Connect with us

রাজনীতি

জেলাভিত্তিক বিএনপি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা

Published

on

দরপতনের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। ৬৩টি আসনে ফাঁকা রাখা হয়েছে। এরমধ্যে কিছু আসন জোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

এবারের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। এগুলো হলো ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু বগুড়া-৬ আসন থেকে অংশ নেবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জেলাভিত্তিক বিএনপি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন-

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা বিভাগ

ঢাকা-১: খন্দকার আবু আশফাক; ঢাকা-২: আমান উল্লাহ আমান; ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন; ঢাকা-৫: নবী উল্লাহ নবী; ঢাকা-৬: ইশরাক হোসেন; ঢাকা-৮: মির্জা আব্বাস আহমেদ; ঢাকা-১১: এম এ কাইয়ুম; ঢাকা-১২: সাইফুল আলম নীরব; ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি; ঢাকা-১৫: মো. শফিকুল ইসলাম খান; ঢাকা-১৬: আমিনুল হক ও ঢাকা-১৯: ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

গাজীপুর-২: এম মুঞ্জুরুল করিম রনি; গাজীপুর-৩: রফিকুল ইসলাম বাচ্চু; গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান ও গাজীপুর-৫: ফজলুল হক মিলন।

নারায়ণগঞ্জ-১: মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু; নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম আজাদ; নারায়ণগঞ্জ-৩: মো. আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৫: মো. মাসুদুজ্জামান।

মুন্সীগঞ্জ-১: শেখ মো. আবদুল্লাহ; মুন্সীগঞ্জ -২: মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ -৩ : পরে ঘোষণা।

ফরিদপুর-১: পরে ঘোষণা; ফরিদপুর-২: শ্যামা ওবায়েদ ইসলাম; ফরিদপুর-৩: নায়াব ইউসুফ আহমেদ; ফরিদপুর-৪: শহীদুল ইসলাম বাবুল।

মাদারীপুর-১: কামাল জামান মোল্লা; মাদারীপুর-২: পরে ঘোষণা; মাদারীপুর-৩: আনিসুর রহমান।

নরসিংদী-১: খায়রুল কবির খোকন; নরসিংদী-২: ড. আব্দুল মঈন খান; নরসিংদী-৩: পরে ঘোষণা; নরসিংদী-৪: সরদার মো. সাখাওয়াত হোসেন; নরসিংদী-৫: ইঞ্জি. মো.আশরাফ উদ্দিন বকুল।

মানিকগঞ্জ-২: মঈনুল ইসলাম বাঁধন; মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা।

শরীয়তপুর-১: সাইদ আহমেদ আসলাম; শরীয়তপুর-২: মো. শফিকুর রহমান কিরণ; শরীয়তপুর-৩: মিয়াঁ নুরুদ্দিন আহমেদ অপু।

গোপালগঞ্জ-১: মো. সেলিমুজ্জামান মোল্ল্যা; গোপালগঞ্জ-২: ডা. কে এম বাবর আলী; গোপালগঞ্জ-৩: এস এম জিলানী।

কিশোরগঞ্জ-১: পরে ঘোষণা; কিশোরগঞ্জ-২: অ্যাড. মো. জালাল উদ্দিন; কিশোরগঞ্জ-৩: ড. ওসমান ফরুক; কিশোরগঞ্জ-৪: মো. ফজলুল রহমান; কিশোরগঞ্জ-৫ : পরে ঘোষণা; কিশোরগঞ্জ-৬: মো. শরীফুল রহমান।

রাজবাড়ী-১: আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম।

টাঙ্গাইল-১: ফকির মাহবুব আনাম স্বপন; টাঙ্গাইল-২: আব্দুস সালাম পিন্টু; টাঙ্গাইল-৩: এম ওবায়দুল হক নাসির; টাঙ্গাইল-৪: মো. লুৎফুর রহমান মতিন; টাঙ্গাইল-৬: মো. রবিউল আউয়াল লাবলু; টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী ও টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান।

রাজশাহী বিভাগ

রাজশাহী-১: মো. শরীফ উদ্দীন; রাজশাহী-২: মো. মিজানুর রহমান মিনু; রাজশাহী-৩: মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৪: ডিএমডি জিয়াউর রহমান; রাজশাহী-৫ : অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ।

নওগাঁ-১: মো. মোস্তাফিজুর রহমান; নওগাঁ-২: মো. সামসুজোহা খান; নওগাঁ-৩: মো. ফজলে হুদা বাবুল; নওগাঁ-৪: ইকরামুল বারী টিপু ও নওগাঁ-৬: শেখ মো. রেজাউল ইসলাম।

নাটোর-১ ফারজানা শারমিন; নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর-৪ মো. আব্দুল আজিজ।

পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব; পাবনা-৩: মো. হাসান জাফির তুহিন; পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

চাঁপাইনবাবগঞ্জ-১ মো. সাজাহান মিয়াঁ; চাঁপাইনবাবগঞ্জ-২: মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. হারুনর রশিদ।

বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম; বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৪: মো. মোশারফ হোসেন; বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ; বগুড়া-৬: তারেক রহমান ও বগুড়া-৭: খালেদা জিয়া।

জয়পুরহাট-১: মো. মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২: আব্দুল বারী।

সিরাজগঞ্জ-২: হাসান মাহমুদ টুকু; সিরাজগঞ্জ-৩: ভিপি আয়নুল হক; সিরাজগঞ্জ-৪: এম আকবর আলী; সিরাজগঞ্জ-৫ মো. আমিরুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৬: এম এ মুহিত।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ; ময়মনসিংহ-২: মোতাহের হোসেন তালুকদার; ময়মনসিংহ-৩: এম ইকবার হোসেইন; ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন; ময়মনসিংহ-৬: মো. আখরুল আলম; ময়মনসিংহ-৭: ডা. মো. মাহবুবুর রহমান; ময়মনসিংহ-৮: লুতফুল্লাহেল মাজেদ; ময়মনসিংহ-৯: ইয়াসের খাঁন চৌধুরী ও ময়মনসিংহ-১১: ফকর উদ্দিন আহমেদ।

শেরপুর-১: সানসিলা জেবরিন; শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী ও শেরপুর-৩: মো. মাহমুদুল হক রুবেল।

জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত; জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু; জামালপুর-৩: মো. মোস্তাফিজুর রহমান বাবুল; জামালপুর-৪: মো. ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর-৫: শাহ মো. ওয়ারেস আলী মামুন।

নেত্রকোণা-১: ব্যারিস্টার কায়সার কামাল; নেত্রকোণা-২: মো: আনোয়ারুল হক; নেত্রকোণা-৩: রফিকুল ইসলাম হিলালী; নেত্রকোণা-৪: মো. লুৎফুজ্জামান বাবর ও নেত্রকোণা-৫: মো. আবু তাহের তালুকদার।

বরিশাল বিভাগ

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন; বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু; বরিশাল-৪: মো. রজীব আহসান; বরিশাল-৫ : মো. মজিবর রহামন সরওয়ার ও বরিশাল-৬: আবুল হোসেন খান।

পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন।

ভোলা-১: গোলাম নবী আলমগীর; ভোলা-২: মো. হাফিজ ইব্রাহীম; ভোলা-৩: মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ভোলা-৪: মো. নুরুল ইসলাম নয়ন।

পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর ও পিরোজপুর-৩: মো. রুহুল আমিন দুলাল।

ঝালকাঠি-২: সরাত সুলতানা ইলেন ভুট্টু।

বরগুনা-১: মো. নজরুল ইসলাম মোল্লা ও বরগুনা-২: নুরুল ইসলাম মনি।

খুলনা বিভাগ

খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু; খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল; খুলনা-৪: আজিজুল বারী হেলাল; খুলনা-৫: মোহাম্মদ আলী আসগর ও খুলনা-৬: মনিরুল ইসলাম বাপ্পী।

বাগেরহাটের কোনো আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

সাতক্ষীরা-১: মো. হাবিবুল ইসমাল হাবিব; সাতক্ষীরা-২: আব্দুর রউফ; সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দিন ও সাতক্ষীরা-৪: মো. মনিরুজ্জামান।

যশোর-১ মো. মফিকুল হাসান তৃপ্তি; যশোর-২: মোছা. সাবিরা সুলতানা; যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত; যশোর-৪: টি এস আইয়ুব ও যশোর-৬: কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

মাগুরা-১: মো. মনোয়ার হোসেন ও মাগুরা-২: নিতাই রায় চৌধুরী।

ঝিনাইদহ-৩: মোহাম্মদ মেহেদী হাসান।

নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম।

কুষ্টিয়া-১: রেজা আহম্মেদ; কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী; কুষ্টিয়া-৩: মো. জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

চুয়াডাঙ্গা-১: মো. শরীফুজ্জামান ও চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান।

মেহেরপুর-১: মাসুদ অরুন ও মেহেরপুর-২: মো. আমজাদ হোসেন।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম-১: নুরুল আমিন চেয়ারম্যান; চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীর; চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন; চট্টগ্রাম-৫: মীর হেলাল উদ্দিন; চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী; চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ; চট্টগ্রাম-৯: পরে ঘোষণা; চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী; চট্টগ্রাম-১২: এনামুল হক; চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম; চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন; কুমিল্লা-৩: কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ; কুমিল্লা-৪: মঞ্জুরুল আহসান মুন্সী; কুমিল্লা-৫: মো. জসিম উদ্দিন; কুমিল্লা-৬: মো. মনিরুল হক চৌধুরী; কুমিল্লা-৮: জাকারিয়া তাহের; কুমিল্লা-৯: মো. আবুল কালাম; কুমিল্লা-১০: মো. আব্দুল গফুর ভূঁইয়া ও কুমিল্লা-১১: মো. কামরুল হুদা।

চাঁদপুর-১: আ ন ম এহসানুল হক মিলন; চাঁদপুর-২: মো. জালাল উদ্দিন; চাঁদপুর-৩: শেখ ফরিদ আহমেদ; চাঁদপুর-৪: মো. হারুনুর রশিদ ও চাঁদপুর-৫: মো. মমিনুল হক।

কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমেদ; কক্সবাজার-৩: লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী।

নোয়াখালী-১: এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী-২: জয়নাল আবেদীন ফারুক; নোয়াখালী-৩: মো. বরকত উল্লাহ বুলু; নোয়াখালী-৪: মো. শাহজাহান; নোয়াখালী-৫: মোহাম্মদ ফখরুল ইসলাম; নোয়াখালী-৬: মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

ব্রাহ্মণবাড়িয়া-১: এম এ হান্নান; ব্রাহ্মণবাড়িয়া-৩: খালেদ হোসেন মাহবুব শ্যামল; ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-৫: মো. আবদুল মান্নান।

লক্ষ্মীপুর-২: মো. আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর-৩: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ফেনী-১: খালেদা জিয়া; ফেনী-২ : অধ্যাপক জয়নাল আবেদীন ও ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু।

খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ মিয়া, রাঙ্গামাটি: দীপেন দেওয়ান ও বান্দরবান: সাচিং প্রু

রংপুর বিভাগ

রংপুর-১: মো. মোকাররম হোসেন সুজন; রংপুর-২ মোহাম্মদ আলী সরকার; রংপুর-৩: মো. সামসুজ্জামান সামু; রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা; রংপুর-৫: মো. গোলাম রব্বানী ও রংপুর-৬: মো. সাইফুল ইসলাম।

পঞ্চগড়-১: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ।

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঠাকুরগাঁও-৩: মো. জাহিদুর রহমান জাহিদ।

দিনাজপুর-১: মো. মনজুরুল ইসলাম; দিনাজপুর-২: মো. সাদিক রিয়াজ; দিনাজপুর-৩ খালেদা জিয়া; দিনাজপুর-৪: মো. আক্তারুজ্জামান মিয়াঁ ও দিনাজপুর-৬: অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

নীলফামারী-২: এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল ও নীলফামারী-৪ মো. আব্দুল গফুর সরকার।

লালমনিরহাট-১: মো. হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু।

কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা; কুড়িগ্রাম-২: মো. সোহেল হোসেন কায়কোবাদ; কুড়িগ্রাম-৩: তাজভীর উল ইসলাম ও কুড়িগ্রাম-৪: মো. আজিজুর রহমান।

গাইবান্ধা-১: খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী; গাইবান্ধা-২: মো. আনিসুজ্জামান খান বাবু; গাইবান্ধা-৩: অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক; গাইবান্ধা-৪: মোহাম্মদ শামীম কায়সার ও গাইবান্ধা-৫: মো. ফারুক আলম সরকার।

সিলেট বিভাগ

সিলেট-১: খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী; সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর; সিলেট-৩: মোহাম্মদ আবদুল মালিক ও সিলেট-৬: এমরান আহমেদ চৌধুরী।

সুনামগঞ্জ-১: আনিমুল হক; সুনামগঞ্জ-৩: মোহাম্মদ কয়সর আমমেদ ও সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন।

মৌলভীবাজার-১: নাসির দ্দিন আহমেদ মিঠু; মৌলভীবাজার-২: সওকত হোসেন সকু; মৌলভীবাজার-৩: নাসের রহমান ও মৌলভীবাজার-৪: মো. মজিবর রহমান চৌধুরী।

হবিগঞ্জ-২: আবু সনসুর সাখাওয়াত হাসান জীবন; হবিগঞ্জ-৩: আলহাজ্ব মো. জি কে গাউস ও হবিগঞ্জ-৪: এস এম ফয়সাল।

শেয়ার করুন:-

রাজনীতি

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

Published

on

দরপতনের

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ১৯৪০ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন ও মায়ের নাম বালাশ্বরী সেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, ‘গত ১৭ আগস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। এখানে তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন। এখানে আনার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যুর খবর পাই।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, ‘সকালে অসুস্থ অবস্থায় রমেশ চন্দ্র সেনকে হাসপাতালে আনা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক অনুপম পাল সকাল ৯টা ২৯ মিনিটে তাঁকে ব্রট ডেথ ঘোষণা করেন।’

রমেশ চন্দ্র সেন কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ১৭ আগস্ট নিজ বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মির্জা ফখরুলের শোক
রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় বলা হয়, ‘ঠাকুরগাঁও- ১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী , বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঠাকুরগাঁও–১ থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

নির্বাচন হবে দেশ পুনর্গঠনের হাতিয়ার, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি: তারেক রহমান

Published

on

দরপতনের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং এটি দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় গেলে শুধু সরকার পরিচালনা নয়, দেশ পুনর্গঠনের কাজেও হাত দেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমান বলেন,দীর্ঘ এক যুগ ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবার পাশাপাশি অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। বিগত স্বৈরাচার শাসক নারী ও যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেনি। বিএনপি ক্ষমতায় গেলে শুধু সরকার পরিচালনা নয়, রাষ্ট্র সংস্কার, পুনর্গঠন ও নারী ও যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কাজে হাত দেবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি ঠাকুরগাঁও বাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধানের শীষ জয়ী হলে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করা হবে। এছাড়া উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর কথায় তিনি বলেন, এসব কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ঋণ নিতে পারবেন, সার ও কীটনাশক পাবেন। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। পাশাপাশি রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া কৃষিঋণ সরকার পরিশোধ করবে বলেও জানান।

তিনি বলেন, কৃষিপ্রধান এলাকায় কলকারখানা স্থাপন করা হবে, যাতে কর্মসংস্থান তৈরি হয়। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চা কারখানা ও শিল্পকারখানা চালু করার উদ্যোগ নেওয়া হবে। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিও বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি হিমাগার নির্মাণ, যুবকদের জন্য আইটি পার্ক, মেডিক্যাল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, গত এক যুগে শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থ দেখেছে। ফলে মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবার জন্য হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। আন্দোলন-সংগ্রাম করেছি, এখন মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে চাই। এই কাজ বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এক দল আরেক দলের সমালোচনা করতেই পারে। কিন্তু শুধু সমালোচনা করে জনগণের কোনো লাভ হয় না। জনগণ জানতে চায়, তাদের জন্য কী করা হবে। বিএনপি জনগণের জন্য পরিকল্পনার কথা বলছে এবং জনগণকেই সব ক্ষমতার উৎস মনে করে। যে বাংলাদেশে মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে, তরুণরা বেকার থাকবে না, সবাই চিকিৎসা পাবে—এমন বাংলাদেশ গড়তে চাই। দেশ স্বাধীন করেছি, চব্বিশে স্বাধীনতা রক্ষা করেছি। এখন গণতন্ত্রকে শক্ত করতে হবে, দেশ পুনর্গঠন করতে হবে।

ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না জানিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই সবাইকে মূল্যায়ন করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই বাংলাদেশ গড়বে বিএনপি। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়েই কাজ করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির

Published

on

দরপতনের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হতে দেওয়া হবে না। তিনি অঙ্গীকার করেন, আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে। ঐক্যজোট ক্ষমতায় গেলে দেশের সাধারণ মানুষ এবং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর বিচার একই আইনে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো ১৮ কোটি মানুষের।
রাস্তার ভিক্ষুক বা আজকে জন্ম নেওয়া শিশুরও এই টাকায় অংশ রয়েছে। তারা এই টাকা বিদেশ পাঠিয়ে দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জামায়াতের আমির বলেন, আপনাদের এখানে খুব একটা চাঁদাবাজি হওয়ার কথা নয়। কিন্তু শুনেছি এখানেও চাঁদাবাজি হয়।
আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি চলবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ মানুষের চোখের পানি ফেলতে হবে না। আপনারা জানেন, ঢাকা শহরের ভিক্ষুকদেরও চাঁদা দিতে হয়।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দল– আমাদের ভাই-বন্ধু আমাদের মা-বোনদের ইজ্জত রাখতে দেয় না।
তারা কিভাবে বোরকা-হিজাব খুলে ফেলার কথা বলতে পারে! তারা কি কোনো মায়ের গর্ভ থেকে আসেনি! তাদের বলব, আগে নিজের মা-বোনদের সম্মান করতে শিখুন। প্রয়োজনে জীবন দিব, তবু মা-বোনদের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমাদের যারা নির্বাচিত হবেন, তারা প্রতি বছর একবার নিজেদের ও নিজের পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কি-না সেটা জানার অধিকার জনগণের অবশ্যই আছে। অত্যন্ত স্বল্প মূল্যে যে প্লট এমপি-মন্ত্রীদের দেওয়া হয়, সেটা আমরা নিব না। শুল্কমুক্ত গাড়ি আমরা কিনব না। সাধারণ মানুষ যেভাবে চলে, আমরাও সেভাবে চলব।

হবিগঞ্জ নিয়ে তিনি বলেন, আমি শুনেছি হবিগঞ্জও সন্ত্রাসকবলিত এলাকা। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত জেলা উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ১২ তারিখ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিবেন প্রত্যাশা করি। যে এলাকা যত বেশি উন্নয়ন বঞ্চিত হয়েছে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে সেই এলাকা থেকেই উন্নয়নের ধারা শুরু করব।

যুবকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিব। আমরা গ্রামকেও শিল্পাঞ্চল বানাব। সেখানে হবে কৃষিভিত্তিক শিল্প-কারখানা। সেখানকার শিক্ষিতরা তাদের যোগ্যতা দিয়ে গ্রামের অবস্থা পাল্টে দিবে। যুবকরা তৈরি হয়ে যাও, আমরা এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিব।

স্বাস্থ্যখাত নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আল্লাহ তায়ালা দায়িত্ব দিলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। হবিগঞ্জে বিশেষায়িত হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে।

উক্ত সমাবেশে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন— সিলেট বিভাগীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর জোট বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরী, হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আবদুল কাদের, হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানসহ জামায়াতের নেতৃস্থানীয় নেতাকর্মীরা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

বিএনপির ইশতেহার ঘোষণায় ৩৮ দেশের কূটনীতিকের সরব উপস্থিতি

Published

on

দরপতনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন।

বিএনপির এই রাজনৈতিক ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিশ্বের ৩৮টি দেশের প্রভাবশালী কূটনীতিকরা সরব উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দলীয় সূত্র থেকে জানা গেছে, ইশতেহারে বিএনপির আগামী দিনের পররাষ্ট্র নীতি কী হবে—তা নিয়েই বিদেশি প্রতিনিধিদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল। অনুষ্ঠানে উল্লেখযোগ্য কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানে শুধু কূটনীতিকরাই নন, বরং দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীদের মিলনমেলা বসেছিল। প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমানসহ প্রায় ৬০ জন সিনিয়র সাংবাদিক ও সম্পাদক উপস্থিত ছিলেন।

এছাড়াও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, ব্যবসায়ী নেতা এবং কবি-কথাসাহিত্যিকরা বিএনপির এই রাজনৈতিক সনদ প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

ইশতেহারে দেশের শাসনব্যবস্থা সংস্কার, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

Published

on

দরপতনের

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জিতবে বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছেন তিনি।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব। তাহলে বিরোধী দল কে হবে?”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

“আমি জানি না তারা কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে। আমি তাদের ভালো বিরোধী দল হিসেবে আশা করব।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমানের সহযোগীরা জানিয়েছেন, তাদের বিশ্বাস এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে। সংসদে ৩০০ আসন থাকলেও বিএনপি তার নিজস্ব প্রার্থী দিয়েছে ২৯২টি আসনে। বাকিগুলো দেওয়া হয়েছে জোটের অন্যান্য দলগুলোকে।

তবে তারেক রহমান নিজে কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। তিনি রয়টার্সকে শুধু বলেছেন “আমাদের আত্মবিশ্বাস আছে আমরা সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হব।”

দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন শেষে জামায়াত মূলত ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। ২০২৪ সালে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন আন্দোলনের সময় দেশের তৈরি পোশাক খাত মূলত ব্যহত হয়েছে। সেটি থেকে উত্তরণের জন্য সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহ দেখিয়েছে দলটি।

জয়ী হলে ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন?

তারেক রহমানকে রয়টার্স প্রশ্ন করেছিল যদি তার দল জয়ী হয় তাহলে তারা ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন কি না।

জবাবে তিনি বলেন, “যদি আমরা সরকারে থাকি, আমাদের তরুণদের চাকরি দিতে হবে। দেশে আমাদের ব্যবসা আনতে হবে যেন তাদের চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারেন।”

“তাই, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে, যেসব প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে, আমরা তাদের সবার সঙ্গে বন্ধুত্ব করব। আলাদা কোনো দেশের সঙ্গে নয়।”

স্বৈরাচার শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কি না এমন প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়। তাহলে যে কারও রাজনীতি করার সুযোগ আছে।”

এছাড়া মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ তারা বাংলাদেশে থাকতে পারবেন বলেও মন্তব্য করেন তারেক।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দরপতনের দরপতনের
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার5 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে ইন্টারন্যাশনাল...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার5 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার1 day ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো আরও ৪ হাজার ৪৭৬ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির ১৩কোটি ৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন...

দরপতনের দরপতনের
অন্যান্য2 days ago

দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১২৩ টির শেয়ারদর বৃদ্ধি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
দরপতনের
জাতীয়22 minutes ago

৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য

দরপতনের
রাজনীতি26 minutes ago

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

দরপতনের
মত দ্বিমত38 minutes ago

বাংলাদেশ কি তথ্যযুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে?

দরপতনের
জাতীয়1 hour ago

ঢাকার ১৪ ও ১৬ আসন সবচেয়ে ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার কঠোর বার্তা দিল সেনাবাহিনী

দরপতনের
জাতীয়1 hour ago

দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: শফিকুল আলম

দরপতনের
জাতীয়2 hours ago

সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর ভিড়ে ৪১ শতাংশই স্বল্প আয়ের

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

দরপতনের
জাতীয়2 hours ago

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি

দরপতনের
স্বাস্থ্য3 hours ago

বাংলাদেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু

দরপতনের
জাতীয়3 hours ago

নির্বাচনে ২ দিন সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ থাকবে

দরপতনের
জাতীয়22 minutes ago

৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য

দরপতনের
রাজনীতি26 minutes ago

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

দরপতনের
মত দ্বিমত38 minutes ago

বাংলাদেশ কি তথ্যযুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে?

দরপতনের
জাতীয়1 hour ago

ঢাকার ১৪ ও ১৬ আসন সবচেয়ে ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার কঠোর বার্তা দিল সেনাবাহিনী

দরপতনের
জাতীয়1 hour ago

দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: শফিকুল আলম

দরপতনের
জাতীয়2 hours ago

সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর ভিড়ে ৪১ শতাংশই স্বল্প আয়ের

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

দরপতনের
জাতীয়2 hours ago

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি

দরপতনের
স্বাস্থ্য3 hours ago

বাংলাদেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু

দরপতনের
জাতীয়3 hours ago

নির্বাচনে ২ দিন সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ থাকবে

দরপতনের
জাতীয়22 minutes ago

৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য

দরপতনের
রাজনীতি26 minutes ago

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

দরপতনের
মত দ্বিমত38 minutes ago

বাংলাদেশ কি তথ্যযুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে?

দরপতনের
জাতীয়1 hour ago

ঢাকার ১৪ ও ১৬ আসন সবচেয়ে ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার কঠোর বার্তা দিল সেনাবাহিনী

দরপতনের
জাতীয়1 hour ago

দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: শফিকুল আলম

দরপতনের
জাতীয়2 hours ago

সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর ভিড়ে ৪১ শতাংশই স্বল্প আয়ের

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

দরপতনের
জাতীয়2 hours ago

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি

দরপতনের
স্বাস্থ্য3 hours ago

বাংলাদেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু

দরপতনের
জাতীয়3 hours ago

নির্বাচনে ২ দিন সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ থাকবে