Connect with us

স্বাস্থ্য

চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়ালো

Published

on

পর্ষদ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ের মধ্যে একজন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৭৭০ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদফতর জানায়, অক্টোবরে এখন পর্যন্ত ১০ হাজার ৪২৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৯৫৭ জন, বাকি ১ হাজার ৭৩৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে’তে তিন জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে ৭৬ মারা গেছেন।

শেয়ার করুন:-

স্বাস্থ্য

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

Published

on

পর্ষদ

সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৫৯ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ নিয়ে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৪ হাজার ১০৬ জন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

আ.লীগের দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Published

on

পর্ষদ

দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনা এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের টিকা কর্মসূচিতে ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় একটি ধ্বংসস্তূপের মতো স্বাস্থ্য খাত হাতে পেয়েছে। তিনি বলেন, পুরোনো অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব, এমন এক ভগ্নপ্রায় স্বাস্থ্যব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এক সরকারের ১৫ বছরের সীমাহীন জঞ্জাল আর অন্য সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সময়মতো শিশুদের টিকা দেওয়া হলে এই সংক্রামক ব্যাধি সহজেই প্রতিরোধ করা যেত, কিন্তু বিগত বছরগুলোতে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি।

ভগ্নপ্রায় অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘পুরো দেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছি। এরই মধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের ৫টি সিটি কর্পোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

ড. এম এ মুহিত আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভগ্নপ্রায় অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ, আগামী এক মাসের মধ্যে দেশের আরও ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে এবং আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠব।’

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

Published

on

পর্ষদ

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নিশ্চিত হামে এবং অপর ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত পরিস্থিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ঢাকা, বরিশাল ও রাজশাহীতে ১ জন করে মারা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন ১ শিশুর মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৩৬। আর সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৮১। অর্থাৎ, সবমিলিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৩ জন। আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হাসপাতালে এসেছে ১ হাজার ১৯৭ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে।

তবে এখন পর্যন্ত ১৫ হাজার ৩২৬ সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ১২ হাজার ৩৯৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

Published

on

পর্ষদ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই হিসাব ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়কালের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদনে অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৯ শিশুর

Published

on

পর্ষদ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ((১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামে নিশ্চিত এবং উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আট শিশু হামের উপসর্গ নিয়ে এবং এক শিশু নিশ্চিত হামে মারা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে ছয়জনই ঢাকার, দুজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই সময় ১ হাজার ১০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। যার মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু। যার ২৯০ জনই ঢাকা বিভাগের। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬। যার মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৯৩৫ শিশু। ছাড় পাওয়া চট্টগ্রামের শিশু ঢাকার, ২৫৮ শিশু ঢাকার, ৭৯ শিশু খুলনার, ৯ শিশু ময়মনসিংহের, ৮৯ শিশু রাজশাহীর, ১৩ শিশু রংপুরের, ২৬ শিশু সিলেটের এবং ৫০ শিশু বরিশালের।

এর আগে গত রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ শিশুর।

এ ছাড়া হামের উপসর্গ পাওয়া ১৮ হাজার ১২৯ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ শিশু। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯ হাজার ৩০৪ শিশু বাসায় ফিরেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার52 seconds ago

পর্ষদ সভার তারিখ জানালো বঙ্গজ

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার4 minutes ago

মিউচুয়াল ট্রাস্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৪টায়...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কনফিডেন্স সিমেন্ট

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল বিকাল ৩টা ৩০...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার15 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো পাওয়ার গ্রিড

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এসিআই ফর্মুলেশনস

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফর্মুলেশনস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা ৪৫...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু ফেব্রিক্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টা ৩০...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার35 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইন্ট্রাকো রিফুয়েলিং

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টা...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
পুঁজিবাজার52 seconds ago

পর্ষদ সভার তারিখ জানালো বঙ্গজ

পর্ষদ
পুঁজিবাজার4 minutes ago

মিউচুয়াল ট্রাস্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কনফিডেন্স সিমেন্ট

পর্ষদ
পুঁজিবাজার15 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো পাওয়ার গ্রিড

পর্ষদ
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এসিআই ফর্মুলেশনস

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু ফেব্রিক্স

পর্ষদ
পুঁজিবাজার35 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইন্ট্রাকো রিফুয়েলিং

পর্ষদ
পুঁজিবাজার39 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো শেফার্ড ইন্ডাস্ট্রিজ

পর্ষদ
পুঁজিবাজার42 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ফার ইস্ট নিটিং

পর্ষদ
পুঁজিবাজার45 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

পর্ষদ
পুঁজিবাজার52 seconds ago

পর্ষদ সভার তারিখ জানালো বঙ্গজ

পর্ষদ
পুঁজিবাজার4 minutes ago

মিউচুয়াল ট্রাস্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কনফিডেন্স সিমেন্ট

পর্ষদ
পুঁজিবাজার15 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো পাওয়ার গ্রিড

পর্ষদ
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এসিআই ফর্মুলেশনস

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু ফেব্রিক্স

পর্ষদ
পুঁজিবাজার35 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইন্ট্রাকো রিফুয়েলিং

পর্ষদ
পুঁজিবাজার39 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো শেফার্ড ইন্ডাস্ট্রিজ

পর্ষদ
পুঁজিবাজার42 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ফার ইস্ট নিটিং

পর্ষদ
পুঁজিবাজার45 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

পর্ষদ
পুঁজিবাজার52 seconds ago

পর্ষদ সভার তারিখ জানালো বঙ্গজ

পর্ষদ
পুঁজিবাজার4 minutes ago

মিউচুয়াল ট্রাস্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কনফিডেন্স সিমেন্ট

পর্ষদ
পুঁজিবাজার15 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো পাওয়ার গ্রিড

পর্ষদ
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এসিআই ফর্মুলেশনস

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু ফেব্রিক্স

পর্ষদ
পুঁজিবাজার35 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইন্ট্রাকো রিফুয়েলিং

পর্ষদ
পুঁজিবাজার39 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো শেফার্ড ইন্ডাস্ট্রিজ

পর্ষদ
পুঁজিবাজার42 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ফার ইস্ট নিটিং

পর্ষদ
পুঁজিবাজার45 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিমটেক্স ইন্ডাস্ট্রিজ