Connect with us

জাতীয়

১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Published

on

ঢাকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, এখানে বড় ধরনের আলোচনা হয়েছে, যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতা দরকার। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উপদেষ্টা বলেন, ১৩ নভেম্বর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। এরা একটা শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো আশঙ্কা এখানে নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা অনেক সময় বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এজন্য আমরা তাদেরও অনুরোধ করবো, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।

আগামী ১৩ নভেম্বর ঘিরে বিশেষ কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‌শক্ত অবস্থানের জন্য আপনারা দেখেছেন আমাদের টহল বাড়ানো হয়েছে। কেপিআই-গুলোর (গুরুত্বপূর্ণ স্থাপনা) নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তায় তেল বিক্রি করা বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, ‘(নির্বাচনের দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য) বডি ওর্ন ক্যামেরার ব্যাপারে আলাপ হয়েছে, কাল বা পরশুর মধ্যে হয়তো ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।’

অনেক সন্ত্রাসী জেল থেকে বের হয়েছে, তারা এই সময় সক্রিয় হয়ে উঠতে পারে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, সন্ত্রাসী যারা জেল থেকে বের হচ্ছে, তারা অন্য ধরনের কোন কর্মকাণ্ড করলে তাদের আবার আইনের আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে।

পুরান ঢাকায় গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি মোটামুটি ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলো তাদের প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। হয়তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা হয়তো দু-একটা রিহার্সেলও দিব।

নির্বাচনের দায়িত্বে পুলিশ প্রায় দেড় লাখ সেনাবাহিনী এক লাখের মতো, বিজিবি ৩৫ হাজার, সাড়ে পাঁচ লাখের মতো আনসার, নৌবাহিনীর সদস্য সাড়ে চার হাজার, কোস্টগার্ড চার হাজারের মতো থাকতে পারে বলেও জানান তিনি।

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান আছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটাকে আরও বেগবান করা হবে। যেহেতু কিছু কিছু অস্ত্র এখনো রয়ে গেছে বাইরে, এগুলো যাতে খুব তাড়াতাড়ি উদ্ধার করতে পারি, সেজন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।’

মিয়ানমারের দিক থেকে ইয়াবা আসা একটু কমেছে দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তারপর আমি বলব মাদক প্রতিরোধ অতটা আশাব্যঞ্জন নয়। গ্রামে-গঞ্জেও এই জিনিসটি ছড়িয়ে পড়েছে। মাদক সমাজ থেকে দূর করা আমাদের সবার দায়িত্ব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিন বন্ধ থাকবে। এই তেল দিয়েও অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলায়।

‘কেপিআইগুলোতে (গুরুত্বপূর্ণ স্থাপনা) নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রো রেল এলাকা ,ট্রাইব্যুনাল এসব এলাকায়।’

নির্বাচন সামনে রেখে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা যাতে দেশে ঢুকতে না পারে, সেই বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই সীমান্তরক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোন সন্ত্রাসী যাতে দেশে সন্ত্রাস করতে না পারে, বাইর থেকেও যাতে না আসতে পারে।

বিমানবন্দর থেকে অস্ত্র খোয়া যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে একটা তদন্ত কমিটি আছে। তদন্তের পরে আমরা বলতে পারব সেখানে কী হয়েছে। এর আগে আমাদের পক্ষে বলা সম্ভব নয়।

সন্দেহভাজনদের আপনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বলেছেন, এতে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়বে কি না- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনার ছেলেও যদি একটু দুষ্টামি করে আপনি তারে শাসন করেন না? শাসন করতে গেলে কি সমাজে অস্থিরতা বেড়ে গেল? আপনার কাছে যদি সন্দেহভাজন মনে হয়, কেউ যদি দুষ্কৃতিকারী হয় তাকে আপনি ধরবেন। সাধারণ মানুষ জানে না কে সমাজের মধ্যে ঝামেলা করতেছে।

শেয়ার করুন:-

জাতীয়

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

Published

on

ঢাকা

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে বন্যার শঙ্কা জোরালো হয়ে উঠেছে। বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে সাতটি নদীর একাধিক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব পড়েছে হাওর এলাকার নদীগুলোতে। এতে কয়েকটি জেলার গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংস্থাটি জানায়, নেত্রকোনার জারিয়াজঞ্জাইল ও হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে নদীগুলোর পানি দ্রুত বাড়তে শুরু করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সকাল ৯টার তথ্যানুযায়ী, হাওর বেসিনের তিন জেলার সাতটি নদীর আটটি পর্যবেক্ষণ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের নলজুর নদী, নেত্রকোনার ধনু-বাউলাই, সোমেশ্বরী ও ভুগাই-কংশ নদী এবং মগরা নদীর বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমা ছাড়িয়েছে।

অন্যদিকে হবিগঞ্জের কালনি ও সুতাং নদীর পানিও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। যদিও কিছু নদীতে পানি সামান্য কমেছে, তবুও সার্বিকভাবে হাওর অঞ্চলে পানির স্তর ধীরগতিতে বাড়ছে বলে জানানো হয়েছে।

এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পানির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’: ডিএমপি

Published

on

ঢাকা

রাজধানীতে চাঁদাবাজি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বিশেষ অভিযান জোরদার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কেউ অপরাধীর পক্ষে তদবির করলে তাকেও অপরাধী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, শুক্রবার থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে চাঁদাবাজ, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। তবে, আমাদের মূল গুরুত্ব থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে। অপরাধ দমনের অংশ হিসেবে ডিএমপি চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে একটি ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য একটাই— অপরাধীদের নির্মূল করা, নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং ঢাকা মহানগরীকে আরও নিরাপদ নগরীতে পরিণত করা।

মো. সরওয়ার বলেন, বিভিন্ন কাঁচাবাজার, বড় মার্কেট, টার্মিনাল, ব্যবসায়িক কেন্দ্র এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ ঝটিকা অভিযান পরিচালিত হচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা পুলিশ, ডিবি এবং সিটিটিসি টিম যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং ৯৪ জন সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে, যা আদালতে উপস্থাপন করা হবে।

মাদকবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ‘শনিবার ৮০ কেজি গাঁজা উদ্ধারসহ গত এক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। আগে যেখানে ছোট পরিমাণের মাদকসেবী বা বিক্রেতাদের গ্রেপ্তার করা হতো, গত কয়েক সপ্তাহে বড় বড় মাদকের চালান জব্দ করা হয়েছে। অভিযানে সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পেছনে থাকা গডফাদারদের চিহ্নিত করে মানি লন্ডারিংসহ অন্যান্য মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

এলাকাভিত্তিক নিরাপত্তা জোরদার এবং নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বসিলা এবং কারওয়ান বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান কমিশনার। তিনি বলেন, ‘আরও কয়েকটি জায়গায় শিগগিরই পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলছে। নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান আছে, যাতে দ্রুত আসামি শনাক্ত এবং অপরাধ প্রতিরোধ করা যায়।’

সন্দেহজনক ব্যক্তি, চাঁদাবাজ, মাদক বা অনলাইন জুয়া ও প্রতারণা সংক্রান্ত তথ্য পুলিশকে দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘অপরাধী যেই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচ্য নয়; তাকে আইনের আওতায় আসতেই হবে। চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়াড়ি ও প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

তদবির সংস্কৃতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বিভিন্ন অপরাধীকে ছাড়ানোর জন্য যদি কেউ তদবির করে, কোনোক্রমেই সেই তদবির গ্রহণ করা হবে না। ধরে নেওয়া হবে, যারা তদবির করবে তারাও এই অপরাধী চক্রের সাথে জড়িত। অতএব, এ ক্ষেত্রে ডিএমপির অবস্থান ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা)।”

চাঁদাবাজদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, চাঁদাবাজ শুধুই চাঁদাবাজ। তাদের পরিচয় বা অন্য কিছু আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো সে চাঁদাবাজি করে, অপরাধ করে। সে যেই হোক, আমাদের কাছে অপরাধী। যারা চাঁদাবাজ, তাদেরকে আমরা গ্রেপ্তার করছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অভিযানে শুধু থানা পুলিশ নয়, পাশাপাশি ডিবি এবং সিটিটিসি-ও কাজ করছে। আসামিদের তালিকা তিন সংস্থার কাছে এবং র‍্যাবের কাছেও আছে। অপরাধী কোনো না কোনোভাবে ধরা পড়বেই। আমরা তাকে চাঁদাবাজির স্থান থেকে, তার বাড়ি থেকে, এমনকি সে যদি দিনাজপুর বা রংপুরেও পালিয়ে যায়, সেখান থেকেও ধরে নিয়ে আসব। ওদের পার পাওয়ার কোনো উপায় নেই।

চাঁদাবাজদের তালিকার বিষয়ে তিনি বলেন, এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ৫৮ জন তালিকাভুক্ত অপরাধী। এর বাইরে ৯৪ জনকে ধরা হয়েছে, যারা তালিকায় ছিল না কিন্তু চাঁদাবাজিতে জড়িত। এই ৯৪ জনের নামও এখন তালিকায় উঠে যাবে।

শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বলা যায়, এখন তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। তবে কিছু মিডিয়াম লেভেল (মাঝারি সারির) বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাসী কাজ করে। তারা নিজেদের মধ্যে মারামারি করলেও জনসাধারণের ওপর আক্রমণের ঘটনা তেমন নেই। তারপরও আমরা তাদেরকে মনিটরিং করছি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বসিলায় ১০০ সদস্যবিশিষ্ট একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ৬৬ জন সদস্য থাকে। তাদের দিয়ে দিনে-রাতে যেকোনো সময় যেকোনো জায়গায় ‘ব্লক রেইড’ দেওয়া হচ্ছে। মোহাম্মদপুরে আরও দুটি ক্যাম্প আছে। এ ছাড়া মোহাম্মদপুরে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে এবং রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন

Published

on

ঢাকা

রাজধানীতে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এবারের উদ্বোধনী আয়োজন ঘিরে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নিজ দফতর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশে রওনা দেন। দূরত্ব খুব বেশি না হলেও তার এ পদযাত্রা উপস্থিত মানুষের দৃষ্টি কাড়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাস্তার দু’পাশে ভিড় করে দাঁড়িয়েছিলেন সাধারণ নাগরিক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রীকে দেখে তারা উষ্ণ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নাড়িয়ে তাদের অভিবাদনের জবাব দেন এবং মাঝে মাঝে থেমে কারও সঙ্গে কুশল বিনিময় করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই চার দিনব্যাপী ডিসি সম্মেলনে দেশের সব জেলা প্রশাসক ও জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, জেলা পর্যায়ের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সেবা প্রদানে গতিশীলতা আনা এবং স্থানীয় সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই সাধারণ মানুষের কাছাকাছি আসার ঘটনাকে অনেকেই ইতিবাচক ও জনবান্ধব বলে মনে করছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ডিসি সম্মেলন শুরু আজ, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

Published

on

ঢাকা

দেশের মাঠ প্রশাসনকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আজ রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে সম্মেলনটি চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবারে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাব পর্যালোচনা করে ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রাপ্ত এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব আলোচনায় আসবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্মেলন ঘিরে শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যখাতের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, আইনশৃঙ্খলা জোরদার, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাবগুলো প্রাধান্য পেয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতেই সর্বাধিক সংখ্যক প্রস্তাব রয়েছে।

চারদিনের এই আয়োজনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন। এছাড়া রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণ এবং অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচিও রয়েছে। নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের সূচি অনুযায়ী উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা ও ফটোসেশন অনুষ্ঠিত হবে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যায় বঙ্গভবন-এ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটিই প্রথম ডিসি সম্মেলন, যা মাঠ প্রশাসনের নীতিনির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Published

on

ঢাকা

রাজধানীর ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন মন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

থানা পরিদর্শনকালে মন্ত্রী থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাঁদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

মন্ত্রী বলেন, সততা ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদেরকে) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি ব্যক্ত করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ঢাকা ঢাকা
পুঁজিবাজার16 minutes ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির রেকর্ড ডেটের আগে শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টের তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার28 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বিকাল...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার42 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার51 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে দুপুর ২টায় অনুষ্ঠিত...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার1 hour ago

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা মৃত ড. মো. আফজাল মিয়ার নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীর কাছে হস্তান্তরের ঘোষণা...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার20 hours ago

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোকে বিএসইসির নির্দেশনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার21 hours ago

ডিএসই টাওয়ারে যাচ্ছে বিএপিএলসি অফিস, চুক্তি স্বাক্ষর সম্পন্ন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ঢাকা
পুঁজিবাজার16 minutes ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ঢাকা
পুঁজিবাজার28 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা
পুঁজিবাজার42 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ঢাকা
পুঁজিবাজার51 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা
জাতীয়1 hour ago

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

ঢাকা
পুঁজিবাজার1 hour ago

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমকের পথে থালাপতি বিজয়

ঢাকা
আইন-আদালত2 hours ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

ঢাকা
আইন-আদালত2 hours ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য

ঢাকা
পুঁজিবাজার16 minutes ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ঢাকা
পুঁজিবাজার28 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা
পুঁজিবাজার42 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ঢাকা
পুঁজিবাজার51 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা
জাতীয়1 hour ago

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

ঢাকা
পুঁজিবাজার1 hour ago

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমকের পথে থালাপতি বিজয়

ঢাকা
আইন-আদালত2 hours ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

ঢাকা
আইন-আদালত2 hours ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য

ঢাকা
পুঁজিবাজার16 minutes ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ঢাকা
পুঁজিবাজার28 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা
পুঁজিবাজার42 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ঢাকা
পুঁজিবাজার51 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা
জাতীয়1 hour ago

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

ঢাকা
পুঁজিবাজার1 hour ago

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমকের পথে থালাপতি বিজয়

ঢাকা
আইন-আদালত2 hours ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

ঢাকা
আইন-আদালত2 hours ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য