Connect with us

জাতীয়

নির্বাচনে ৫৭ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

Published

on

ব্লক

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে এখন পর্যন্ত ১৬টি দেশ। এসব দেশগুলো থেকে ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক আসছে। একই সাথে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ১৪ জন পর্যবেক্ষক পাঠাবে মালয়েশিয়া। এর পরেই রয়েছে তুরস্ক, যারা ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। অন্যদিকে তুরস্কের প্রতিনিধি দলে রয়েছেন দেশটির সংসদ সদস্যরা। এতে নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া যেসব দেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে, সেগুলো হলো—ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), শ্রীলঙ্কা (১), ফিলিপাইন (২), জর্ডান (২), ইরান (১), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (১) এবং দক্ষিণ আফ্রিকা (২)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ বলেন, এ পর্যন্ত প্রায় ৪০০ জন নির্বাচন পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আমরা আশা করছি।

এদিকে ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। এই দলে রয়েছেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)-এর প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এই মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য থাকবেন। তারা হলেন- লুকাস মান্ডল (অস্ট্রিয়া), লোরান্ত ভিনচে (রোমানিয়া), তোমাশ জদেখোভস্কি (চেক প্রজাতন্ত্র), লেইরে পাইহিন (স্পেন), শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা (রোমানিয়া), মাইকেল ম্যাকনামারা (আয়ারল্যান্ড) এবং ক্যাটারিনা ভিয়েরা (নেদারল্যান্ডস)।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে একইদিন। এবারের নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের জন্য ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় ২ হাজারের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাফি

শেয়ার করুন:-

জাতীয়

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

Published

on

ব্লক

পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে যান।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রিসভার এ বৈঠকের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করবেন। এ সময় আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরপর ‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও একটি বৈঠক করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে মন্ত্রিসভার বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

উল্লেখ্য, আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এ ছাড়া আগামীকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর ফলে মঙ্গলবার থেকেই মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে। তবে ছুটির এই আমেজের মধ্যেও দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঈদযাত্রায় প্রথমদিনে কমলাপুরে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

Published

on

ব্লক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হওয়া টানা ছুটির প্রথমদিনেই রাজধানীর কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। তবে ভিড়ের মধ্যেও অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে বলে জানিয়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীচাপ দেখা গেছে। প্ল্যাটফর্মে ট্রেন আসামাত্রই যাত্রীরা আসন দখলে ব্যস্ত হয়ে পড়েন। সকালের ট্রেনগুলোতে গাদাগাদি করেই যাত্রা করেছে মানুষ। যেন তীল ধারণের ঠাঁই নেই। ছাদেও চেপে বসেছেন অসংখ্য যাত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো ছিল তুলনামূলম ফাঁকা। তবে প্রতিটি ট্রেনেই স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর এক্সপ্রেস ছাড়া মঙ্গলবার প্রতিটি ট্রেনই কমলাপুর স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে৷ শিডিউল বিপর্যয় না থাকায় রেলপথের যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রংপুরের এক যাত্রী বলেন, ‘কমলাপুর স্টেশনে এসেই দেখি হাজার হাজার যাত্রী।

সবাই স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছে। মানুষ বেশি হলেও আনন্দ লাগছে। আশা করি ট্রেনে উঠতে পারব।’

এক সরকারি চাকরিজীবী বলেন, ‘বউ-বাচ্চাকে আগেই পাঠিয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি বাড়ি। তবে এতে মানুষ দেখে শঙ্কায় আছি ঠিকভাবে ট্রেনে উঠতে পারব কি না। তবে ট্রেন নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে দেখলাম।’

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘এবার শতভাগ অনলাইনে টিকিট দেওয়া হয়েছে। বর্তমানে দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতি ১০০টি আসনের বিপরীতে ২৫ জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন। বিভিন্ন রুটের ট্রেন মাঝপথে কয়েকটি স্টেশনে থামে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের কারণে কখনো কখনো দেরি হতে পারে। তবে আমরা চেষ্টা করছি ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়তে এবং যাত্রীদের সর্বোত্তম সেবা দিতে।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ কর্মসূচির কথা জানালেন তাঁর উপদেষ্টা

Published

on

ব্লক

দায়িত্ব নেওয়ার ২৮ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮টি কর্মসূচির তথ্য তুলে ধরেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ মার্চ) ফেসবুকে ‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ : এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই কর্মসূচিগুলো তুলে ধরেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেসবুক পোস্টে মাহদী আমিন লেখেন, প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ : এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন।

এখানে ২৮ দিনে নেওয়া প্রধান পদক্ষেপগুলো তুলে ধরা হলো, যা সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে আলোকিত করেছে।সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা:

১. ফ্যামিলি কার্ড কর্মসূচি : ৩৭,৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে, প্রতিটি কার্ডে মাসিক ২,৫০০ টাকা সহায়তা। মাত্র ২১ দিনে বাস্তবায়ন, সরকারের মানবিক অগ্রাধিকারের উদাহরণ।

২. ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী : ৪,৯০৮ মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ৯৯০ মন্দিরের পুরোহিত, ১৪৪ বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬ গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন।

৩. ঈদে ত্রাণ ও উপহার বিতরণ : নির্বাচনী এলাকার অসহায় ও গরিবদের জন্য শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল বরাদ্দ। সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার।

৪. প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা : দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রমে সহায়তার জন্য আলেম মাশায়েখদের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি:

৫. কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ : প্রায় ২৭,০০০ কৃষককে বহুলপ্রত্যাশিত কৃষক কার্ড প্রদানের মাধ্যমে শীঘ্রই কার্যক্রম শুরু, প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ, নতুন উদ্যমে চাষাবাদে সহায়তা। ৬. দেশব্যাপী খাল খনন কর্মসূচি : ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন, ইতোমধ্যে ৫৪ জেলায় শুরু। সেচ উন্নত হবে, জলাবদ্ধতা কমবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

প্রশাসনিক সংস্কার ও সুশাসন

৭. সাপ্তাহিক অফিস ও অফিস সময় : প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন; কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক।

৮. ভিভিআইপি প্রটোকল হ্রাস : প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন, জনগণও ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত।

৯. বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত : উপস্থিত থাকবেন একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

১০. এমপিদের বিশেষ সুবিধা বাতিল : শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত, যার ফলে রাষ্ট্রীয় ব্যয় কমবে, জনগণের আস্থা পুনঃস্থাপিত হবে।

অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা

১১. বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা : রমজান ও ঈদে মূল্যবৃদ্ধি রোধ, বৈশ্বিক জ্বালানি অস্থিতিশীলতার মাঝেও বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে স্পট এলএনজি ক্রয়।

১২. বিদেশি বিনিয়োগ সহজীকরণ : ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া।

১৩. শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ : সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস সময়মতো পরিশোধ। পোশাকসহ রপ্তানিমুখী শিল্পে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ।

১৪. রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু : পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধি।

১৫. স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধি : স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, বিসিক এলাকা, হাই-টেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইকোসিস্টেম তৈরী শুরু।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন

১৬. পুনর্ভর্তি ফি বাতিল ও লটারি বাতিল : প্রতি বছর পুনরায় ভর্তি ফি বাতিল; লটারির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকার, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত ।

১৭. বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা : রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি।

১৮. ধর্মীয় শিক্ষক নিয়োগ : ৯,০০০ শিক্ষক নিয়োগ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার। ১৯. ক্রীড়া উন্নয়ন ও নতুন কুঁড়ি কর্মসূচি : শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত; নতুন কুঁড়ি সংস্কৃতি, ক্রীড়া ও কোরআন তেলাওয়াত উদ্যোগ; উপজেলা পর্যায়ে ৬টি খেলায় ৩ জন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু।

স্বাস্থ্য ও জনকল্যাণ

২০. ই-হেলথ কার্ড ও চিকিৎসাকেন্দ্র : স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই-হেলথ কার্ড চালু; ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু যার ৮০ ভাগ হবেন নারী।

২১. ডেঙ্গু প্রতিরোধ অভিযান : সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান; স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে কার্যক্রম।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা

২২. চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা : গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে, আইনশৃঙ্খলা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার।

২৩. নারীর নিরাপত্তা ও পিংক বাস : সম্পূর্ণ নারী পরিচালিত পিংক বাস চালুর নির্দেশ; সাইবার বুলিং প্রতিরোধ।

রাষ্ট্রীয় শৃঙ্খলা ও মূল্যবোধ

২৪. রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয় : সরকারি অফিসে অর্ধেক ফ্যান ও এসি; অপচয় রোধে ইফতার সীমিত।

২৫. অবৈধ দোকান উচ্ছেদ : কক্সবাজার সুগন্ধা সি বিচে ২০ বছর পরে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং দেশজুড়ে সমন্বিত উদ্যোগ।

২৬. শহীদ সেনা দিবস : ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা ও পালনের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারে গুরুত্বারোপ।

২৭. ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল : উচ্চপর্যায়ের সভার মাধ্যমে এবং বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ।

২৮. বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট : ঢাকা, চট্রগ্রাম ও সিলেটে শাহজালাল, শাহ আমানত ও এম এ জি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই ব্যবস্থার নির্দেশ ও সৈয়দপুর বিমানবন্দরে উদ্বোধন।

সবশেষ মাহদী আমিন লেখেন, সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া পদক্ষেপগুলো তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তার নেতৃত্ব এভাবেই সাধারণ মানুষের আশা ও অনুভূতিকে ধারণ করছে, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করছে। অভূতপূর্ব এ পথযাত্রা নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে, ইনশাআল্লাহ।

তাই তো তিনি বলেন, ‘সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, দৈনিক চলবে ৬ লঞ্চ

Published

on

ব্লক

ঈদের সময় সদরঘাটের ওপর বাড়তি চাপ কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রথম লঞ্চটি আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) ছেড়েছে।

বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান বলেন, সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) লঞ্চটি বসিলা ঘাট থেকে ছেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, প্রথম দিনের প্রথম লঞ্চে ১০০ থেকে ১৫০ যাত্রী নিয়ে রওয়ানা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বসিলা-সদরঘাট-শরীয়তপুর (এমভি ইমাম হাসান-৫) রুটের লঞ্চটি বসিলা ঘাট থেকে ছেড়ে যাবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিআইডব্লিউটিএ সূত্র বলছে, বসিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) থেকে আজ ৬টি লঞ্চ ছাড়া হবে। ঈদের আগের দিন পর্যন্ত এই লঞ্চঘাট থেকে ছয়টি বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

লঞ্চ চলাচলের সময়সূচি

বসিলা থেকে সকাল : বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন : ৭টা (এমভি টিপু); বছিলা-সদরঘাট-শরীয়তপুর : ৮টা ৩০ মিনিট (এমভি ইমাম হাসান-৫); বছিলা-সদরঘাট-চাঁদপুর : ১১টা (এমভি ঈগল-৪)।

দুপুর : বছিলা-সদরঘাট-ইলিশা : ১২টা (এমভি টিপু-৬); বছিলা-সদরঘাট-গলাচিপা : ১টা ৩০ মিনিট (এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩)।

বিকেল : বছিলা-সদরঘাট-ইলিশা : ৫টা ৩০ মিনিট (এমভি ইয়াদ-১)।

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকালে : শিমুলিয়া-চাঁদপুর : ৮টা (এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস); শিমুলিয়া-চাঁদপুর : ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১); শিমুলিয়া-বরিশাল : ৮টা, বরিশাল-শিমুলিয়া : ৭টা (এমভি রাজারহাট বি)।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ইউএনসিটিএডির মহাসচিব গ্রিনস্প্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরের সাক্ষাৎ

Published

on

ব্লক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর ওপর।

সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন ইউএনসিটিএডি মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই পক্ষই মনে করেন, এ সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারা ম‌নে ক‌রেন, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারে অস্থিরতা ইতোমধ্যেই উন্নয়নশীল দেশগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে দরিদ্র দেশগুলো বহু বছরের অর্জিত উন্নয়ন অগ্রগতি হারানোর ঝুঁকিতে পড়ছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংঘাত আরও না বাড়ানোর এবং দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তারা।

বৈঠকে উভয় কর্মকর্তা তাদের নিজ নিজ প্রার্থিতা নিয়েও আলোচনা করেন। রেবেকা গ্রিনস্প্যান, যিনি আগে কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রার্থী।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার22 hours ago

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধি শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার24 hours ago

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা ৭ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার। ছুটি শেষে আগামী ২৪...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
জাতীয়5 minutes ago

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ব্লক
অর্থনীতি50 minutes ago

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করতে হবে: গভর্নর

ব্লক
সারাদেশ1 hour ago

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

ব্লক
সারাদেশ1 hour ago

ঈদযাত্রার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিশুসন্তানসহ স্বামী–স্ত্রী নিহত

ব্লক
রাজনীতি2 hours ago

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

ব্লক
জাতীয়2 hours ago

ঈদযাত্রায় প্রথমদিনে কমলাপুরে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

ব্লক
জাতীয়2 hours ago

২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ কর্মসূচির কথা জানালেন তাঁর উপদেষ্টা

ব্লক
জাতীয়2 hours ago

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, দৈনিক চলবে ৬ লঞ্চ

ব্লক
খেলাধুলা2 hours ago

বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন না নেইমার

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল যেসব দেশ

ব্লক
জাতীয়5 minutes ago

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ব্লক
অর্থনীতি50 minutes ago

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করতে হবে: গভর্নর

ব্লক
সারাদেশ1 hour ago

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

ব্লক
সারাদেশ1 hour ago

ঈদযাত্রার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিশুসন্তানসহ স্বামী–স্ত্রী নিহত

ব্লক
রাজনীতি2 hours ago

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

ব্লক
জাতীয়2 hours ago

ঈদযাত্রায় প্রথমদিনে কমলাপুরে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

ব্লক
জাতীয়2 hours ago

২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ কর্মসূচির কথা জানালেন তাঁর উপদেষ্টা

ব্লক
জাতীয়2 hours ago

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, দৈনিক চলবে ৬ লঞ্চ

ব্লক
খেলাধুলা2 hours ago

বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন না নেইমার

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল যেসব দেশ

ব্লক
জাতীয়5 minutes ago

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ব্লক
অর্থনীতি50 minutes ago

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করতে হবে: গভর্নর

ব্লক
সারাদেশ1 hour ago

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

ব্লক
সারাদেশ1 hour ago

ঈদযাত্রার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিশুসন্তানসহ স্বামী–স্ত্রী নিহত

ব্লক
রাজনীতি2 hours ago

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

ব্লক
জাতীয়2 hours ago

ঈদযাত্রায় প্রথমদিনে কমলাপুরে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

ব্লক
জাতীয়2 hours ago

২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ কর্মসূচির কথা জানালেন তাঁর উপদেষ্টা

ব্লক
জাতীয়2 hours ago

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, দৈনিক চলবে ৬ লঞ্চ

ব্লক
খেলাধুলা2 hours ago

বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন না নেইমার

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল যেসব দেশ