Connect with us

আবহাওয়া

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

Published

on

সূচক

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ৬ বিভাগে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (২৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকার আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এদিকে সারা দেশের সামগ্রিক সিনপটিক অবস্থায় দেখা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।

এর প্রভাবে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

শেয়ার করুন:-

আবহাওয়া

বজ্রসহ বৃষ্টির আভাস ৩ বিভাগে, সাগরে লঘুচাপ

Published

on

সূচক

সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে লঘুচাপ।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

আগামী ৫ দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

Published

on

সূচক

চৈত্রেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা পারদ কমে নেমেছে ২৯ ডিগ্রিতে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়াও আগামী শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি এই সময়ে পটুয়াখালীর খেপুপাড়ায় ২০ মিলিমিটার ছাড়াও কক্সবাজারে ১৯, চট্টগ্রামের আমবাগানে ১১, পটুয়াখালী ও দিনাজপুরে ১০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নরসিংদীতে দেশের সর্বোচ্চ ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

ঢাকার আকাশ আজও মেঘলা থাকবে

Published

on

সূচক

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ রোববার (২২ মার্চ) আংশিক মেঘলা থাকবে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না।

রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ ছিল। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টায়।

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

Published

on

সূচক

দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ-এর অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২২ মার্চ) সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিনও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুর-এ ৪৩ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ-এ ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যা দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

তিন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সংকেত

Published

on

সূচক

দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়েছ, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সূচক সূচক
পুঁজিবাজার4 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম...

সূচক সূচক
পুঁজিবাজার12 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত...

সূচক সূচক
পুঁজিবাজার19 minutes ago

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

সূচক সূচক
পুঁজিবাজার17 hours ago

চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রির সঙ্গে রানার অটোমোবাইলসের চুক্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি কর্তৃপক্ষ চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

সূচক সূচক
পুঁজিবাজার18 hours ago

চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টসের সঙ্গে এমকে ফুটওয়্যারের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যারের সঙ্গে চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি লিমিটেডের উৎপাদন ও সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা স্টক...

সূচক সূচক
পুঁজিবাজার18 hours ago

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন...

সূচক সূচক
পুঁজিবাজার18 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সূচক
পুঁজিবাজার4 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

সূচক
পুঁজিবাজার12 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

সূচক
পুঁজিবাজার19 minutes ago

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

সূচক
সারাদেশ27 minutes ago

শরীয়তপুরে জ্বালানি তেল বিক্রি নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান

সূচক
জাতীয়45 minutes ago

চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

সূচক
আন্তর্জাতিক52 minutes ago

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

সূচক
জাতীয়1 hour ago

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

সূচক
আন্তর্জাতিক1 hour ago

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সূচক
জাতীয়1 hour ago

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

সূচক
জাতীয়1 hour ago

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সূচক
পুঁজিবাজার4 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

সূচক
পুঁজিবাজার12 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

সূচক
পুঁজিবাজার19 minutes ago

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

সূচক
সারাদেশ27 minutes ago

শরীয়তপুরে জ্বালানি তেল বিক্রি নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান

সূচক
জাতীয়45 minutes ago

চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

সূচক
আন্তর্জাতিক52 minutes ago

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

সূচক
জাতীয়1 hour ago

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

সূচক
আন্তর্জাতিক1 hour ago

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সূচক
জাতীয়1 hour ago

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

সূচক
জাতীয়1 hour ago

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সূচক
পুঁজিবাজার4 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

সূচক
পুঁজিবাজার12 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

সূচক
পুঁজিবাজার19 minutes ago

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

সূচক
সারাদেশ27 minutes ago

শরীয়তপুরে জ্বালানি তেল বিক্রি নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান

সূচক
জাতীয়45 minutes ago

চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

সূচক
আন্তর্জাতিক52 minutes ago

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

সূচক
জাতীয়1 hour ago

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

সূচক
আন্তর্জাতিক1 hour ago

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সূচক
জাতীয়1 hour ago

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

সূচক
জাতীয়1 hour ago

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী