পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
বুধবার (১৫ অক্টোবর) কোম্পানিটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের লেনদেন হয়েছে ১৪ কোটি টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি , সামিট অ্যালায়েন্স, এ্যাপেক্স ফুটওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি ইন্স্যুরেন্স এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
কাফি
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৬১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬১ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ৫৬ হাজার ০৯৮টি শেয়ার ১২৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৩ কোটি ৪৮ লক্ষ ২৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে গ্রামীনফোন লিমিটেডের ১৮ কোটি ৮২ লাখ ১৯ হাজার টাকার এবং তৃতীয় স্থানে রেনাটা পিএলসির ৪ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ১ পয়সা বা ৫ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্যাসিফিক ডেনিমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর ২ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জাহিন স্পিনিং পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, রিং শাইন টেক্সটাইল, সমতা লেদার কমপ্লেক্স, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের দরপতন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ২৩৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইনটেক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ ইনটেক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিক্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ২৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস্ পি.পি. ৭.৫ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.১৪ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৭৩ শতাংশ, বাংলাদেশ অটোকারস ৫.৪৬ শতাংশ, আইএফআইসি ব্যাংক পিএলসি ৫ শতাংশ এবং বিডিকম অনলাইন লিমিটেড ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএন
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৫২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ৫০ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক পিএলসি, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৯৪৭ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৯৪৭ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১১১৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ২১৬৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৪৭ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৬৫ কোটি ৪৭ লাখ ০১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৯টি কোম্পানির, বিপরীতে ৯৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



