জাতীয়
ভোলার গ্যাস দেশের কাজে লাগানো হবে: শিল্প উপদেষ্টা
ভোলার গ্যাস সম্পদকে সারাদেশের কাজে লাগাতে চায় সরকার এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য জেলায় তো এত গ্যাস পাওয়া যাচ্ছে না। ভোলার সেই গ্যাস আমরা দেশের কাজে লাগাবো। ভোলার গ্যাস দিয়ে সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। তার সম্ভাব্যতা যাচাই চলছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রস্তাবিত দুটি স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে পরিদর্শনে আরও ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফওজুল করিম খান ও বাণিজ্য, বস্ত ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
জাতীয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রির দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ এক সূত্র।
এমএন
জাতীয়
বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট থেকে বিজয়ী প্রার্থীরা। এবার নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পালা। এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, মোহাম্মদ আমিনুর রশীদ (টেকনোক্রেট), খলিলুর রহমান (টেকনোক্রেট)।
নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্রেট)।
এমএন
জাতীয়
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করতে যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা-
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এমএন
জাতীয়
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করতে যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আবু জাফর জাহিদ হোসেন, খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ, আফরোজা রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, কায়সার সাখাওয়াত হোসেন, জাকির আলম, শেখ রবিউল আলম।
জাতীয়
দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ছয় সদস্যরা শপথ নিয়েছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারা শপথ নেন। সংসদ সদস্যের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে এনসিপির সূত্র জানায়, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছিলেন তারা।
একই কারণে জামায়াত সকালে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা জানায়। তবে দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় জামায়াত।
এমএন



