Connect with us

পুঁজিবাজার

লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

Published

on

ব্লক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় হয়েছে ০৩ পয়সা। আগের বছরও একই সময়ে সমন্বিত ইপিএস ১৫ পয়সা ছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ১৭ পয়সা, যা গতবছর একই সময়ে ১ টাকা ৩৫ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৩৫ পয়সা।

শেয়ার করুন:-

পুঁজিবাজার

ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার

Published

on

ব্লক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৮ কোটি ১২ লাখ ৫১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৮১ হাজার ০০২ টি শেয়ার ১৪০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ১২ লাখ ৫১ হাজার টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ১৩ কোটি ৪৪ লাখ ১৯ হাজার, দ্বিতীয় স্থানে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৯ কোটি ১১ হাজার টাকার ও তৃতীয় স্থানে অগ্নি সিস্টেমসের ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

Published

on

ব্লক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, রিজেন্ট টেক্সটাইল মিলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, সায়হাম কটন মিলস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দর কমেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ

Published

on

ব্লক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৩৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ওয়াটা কেমিক্যাল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইস্টার্ন হাউজিং লিমিটেড এবং এপেক্স ফুডস লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

Published

on

ব্লক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ সিটি ব্যাংক পিএলসির ৪০ কোটি ৬৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ২৯ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, একমি পেস্টিসাইড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৮৮৪ কোটি টাকা

Published

on

ব্লক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৮টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৮৮৪ কোটি ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১০৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২০১৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৮৪ কোটি ৬২ লক্ষ ০৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ ৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৮টি কোম্পানির, বিপরীতে ১৯৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার26 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৮ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার40 minutes ago

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড...

ব্লক ব্লক
পুঁজিবাজার51 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৩৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৮৮৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

গ্রামীণফোনের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

সিঙ্গারের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০