পুঁজিবাজার
ইস্টার্ন হাউজিংয়ের আয় বেড়েছে ৫ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৩ দশমিক ৬৫ শতাংশ।
বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৭১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৪ টাকা ১৭ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৪ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ২ টাকা ৭৩ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ২১ পয়সা।
এমকে
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৭৫ শেয়ারদর
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৫টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৩ মে) বেলা ১১টা ৪২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩০১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৫ ও ২০২৪ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ০৯ লাখ ৯৮ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৫টি, কমেছে ৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
ওয়ান ব্যাংকের শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ (মার্জিন লোন) সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের ওয়ান ব্যাংক পিএলসির সিকিউরিটিজ ক্রয়ের বিপরীতে ঋণ সুবিধা ঋণ সুবিধা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনাটি রোববার (৩ মে) থেকে কার্যকর হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা ব্যাংকটির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পাবেন না।
এমএন
পুঁজিবাজার
লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্তি আইএফআইসি ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিএসইসির শর্ত অনুযায়ী পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ রবিবার (৩ মে) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।
নাইম
পুঁজিবাজার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ রোববার (৩ মে)। জাতীয় সংসদ ভবনে নির্ধারিত এই অনুষ্ঠানে রাত ৯টায় শপথ নেবেন তারা।
রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।
গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে প্রার্থিতা ফিরে পেতে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর আগে সরকারি চাকরি-সংক্রান্ত জটিলতায় মনোনয়ন বাতিল হয় এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের।
এমএন
পুঁজিবাজার
লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে এবি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্তি এবি ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিএসইসির শর্ত অনুযায়ী পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ রবিবার (৩ মে) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।
নাইম




