পুঁজিবাজার
নগদ লভ্যাংশ দেবে সামিট অ্যালায়েন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৫ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৭৫ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৮৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪৫ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৬৭ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর, সকাল ১১ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ০৭ লাখ ৮৯ হাজার ৬০৪ টি শেয়ার ৭৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৭ কোটি ৩৫ লাখ ১৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ ১ হাজার টাকার ও তৃতীয় স্থানে জি কিউ বল পেন ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৬৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর ১ টাকা ২ পয়সা বা ৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর ৬ দশমিক ৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, রিজেন্ট টেক্সটাইল মিলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, সায়হাম কটন মিলস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে দেশ গার্মেন্টস
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ২১৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ল্যাম্পস, বঙ্গজ, রূপালী ব্যাংক, অগ্নি সিস্টেমস, মুন্নু ফেব্রিক্স, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ সিটি ব্যাংক পিএলসির ২৬ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইড লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, অগ্নি সিস্টেমস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং পিপলস ইন্সুরেন্স পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৫৬ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৩ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ১ হাজার ৫৬ কোটি ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১০৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ২০০৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ৫৬ কোটি ৩৬ লক্ষ ৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯২৯ কোটি ২৮ লক্ষ ৮৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩টি কোম্পানির, বিপরীতে ১২১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



