Connect with us

পুঁজিবাজার

ডিএসইতে সিএফও হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

Published

on

দ্রব্যমূল্য

মো. আবিদ হোসেন খান আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএসইতে যোগদানের আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর এবং গ্রামীণফোন লিমিটেডে মহাব্যবস্থাপক (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১৬ বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন মো. আবিদ হোসেন খান হিসাবরক্ষণ, আর্থিক নিয়ন্ত্রণ, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরমেন্স ব্যবস্থাপনা, ট্রেজারি ও কর ব্যবস্থাপনায় সুদক্ষ। বৃহৎ ও বহুমুখী দল পরিচালনা, কার্যকর আর্থিক কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রক্রিয়া আধুনিকায়নে তার উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে বলে ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবিদ হোসেন খান ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কেপিএমজি বাংলাদেশের তত্ত্বাবধানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করে বর্তমানে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃত। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস (আইএফএ) এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইপিএ)-এর ফেলো সদস্য।

কর্মজীবনে তিনি গ্রামীণফোন ও বাংলালিংকে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ সময় তিনি আর্থিক প্রতিবেদন, কর ব্যবস্থাপনা, আইএফআরএস অনুযায়ী হিসাব প্রণয়ন, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় এবং বৃহৎ কর্পোরেট অডিট ও মূল্যায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি এসটিএস গ্রুপে হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

সবশেষে, শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি সিএফও ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক একাধিক প্রতিষ্ঠানের এন্ড-টু-এন্ড ফাইন্যান্স কার্যক্রম তত্ত্বাবধান করেন। এ সময় দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ঋণ ও ইকুইটি ফান্ড সংগ্রহ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, ব্যবসায়িক সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং কর্পোরেট গভর্ন্যান্স কাঠামো শক্তিশালীকরণে নেতৃত্ব দেন।

শেয়ার করুন:-

পুঁজিবাজার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের সক্রিয় ভূমিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

দ্রব্যমূল্য

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থায় নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় ও নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের ‘ফিল্ড অ্যাম্বাসেডর’, তাই তাদের দায়িত্ব হলো বাজারে কোনো ধরনের সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়তে না দেওয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত চারদিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময় দ্রুত পরিবর্তনশীল- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রশাসনের কাজকর্মকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রশাসনকে সেভাবেই নিজেদের প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি কৃষি খাত নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, কৃষকরা যেন সময়মতো সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পান এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত হয়- এ বিষয়ে ডিসিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মোবাইল কোর্টের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল রোধে কঠোর নজরদারি চালাতে হবে এবং সাধারণ মানুষ যেন সরকারি সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এছাড়া সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডিসিদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

‘এ’ ও ‘বি’ থেকে জেড ক্যাটাগরিতে ১০ ব্যাংক

Published

on

দ্রব্যমূল্য

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংকের শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘জেড’ ক্যাটাগরি হলো পুঁজিবাজারের লেনদেনের মধ্যে সর্বনিম্ন ক্যাটাগরি, যা সাধারণত দুর্বল ও জাঙ্ক স্টক হিসেবে পরিচিত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এই ১০টি ব্যাংকের শেয়ার লেনদেনের জন্য ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএসই সূত্রে ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলোর ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।

আজ রবিবার (৩ মে) থেকে ব্যাংকগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে ব্যাংকগুলোকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ রবিবার (৩ মে) থেকে কার্যকর হবে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একই কারণে ইসলামী ব্যাংক পিএলসি, ষ্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ওই ব্যাংকগুলোর শেয়ার কিনতেও ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়- পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে, আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৭৫ শেয়ারদর

Published

on

দ্রব্যমূল্য

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৫টির শেয়ারদর বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, রবিবার (৩ মে) বেলা ১১টা ৪২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩০১ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৫ ও ২০২৪ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ০৯ লাখ ৯৮ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৫টি, কমেছে ৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ওয়ান ব্যাংকের শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ

Published

on

দ্রব্যমূল্য

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ (মার্জিন লোন) সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের ওয়ান ব্যাংক পিএলসির সিকিউরিটিজ ক্রয়ের বিপরীতে ঋণ সুবিধা ঋণ সুবিধা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই নির্দেশনাটি রোববার (৩ মে) থেকে কার্যকর হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা ব্যাংকটির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পাবেন না।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক

Published

on

দ্রব্যমূল্য

পুঁজিবাজারে তালিকাভুক্তি আইএফআইসি ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বিএসইসির শর্ত অনুযায়ী পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ রবিবার (৩ মে) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।

নাইম

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দ্রব্যমূল্য দ্রব্যমূল্য
পুঁজিবাজার34 minutes ago

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের সক্রিয় ভূমিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থায় নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় ও নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

দ্রব্যমূল্য দ্রব্যমূল্য
পুঁজিবাজার48 minutes ago

‘এ’ ও ‘বি’ থেকে জেড ক্যাটাগরিতে ১০ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংকের শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে নিয়ন্ত্রক...

দ্রব্যমূল্য দ্রব্যমূল্য
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৭৫ শেয়ারদর

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায়...

দ্রব্যমূল্য দ্রব্যমূল্য
পুঁজিবাজার2 hours ago

ওয়ান ব্যাংকের শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ (মার্জিন লোন) সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ...

দ্রব্যমূল্য দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্তি আইএফআইসি ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।  AdLink...

দ্রব্যমূল্য দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ রোববার (৩ মে)। জাতীয় সংসদ ভবনে...

দ্রব্যমূল্য দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে এবি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্তি এবি ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।  AdLink...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
দ্রব্যমূল্য
রাজনীতি11 minutes ago

ক্ষমতার অজুহাতে বিএনপি সংস্কার চায় না: আখতার হোসেন

দ্রব্যমূল্য
পুঁজিবাজার34 minutes ago

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের সক্রিয় ভূমিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য
পুঁজিবাজার48 minutes ago

‘এ’ ও ‘বি’ থেকে জেড ক্যাটাগরিতে ১০ ব্যাংক

দ্রব্যমূল্য
ধর্ম ও জীবন1 hour ago

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী

দ্রব্যমূল্য
সারাদেশ2 hours ago

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮, আহত ৭

দ্রব্যমূল্য
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৭৫ শেয়ারদর

দ্রব্যমূল্য
জাতীয়2 hours ago

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন

দ্রব্যমূল্য
পুঁজিবাজার2 hours ago

ওয়ান ব্যাংকের শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ

দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক

দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আজ

দ্রব্যমূল্য
রাজনীতি11 minutes ago

ক্ষমতার অজুহাতে বিএনপি সংস্কার চায় না: আখতার হোসেন

দ্রব্যমূল্য
পুঁজিবাজার34 minutes ago

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের সক্রিয় ভূমিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য
পুঁজিবাজার48 minutes ago

‘এ’ ও ‘বি’ থেকে জেড ক্যাটাগরিতে ১০ ব্যাংক

দ্রব্যমূল্য
ধর্ম ও জীবন1 hour ago

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী

দ্রব্যমূল্য
সারাদেশ2 hours ago

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮, আহত ৭

দ্রব্যমূল্য
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৭৫ শেয়ারদর

দ্রব্যমূল্য
জাতীয়2 hours ago

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন

দ্রব্যমূল্য
পুঁজিবাজার2 hours ago

ওয়ান ব্যাংকের শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ

দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক

দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আজ

দ্রব্যমূল্য
রাজনীতি11 minutes ago

ক্ষমতার অজুহাতে বিএনপি সংস্কার চায় না: আখতার হোসেন

দ্রব্যমূল্য
পুঁজিবাজার34 minutes ago

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের সক্রিয় ভূমিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য
পুঁজিবাজার48 minutes ago

‘এ’ ও ‘বি’ থেকে জেড ক্যাটাগরিতে ১০ ব্যাংক

দ্রব্যমূল্য
ধর্ম ও জীবন1 hour ago

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী

দ্রব্যমূল্য
সারাদেশ2 hours ago

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮, আহত ৭

দ্রব্যমূল্য
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৭৫ শেয়ারদর

দ্রব্যমূল্য
জাতীয়2 hours ago

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন

দ্রব্যমূল্য
পুঁজিবাজার2 hours ago

ওয়ান ব্যাংকের শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ

দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক

দ্রব্যমূল্য
পুঁজিবাজার3 hours ago

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আজ