ক্যাম্পাস টু ক্যারিয়ার
আধ্যাত্মিকতার জায়গায় ও নৈতিকভাবে শক্তিশালী হতে হবে: ভিপি সাদিক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আমাদের (বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) দিকে পুরো জাতি তাকিয়ে আছে। আমরা যেন আমাদের আগামীর বাংলাদেশের জন্য গড়ে উঠতে পারি। বিগত সময়ে ফ্যাসিস্টরা বড় বড় জায়গায় বসে দুর্নীতি, রাহাজানিসহ নানা ধরনের অপরাধ করেছে অর্থাৎ মানুষের ক্ষতির কারণ হয়েছে যার ফলাফল আজ পালিয়ে যেতে হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারে, কেউ যেনো মানুষের উপর জুলুম করতে না পারে পাশাপাশি আমরা যেন নৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী করি এবং আধ্যাত্মিক জায়গায় সবচেয়ে বেশি হতে হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় স্থানে শাখা ছাত্রশিবিরের ‘চায়ের আড্ডায় ডাকসু ভিপি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আমাদের ইনসাফের পক্ষে অবস্থান ও ঐক্যবদ্ধতা নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। ঐক্যবদ্ধের মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অখন্ডত্বের প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াই জারি রাখতে পারি। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের ও আধিপত্যবাদের কোন ঠিকানা হবে না। বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শহীদ ভাই-বোনেরা জীবন দিয়েছে। সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের বর্ণনা দিয়ে ভিপি সাদিক কায়েম বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অনেক রক্তাক্ত ইতিহাস আছে। অনেক মজলুমের কান্না ও হাজারো স্মৃতি আছে। খুনি হাসিনা অবৈধভাবে ক্ষমতায় এসে ক্যাম্পাসগুলোকে টার্গেট করেছিল তার মধ্যে ছিল ইবি। আমাদের অসংখ্য ভাই বোনদেরকে রাতের আধারে নির্মম নির্যাতন করেছে। তাদেরকে মেরে মামলা দিয়ে থানায় দেওয়া হয়েছে, পরিবারকে হেনস্তা করা-সহ শিক্ষাজীবনকে বিনষ্ট করার জন্য শত আয়োজন করেছিল। আমাদের সকলের প্রিয় ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাস ভাই এখনো আমাদের মাঝে ফেরেনি। খুনি হাসিনার পেটোয়া বাহিনী তাদেরকে গুম করেছে। আমাদের মজলুম মা-বাবারা তাদেরকে খুঁজছে।
জুলাই ও ইনসাফের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অহ্বান করে সাদিক কায়েম বলেন, আমরা প্রত্যেকে আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ তাহের, শান্ত, আলী রায়হানের উত্তরসূরি হয়ে সবসময় জাগ্রত থাকবো। এখানকার ভাই বোনরা সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ইনসাফের পক্ষে লড়াই করে জুলাই যোদ্ধারা সবাইকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিভাবে নেতৃত্ব দিয়েছে, আমরা দেখেছি। জুলাই বিপ্লবের অংশীদার প্রজন্ম বাংলাদেশের যে প্রান্তে অবস্থান করুক আমাদের সকলের লক্ষ্য ও চিন্তা একই সূতায় গাঁথা, মতাদর্শের ভিন্নতা বা রাজনৈতিক দল আলাদা হতে পারে কিন্তু বাংলাদেশ প্রশ্নে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অখন্ডত্বের প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, শিক্ষার অধিকার নিশ্চিতের প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা সবাই এক আছি। এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশ কখনো পথ হারাবে না। এবং আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, যে বিপ্লবের জন্য জীবন দিয়েছে সেই বিপ্লব পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত থামবো না।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয় উল্লেখ করে সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা। বিগত সময় আমাদের পড়াশোনার পরিবেশ দেওয়া হয়নি। প্রতিটা হলগুলোতে গণরুম, গেস্টরুম, র্যাগিং কালচারের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। শিক্ষাখাতে যে বাজেট পরিমাণ বাজেট দেওয়া দরকার ওই পরিমাণ বাজেট দেওয়া হয়নি। আমাদের গবেষণায় বাজেট ছিল না, লাইব্রেরি সুবিধা ছিল না, বিশ্ববিদ্যালয়গুলোকে এক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছিল। আমাদের আবাসন সংকট, খাদ্যের অনিরাপত্তা, স্বাস্থ্যের অনিরাপত্তা এভাবে বহু সংকট তৈরি করে রাখা হয়েছিল। আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এই সংকটগুলো দূর করবো, ইন’শাল্লাহ। প্রতিটি ক্যাম্পাস হবে জ্ঞান অর্জনের এক একটি হ্যাব। বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান উৎপাদন করা এবং সেই জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করতে কাজ করব। সে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা ভর্তি হয় সেই সকল সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে আমরা নতুন এক ক্যাম্পাস বিনির্মাণ করব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ডাকসু কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/সাকিব/এসএম
ক্যাম্পাস টু ক্যারিয়ার
সিটি ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা
দ্য সিটি ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: মিডিয়াম বিজনেস
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ঢাবিতে অধ্যয়নরত সখিপুর থানা শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার সখিপুর থানার শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সুমন হোসাঈন নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক বিশেষ সভায় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটি আগামী এক বছর সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬’ এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।
আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩ টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের মাঝে কুরআনের জ্ঞান, অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়।
এমএন/ মো. সাকিব আসলাম
ক্যাম্পাস টু ক্যারিয়ার
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।
ওই সময় তিনি বলেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য আরও বলেছিলেন, আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি যেকোনো সময় প্রস্তুত আছি। তার ভাষ্য, আমি সরকারকে অনুরোধ করব—আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবহিত দিয়ে শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার যেন অনুমতি দেওয়া হয়।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
শিক্ষার উন্নয়নে ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে
শিক্ষাকে জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার উন্নয়নে হাইজাম্প নয়—পোল ভল্ট জাম্প দিতে হবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথমদিনে গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে হাইজাম্প নয়; আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অনেক ভালোবাসেন। তিনি শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।
শিক্ষা খাতে দুর্নীতি ও নিয়োগ সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে যেমন স্বচ্ছতা ছিল, এবারও কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি অনিয়ম বন্ধে আমরা জনগণ ও মিডিয়ার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।




