পুঁজিবাজার
পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি কার্যকর পুঁজিবাজার ছাড়া টেকসই ও পরিপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, “আমি মাঝে মাঝে ভাবি, পুঁজিবাজার ছাড়া অর্থনীতি কীভাবে চলছে। পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত: অর্থনীতি, রাজনীতি এবং পুঁজিবাজার’ (Post Election 2026 Horizon: Economy, Politics & Capital Market) শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপথ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা ও কাঠামোগত রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।
আমির খসরু বলেন, ভারতের বাজার মূলধন জিডিপির প্রায় ৬০ শতাংশ এবং পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ। বাংলাদেশেও যদি একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য পুঁজিবাজার গড়ে তোলা যায়, তবে শুধু বেসরকারি প্রতিষ্ঠান নয়, বড় বড় সরকারি প্রতিষ্ঠানও বিনিয়োগের জন্য পুঁজিবাজারে আসবে।
তিনি আরও বলেন, ভালো বেসরকারি কোম্পানিগুলোকে বাজারে আনতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জনে পুঁজিবাজার ব্যর্থ হলে ভালো কোম্পানিগুলো বাজারে আসতে আগ্রহী হবে না।
প্রাতিষ্ঠানিক সক্ষমতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি দেশের ধ্বংসের জন্য প্রাতিষ্ঠানিক ভুলই যথেষ্ট। তাই ‘গুড ইনস্টিটিউশন’ তৈরি করা জরুরি। পুঁজিবাজারের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে পূর্ণ সক্ষমতা দিয়ে গড়ে তুলতে হবে। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্য প্রতিযোগিতামূলক বেতন কাঠামো থাকা প্রয়োজন। ওয়ালস্ট্রিটসহ বৈশ্বিক বাজার সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, তাদের ন্যূনতম পারিশ্রমিক না দিলে প্রত্যাশিত আউটপুট পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে শরিয়াভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে। তবে বর্তমানে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বহাল থাকবে। পুঁজিবাজার যেহেতু অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এর উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন, সিএফএ বলেন, পুঁজিবাজার সংস্কারের পাশাপাশি পুরো বাজারকেন্দ্রিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন। আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও আধুনিক ও বুদ্ধিবৃত্তিক করতে হবে।
এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন, ব্যাংকিং খাতের সংস্কারসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেগুলো প্রধান উপদেষ্টার কাছে যাবে এবং ভবিষ্যতে নতুন সংসদেও উপস্থাপন করা হবে। সামনে একটি নির্বাচন আসছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনটি অবশ্যই সচ্ছ ও নিরপেক্ষ হবে।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ মার্চ) কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ১০ হাজার ৭৪৩টি শেয়ার ৬২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৪ কোটি ৭৮ লক্ষ ৬৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৩ কোটি ৪০ লাখ টাকার এবং তৃতীয় স্থানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ২ কোটি ৫৭ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (০৫ মার্চ) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৬ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ারদর ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ন্যাশনাল ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, স্টান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আরামিট সিমেন্ট লিমিটেডের দরপতন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৫২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইনটেক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ ইনটেক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ৪ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দর বেড়েছে ৩ দশমিক ০৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী ২.৭৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স ২.৪৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩.৬৬ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান ২.১৩ শতাংশ, শাইনপুকুর সিরামিক্স ২.১২ শতাংশ, আমান কটন ফাইবার্স পিএলসি ১.৭৩ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি ১.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএন
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ মার্চ) ওরিয়ন ইনফিউশন লিমিটেড কোম্পানিটি ৩২ কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, ইনটেক লিমিটেড, রবি আজিয়াটা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০৮ শেয়ারের দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮২ দশমিক ১৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১০৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২০১১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৫৯ কোটি ৪২ লাখ ৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৮২ কোটি ৩৭ লাখ ৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫২টি কোম্পানির, বিপরীতে ৩০৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




