌধুরী

পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার প্রকৃত উপযোগিতা ও প্রকল্পের লাভজনকতা যাচাই করা জরুরি বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল ডিপোজিটরি...

পিপলস পিপলস
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো জাহিন স্পিনিং

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

পিপলস পিপলস
পুঁজিবাজার1 hour ago

একমি ল্যাবরেটরিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টা ৩০...

পিপলস পিপলস
পুঁজিবাজার1 hour ago

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টা ৩০...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পিপলস
আন্তর্জাতিক16 seconds ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

পিপলস
অর্থনীতি14 minutes ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

পিপলস
পুঁজিবাজার31 minutes ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পিপলস
পুঁজিবাজার36 minutes ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পিপলস
কর্পোরেট সংবাদ44 minutes ago

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

পিপলস
পুঁজিবাজার52 minutes ago

এনার্জিপ্যাক পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পিপলস
পুঁজিবাজার59 minutes ago

আইপিও অর্থের ব্যবহারে প্রকৃত উপযোগিতা যাচাই জরুরি: তপন চৌধুরী

পিপলস
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো জাহিন স্পিনিং

পিপলস
পুঁজিবাজার1 hour ago

একমি ল্যাবরেটরিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পিপলস
পুঁজিবাজার1 hour ago

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পিপলস
আন্তর্জাতিক16 seconds ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

পিপলস
অর্থনীতি14 minutes ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

পিপলস
পুঁজিবাজার31 minutes ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পিপলস
পুঁজিবাজার36 minutes ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পিপলস
কর্পোরেট সংবাদ44 minutes ago

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

পিপলস
পুঁজিবাজার52 minutes ago

এনার্জিপ্যাক পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পিপলস
পুঁজিবাজার59 minutes ago

আইপিও অর্থের ব্যবহারে প্রকৃত উপযোগিতা যাচাই জরুরি: তপন চৌধুরী

পিপলস
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো জাহিন স্পিনিং

পিপলস
পুঁজিবাজার1 hour ago

একমি ল্যাবরেটরিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পিপলস
পুঁজিবাজার1 hour ago

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পিপলস
আন্তর্জাতিক16 seconds ago

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার

পিপলস
অর্থনীতি14 minutes ago

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি

পিপলস
পুঁজিবাজার31 minutes ago

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পিপলস
পুঁজিবাজার36 minutes ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পিপলস
কর্পোরেট সংবাদ44 minutes ago

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

পিপলস
পুঁজিবাজার52 minutes ago

এনার্জিপ্যাক পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পিপলস
পুঁজিবাজার59 minutes ago

আইপিও অর্থের ব্যবহারে প্রকৃত উপযোগিতা যাচাই জরুরি: তপন চৌধুরী

পিপলস
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো জাহিন স্পিনিং

পিপলস
পুঁজিবাজার1 hour ago

একমি ল্যাবরেটরিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পিপলস
পুঁজিবাজার1 hour ago

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা