Connect with us

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

Published

on

ব্লক

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের যানজট ছাড়াই স্বস্তিতে চলছে ঈদযাত্রা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্লাজা এলাকা ঘুরে দেখা গেছে, দক্ষিণবঙ্গমুখী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। টোল প্লাজার সামনে সামান্য লাইনের সৃষ্টি হলেও গাড়িগুলো দ্রুত টোল পরিশোধ করে এগিয়ে যাচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফলে টোল প্লাজায় দীর্ঘক্ষণ যানবাহনের জট তৈরি হচ্ছে না। কিছু সময়ের জন্য টোল বুথগুলো ফাঁকাও দেখা যাচ্ছে। তবে একসঙ্গে কয়েকটি গাড়ি পৌঁছালে সাময়িক চাপ তৈরি হলেও তা দ্রুতই স্বাভাবিক হয়ে যাচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে সকাল থেকেই পদ্মা সেতু পার হয়ে ঈদে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। দীর্ঘ ছুটি থাকায় অনেকে ধীরে ধীরে যাত্রা শুরু করায় সড়কে চাপ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

মাওয়া ট্রাফিক জোনের টিআই জিয়াউল হক জিয়া জানান, পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও তা সহনীয় পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ‘দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি ফিরছে। ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না, তাই বড় ধরনের যানজটের আশঙ্কা নেই।’

এর আগে, সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মাওয়া পদ্মা সেতু টোলপ্লাজা পরিদর্শন করেন।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন মহাসড়কে যানজটপ্রবণ ২৬০টি স্থান চিহ্নিত করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভাগগুলো।

মন্ত্রী বলেন, ঘরমুখো মানুষ যাতে নিরাপদ ও স্বস্তিতে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে সেই প্রস্তুতি বাস্তবায়ন তদারকিতেই তার এই পরিদর্শন।

তিনি আরও জানান, সড়কে যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। ইতোমধ্যে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং কোথাও সংকট নেই। ঈদের আগে ও পরে মোট আট দিন সর্বোচ্চ প্রস্তুতি থাকবে। সড়ক বিভাগ, হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

শেয়ার করুন:-

সারাদেশ

ঈদ যাত্রায় মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ: বিআরটিএ

Published

on

ব্লক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

সোমবার (১৬ মার্চ) বিআরটিএ-র পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ঈদের আগে-পরে মোট সাত দিন কার্যকর থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্দেশনায় বলা হয়, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতেও ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ঈদযাত্রার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিশুসন্তানসহ স্বামী–স্ত্রী নিহত

Published

on

ব্লক

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিহতরা হলেন—শরিফুল ইসলাম (৩৮) তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) ও তাদের চার মাসের সন্তান হুজাইফা। তাদের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আহত ছেলে সন্তান সোহানকে (১০) রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবনী বলেন, দুর্ঘটনার সময় একই পরিবারের চারজন ছিল। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ছেলে সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক ঘটনার নিশ্চিত করেন। তিনে বলেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চাঁন মিয়া মাস্টারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

Published

on

ব্লক

নরসিংদীর শিবপুর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি, জয়নগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চাঁন মিয়া মাস্টারের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) শিবপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি বলেন, “মমতাজ উদ্দিন চাঁন মিয়া মাস্টার ছিলেন একজন আদর্শবান নেতা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার আদায়ে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার এবং সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে মাহমুদুল হাসান টুটুল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রূপালী ব্যাংক পিএলসি উপস্থিত সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

পালং বাজারে জেলা প্রশাসনের বাজার মনিটরিং, অনিয়মে জরিমানা

Published

on

ব্লক

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন শরীয়তপুর।

রোববার (১৫ মার্চ) সদর উপজেলার পালং বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযান চলাকালে কয়েকটি শপিং মল ও কাপড়ের দোকানে ঈদ উপলক্ষে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছে কি না এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা হচ্ছে কি না তা যাচাই করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মোবাইল কোর্ট পরিচালনার সময় কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় শরীয়তপুর।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

Published

on

ব্লক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ (৪০) উপজেলার উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। উদয়পুর বাজারে ‘মেসার্স শেখ ট্রেডার্স’ নামে স্যানিটারি ও হার্ডওয়্যারের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে পানের দোকানের সামনে সড়কে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (৭ মার্চ) তার দোকানের কর্মচারী নুর ইসলামকে (২৭) উপজেলার কাহালপুর এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধি শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার24 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা ৭ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার। ছুটি শেষে আগামী ২৪...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
জাতীয়15 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল নিশ্চিত: সেতুমন্ত্রী

ব্লক
সারাদেশ22 minutes ago

ঈদ যাত্রায় মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ: বিআরটিএ

ব্লক
জাতীয়31 minutes ago

ঈদ যাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

ব্লক
জাতীয়39 minutes ago

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ব্লক
অর্থনীতি1 hour ago

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করতে হবে: গভর্নর

ব্লক
সারাদেশ2 hours ago

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

ব্লক
সারাদেশ2 hours ago

ঈদযাত্রার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিশুসন্তানসহ স্বামী–স্ত্রী নিহত

ব্লক
রাজনীতি2 hours ago

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

ব্লক
জাতীয়2 hours ago

ঈদযাত্রায় প্রথমদিনে কমলাপুরে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

ব্লক
জাতীয়3 hours ago

২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ কর্মসূচির কথা জানালেন তাঁর উপদেষ্টা

ব্লক
জাতীয়15 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল নিশ্চিত: সেতুমন্ত্রী

ব্লক
সারাদেশ22 minutes ago

ঈদ যাত্রায় মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ: বিআরটিএ

ব্লক
জাতীয়31 minutes ago

ঈদ যাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

ব্লক
জাতীয়39 minutes ago

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ব্লক
অর্থনীতি1 hour ago

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করতে হবে: গভর্নর

ব্লক
সারাদেশ2 hours ago

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

ব্লক
সারাদেশ2 hours ago

ঈদযাত্রার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিশুসন্তানসহ স্বামী–স্ত্রী নিহত

ব্লক
রাজনীতি2 hours ago

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

ব্লক
জাতীয়2 hours ago

ঈদযাত্রায় প্রথমদিনে কমলাপুরে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

ব্লক
জাতীয়3 hours ago

২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ কর্মসূচির কথা জানালেন তাঁর উপদেষ্টা

ব্লক
জাতীয়15 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল নিশ্চিত: সেতুমন্ত্রী

ব্লক
সারাদেশ22 minutes ago

ঈদ যাত্রায় মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ: বিআরটিএ

ব্লক
জাতীয়31 minutes ago

ঈদ যাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

ব্লক
জাতীয়39 minutes ago

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ব্লক
অর্থনীতি1 hour ago

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করতে হবে: গভর্নর

ব্লক
সারাদেশ2 hours ago

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

ব্লক
সারাদেশ2 hours ago

ঈদযাত্রার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিশুসন্তানসহ স্বামী–স্ত্রী নিহত

ব্লক
রাজনীতি2 hours ago

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

ব্লক
জাতীয়2 hours ago

ঈদযাত্রায় প্রথমদিনে কমলাপুরে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

ব্লক
জাতীয়3 hours ago

২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ কর্মসূচির কথা জানালেন তাঁর উপদেষ্টা