পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় শেয়ারদর কমেছে ২০০ কোম্পানির
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ২০০ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৪ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ২৪ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৩ ও ২০১৪ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৫৭ কোটি ৩৯ লাখ ০৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি গড়তে বড় উদ্যোগ, জানালেন প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপ দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম প্রশ্ন রাখেন রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি রূপে গড়ে তুলতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না?
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে মশক নিধন, বর্জ্য ফেলার আধুনিক ব্যবস্থা, সবুজায়ন এবং গ্রাফিতি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরিয়াভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিল্ডকে আধুনিক সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে বর্জ্যকে জিরো ওয়েস্টে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, উত্তর সিটিতে নগর বনায়ন মিয়োওকি ফরেস্ট, জাপানিজ ফরেস্ট উন্মুক্ত মিডিয়াম জিরো সয়েল সবুজে আবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা উত্তরে পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষ রোপন করা হবে। মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় বৃক্ষ রোপন করা হবে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবকিছু ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। সারাদেশে এক সুবিধা গড়ে উঠেনি।
তিনি আরও বলেন, ধীরে ধীরে সকল জায়গায় বেসিক সুবিধা গড়ে তোলা সরকারের লক্ষ্য। বিভিন্ন জায়গায় শিল্পায়ন, চিকিৎসা সেবা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। তাতে মানুষ কম আগ্রহী হবে ঢাকায় আসতে। এরমধ্য দিয়ে ঢাকার ওপরে চাপ কমাতে পারবো।
উপকূলীয় খুলনার দাকোপের নদী ভাঙন সম্পর্কে সরকার অবগত। টেকসই বাঁধ নির্মাণে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।
পুঁজিবাজার
লোকসান বেড়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ পয়সা লোকসান হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৪৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৮৬ পয়সা।
এমএন
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২১০ শেয়ারদর
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১০টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ৪৮মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৯ ও ২০১৬ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪০২ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০টি, কমেছে ১২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
আমান ফিডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১১ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গতবছর একই সময়ে ৬৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১৮ পয়সা।
এমএন
পুঁজিবাজার
অলিম্পিক এক্সেসরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৭ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৫০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮ টাকা ৯৩ পয়সা।
এমএন



